Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৪:৩০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৩৪, ২৯ নভেম্বর ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৪:৩০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৩৪, ২৯ নভেম্বর ২০২৬
আরও খবর
নওগাঁয় পরিত্যক্ত অবস্থায় ১০ ককটেল উদ্ধার
নওগাঁর মান্দায় আমন ধান-চাল সংগ্রহ শুরু
অবৈধভাবে ২২ হাজার কেজি চাল মজুদ, ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
নওগাঁয় সরকারিভাবে আমন ধান-চাল সংগ্রহ শুরু
নওগাঁয় বাঁশঝাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

আসাদুর রহমান জয়, নওগাঁ
১৪:৩০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৩৪, ২৯ নভেম্বর ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৪:৩০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:৩৪, ২৯ নভেম্বর ২০২৬
নওগাঁ জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সব রুটে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। ছবি : এনটিভি

বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের বিরোধের জেরে নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহণ শ্রমিকেরা। আজ রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটের কারণে জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ বাস বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস না পেয়ে বাধ্য হয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। এতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগার পাশাপাশি গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।

সকাল ১০টার দিকে শহরের বালুডাঙ্গা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, নওগাঁ থেকে রাজশাহীসহ দূরপাল্লার কিংবা অভ্যন্তরীণ কোনো রুটের বাস ছেড়ে যাচ্ছে না। টার্মিনালে সারিবদ্ধভাবে বাস দাঁড়িয়ে আছে, আর স্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রীরা বিকল্প যানের খোঁজে ছোটাছুটি করছেন।

সাপাহার উপজেলা থেকে প্রায় ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আদালতে একটি মামলার শুনানিতে অংশ নিতে সকালে নওগাঁ শহরে আসেন মিজানুর রহমান। তিনি বলেন, সকালে সাপাহার স্ট্যান্ডে গিয়ে দেখি কোনো বাস ছাড়ছে না। পরে তিন দফায় ব্যাটারিচালিত রিকশা বদলে শহরে আসতে হয়েছে। এতে ১২০ টাকার জায়গায় ২৫০ টাকা ভাড়া গুনতে হলো, সময়ও লেগেছে দ্বিগুণ। বাড়ি ফেরার পথেও একই দুর্ভোগ পোহাতে হবে।

সকালে জরুরি কাজে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন নওগাঁ শহরের বাসিন্দা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এটা যেন এখন নিয়মে পরিণত হয়েছে। কিছুদিন আগেই বাস বন্ধ রেখে সাধারণ মানুষকে জিম্মি করা হলো, সেই রেশ কাটতে না কাটতেই আজ আবার হঠাৎ ধর্মঘট। ওনাদের নিজেদের মধ্যে ঝামেলা হলেই কোনো ঘোষণা ছাড়া বাস বন্ধ করে দেন, আর তার খেসারত দিতে হয় আমাদের মতো সাধারণ যাত্রীদের।

ধর্মঘটের কারণ জানতে চাইলে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মতিউজ্জামান মতি বলেন, সরকারি আইন অনুযায়ী মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ। প্রশাসন ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বারবার নিষেধ করার পরও অটোরিকশা চালকেরা তা মানছেন না। এতে মহাসড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাই বাস মালিক ও শ্রমিক সমিতির সম্মতিতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলবে না।

তিনি আরও বলেন, গত সেপ্টেম্বরে যাত্রী তোলা নিয়ে দ্বন্দ্বের জেরে বালুডাঙ্গা ও পত্নীতলার নজিপুরে বাসচালক ও সহকারীর ওপর হামলার ঘটনায় তিন দিন ধর্মঘট চলেছিল। পরে প্রশাসনের মধ্যস্থতায় বৈঠকে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়কে অটোরিকশা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে গাড়ি চালানো হচ্ছে। স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগও কাজে আসেনি বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, বাস শ্রমিকদের বিরুদ্ধে উল্টো অভিযোগ তুলেছেন নওগাঁ অটোরিকশা মালিক সমিতির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম। তিনি বলেন, বাস মালিক ও শ্রমিকেরা বারবার সাধারণ মানুষ ও প্রশাসনকে জিম্মি করে তাদের অযৌক্তিক দাবি আদায় করেন। তারা সড়কে আমাদের অটোরিকশাও চলতে দিচ্ছেন না। গত সেপ্টেম্বরেও তারা প্রায় ২০টি অটোরিকশা ভাঙচুর করেছিলেন।

প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ নাকচ করে শহিদুল ইসলাম বলেন, সেপ্টেম্বরের বৈঠকে প্রশাসন ওই সময়ের প্রস্তাব দিয়েছিল মাত্র, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা প্রস্তাবটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছিলাম এবং পরবর্তী বৈঠকে সমাধানের কথা ছিল। কিন্তু আর কোনো বৈঠক না হওয়ায় সিদ্ধান্ত অমান্যের প্রশ্নই ওঠে না।

নওগাঁ বাস ধর্মঘট

সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ

২৮ নভেম্বর ২০২৬
নওগাঁর মান্দায় আমন ধান-চাল সংগ্রহ শুরু
২৮ নভেম্বর ২০২৬
অবৈধভাবে ২২ হাজার কেজি চাল মজুদ, ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
২৭ নভেম্বর ২০২৬
নওগাঁয় সরকারিভাবে আমন ধান-চাল সংগ্রহ শুরু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভূমধ্যসাগরে ৫৭ ঘণ্টা, যেভাবে বেঁচে ফিরলেন পাবনার শিমুল
  2. কাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিরাজগঞ্জের যেসব এলাকায়
  3. ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী
  4. ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস
  5. ব্ল্যাকমেইল করে নারীর কাছ থেকে ২০ লাখ টাকা আদায়, যুবক গ্রেপ্তার
  6. নিরাপত্তা পরিষদে ফ্রান্স-মেক্সিকোর ভেটো উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x