ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৩
হ্যান্ডকাফের ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। ডিএমপি নিউজ আজ শনিবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তর করা হয়। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১২ হাজার ১০ পিস ইয়াবা, ৪০ গ্রাম হেরোইন, ৩ কেজি গাঁজা, ১৩৫ বোতল ফেনসিডিল ও তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক