Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আবু হোসাইন সুমন, মোংলা
১৭:৪৮, ০৬ ফেব্রুয়ারি ২০১৭
আবু হোসাইন সুমন, মোংলা
১৭:৪৮, ০৬ ফেব্রুয়ারি ২০১৭
আপডেট: ১৭:৪৮, ০৬ ফেব্রুয়ারি ২০১৭
আরও খবর
কেরানীগঞ্জে জুলাই শহীদ রিয়াজের কবরে পুষ্পস্তবক অর্পণ
মেহেরপুর সীমান্তে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি
নুহাশপল্লীর লিচু তলায় হুমায়ূন আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা
মোংলায় ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু
এতিমখানায় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার, সাগরে দুই কচ্ছপ

আবু হোসাইন সুমন, মোংলা
১৭:৪৮, ০৬ ফেব্রুয়ারি ২০১৭
আবু হোসাইন সুমন, মোংলা
১৭:৪৮, ০৬ ফেব্রুয়ারি ২০১৭
আপডেট: ১৭:৪৮, ০৬ ফেব্রুয়ারি ২০১৭
পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে দুটি কচ্ছপকে বঙ্গোপসাগরের মোহনায় ছেড়ে দেওয়া হয়। ছবি : এনটিভি

বাংলাদেশে এমনকি পুরো পৃথিবীতে বিপন্ন হয়ে যাচ্ছে ‘বাটাগুর বাসকা’ প্রজাতির কচ্ছপ। তবে এ প্রজাতি সংরক্ষণ ও বংশ বিস্তারের উদ্যোগ নেওয়া হয়েছে। দুটি কচ্ছপের পিঠের ওপর স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে বঙ্গোপসাগরের মোহনায় অবমুক্ত করা হয়েছে। কচ্ছপের জীবনাচরণ নিয়ে তথ্য পেতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল রোববার বঙ্গোপসাগরের মোহনার আদাচাই এলাকায় ওই দুটি কচ্ছপকে অবমুক্ত করা হয়। বন বিভাগ, যুক্তরাষ্ট্রের টারটেল সারভাইভাল অ্যালায়েন্স, অস্ট্রিয়ার ভিয়েনা জু ও প্রকৃতি জীবন ফাউন্ডেশনের উদ্যোগে এ কার্যক্রম হাতে নেওয়া হয়। সংস্থাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে গতকাল মোংলার ফুয়েল জেটিতে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয়।

প্রকল্পের বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর ফলে কচ্ছপের জীবনাচরণের তথ্য ও পরিবেশগত ছবি সংগ্রহ করা সম্ভব হবে। এ গবেষণার মধ্য দিয়ে জানা যাবে এ প্রজাতির কচ্ছপের স্বভাব, খাদ্য সংগ্রহ, বিচরণ, পরিবেশসহ বঙ্গোপসাগরের গভীর ও না অগভীর পানিতে থাকতে পছন্দ করে সেসব বিষয়ে। এ ছাড়া এ কচ্ছপ বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ ছেড়ে ভারত ও শ্রীলঙ্কা অংশে যায় কি না জানা যাবে তাও। এখন থেকে এক বছর ধরে কচ্ছপটির গতিবিধি পর্যালোচনা করা হবে। পর্যালোচনা ও গবেষণা শেষে সুন্দরবন ও বঙ্গোপসাগরে এ প্রজাতির কচ্ছপের আরো বাচ্চা অবমুক্ত করা হবে।

এ লক্ষ্যে করমজল বন্য প্রাণী প্রজনন এলাকায় ২০১৪ সালে গড়ে তোলা হয় ‘বাটাগুর বাসকা’ কচ্ছপ প্রজননকেন্দ্র। এ কেন্দ্র থেকে চলতি বছরের মাঝামাঝি সময়ে কচ্ছপের ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর সেগুলো প্রাপ্তবয়স্ক হলে সুন্দরবন ও বঙ্গোপসাগরে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন এ প্রকল্পের বিশেষজ্ঞরা। এর মাধ্যমে বিলুপ্তপ্রায় এ কচ্ছপ প্রজাতিকে রক্ষা করা সম্ভব হবে। করমজল কচ্ছপ প্রজননকেন্দ্রে বর্তমানে ১১৭ কিশোর ও ১০টি বড় বাটাগুর বাসক প্রজাতির কচ্ছপ রয়েছে। এর মধ্যে বড় বড় চারটি পুরুষ ও চারটি নারী কচ্ছপ রয়েছে। এ কচ্ছপ চলতি বছরের মাঝামাঝি সময়ে ডিম দেবে। এরপর ডিম থেকে ফুটে বের হওয়া বাচ্চাগুলো প্রাপ্তবয়স্ক হলে সুন্দরবন ও সাগরে অবমুক্ত করা হবে। করমজল প্রজননকেন্দ্রের এ কচ্ছপগুলো দেশের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে সংগ্রহ করা হয়।

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল খুলনার বন সংরক্ষক জাহিদুল কবির বলেন, ‘দেশের সংকটাপন্ন এ প্রাণীটি বাংলাদেশ ও ভারতের অংশে মাত্র ১০০টির মতো আছে। বিলুপ্তপ্রায় এ প্রাণীকে আমাদেরই রক্ষা করতে হবে। এ জন্যই মূলত এ আয়োজন কিংবা উদ্যোগ।’ তিনি আরো বলেন, ‘বিলুপ্তির পথে এ প্রাণী রক্ষায় ২০০৮ সালে উদ্যোগ নেওয়া হয়। এরপর ২০১৪ সালে করমজলে এ প্রজাতির কচ্ছপ প্রজননকেন্দ্র গড়ে তোলা হয়েছে। মূলত এ প্রাণীটির স্বভাব, খাদ্য সংগ্রহ, বিচরণ, পরিবেশসহ বঙ্গোপসাগরের গভীর না অগভীর পানিতে থাকতে পছন্দ করে সেসব বিষয়ে জানার জন্য নিউজিল্যান্ডভিত্তিক স্যাটেলাইট ট্রান্সমিটার সিস্টেম স্থাপন করা হয়েছে।’

জাহিদুল বলেন, ‘জেলে-বাওয়ালিদের জালে যদি কখনো এ কচ্ছপ দুটি আটকা পড়ে তাহলে তারা যেন আমাদের খবর দেয়। তা না হলে তারা যেন দ্রুত জাল থেকে অবমুক্ত করে দেয়। এ জন্য জেলে-বাওয়ালি, র‌্যাব, কোস্টগার্ড, পুলিশ ও নৌবাহিনীর সহযোগিতা প্রয়োজন। সবার প্রচেষ্টা ছাড়া কোনোভাবেই এ প্রাণীটিকে রক্ষা করা সম্ভব হবে না।’

কচ্ছপ অবমুক্ত করার সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাটাল আইল্যান্ড-এর প্রধান বিজ্ঞানী ড. পিটার প্রাসাগ, পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

সর্বাধিক পঠিত
  1. নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ২৫
  2. সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
  3. আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা
  4. ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি
  5. স্বাস্থ্যখাতে বিশাল নিয়োগ প্রক্রিয়া চলছে : স্বাস্থ্যমন্ত্রী
  6. নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x