আর্থার মিলারের ‘ডেথ অফ অ্যা সেলসম্যান’ ও ঢাকার মঞ্চ

আর্থার মিলার ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ মার্কিন নাট্যকার ও প্রাবন্ধিক। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৯১৫ সালের ১৭ অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি। ২০০৫ সালের ১০ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। মিলারের নাট্য রচনায় সাধারণ মানুষের জীবন, স্বপ্ন, সামাজিক চাপ, নৈতিক সংকট ও আমেরিকান সমাজের বৈষম্য উঠে এসেছে। তাঁর রচিত বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে ডেথ অফ অ্যা সেলসম্যান, দ্য ক্রুসিবল, অল মাই সনস, অ্যা...