অমর একুশে গ্রন্থমেলায় এসেছে জহিরুল ইসলামের দুই বই

অমর একুশে গ্রন্থমেলায় পাঠকদের জন্য জহিরুল ইসলামের দুটি নতুন বই—ভ্রমণকাহিনি ‘আয়া সোফিয়ার নীরবতা’ এবং কিশোর রহস্যগল্প ‘তিন বন্ধুর রহস্যজট : ভূত নয়, সত্যি’ প্রকাশিত হয়েছে। বই দুটি পাওয়া যাচ্ছে টাঙ্গন প্রকাশনের স্টল নম্বর ৫১৮-তে।রকমারি ডটকমসহ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্টল নম্বর ৫৫৭-তেও পাওয়া যাচ্ছে বই দুটি।জহিরুল ইসলামের জন্ম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। তাঁর বাবা এ বি এম আব্দুল লতিফ ও মা...