আজ শিল্পকলায় নজরুলের ‘লেটোগান ও কবিগান’

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশব্যাপী নজরুল বর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ‘নজরুলের লেটোগান ও কবিগান’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।  সমগ্র আয়োজনটি দুটি পর্বে সাজানো হয়েছে এবং অনুষ্ঠান শুরু হবে আজ ...