যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ, মৃত্যু বেড়ে ৪৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ওয়েস্ট নাইল ভাইরাসের প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। চলতি বছর এ ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৭ জনে। সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক তাপমাত্রা ও আর্দ্রতা মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করায় সংক্রমণ দ্রুত বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।স্থানীয় সময় শুক্রবার (২৬ নভেম্বর) ফ্রান্স টোয়েন্টিফোরসহ বিভিন্ন আন্তর্জাতিক...