মধ্যপ্রাচ্যে ঘাঁটি ধ্বংসের পর আফ্রিকায় নজর যুক্তরাষ্ট্রের : আইআরজিসি
মধ্যপ্রাচ্যে অবস্থিত নিজেদের সামরিক ঘাঁটিগুলো আর ব্যবহার করতে না পারায় যুক্তরাষ্ট্র এখন কেনিয়া ও হর্ন অব আফ্রিকায় (আফ্রিকার শৃঙ্গ) নতুন সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। খবর আল জাজিরার।
ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি (ওয়ানা)-এর বরাতে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি বলেন, ইরানের হামলায় এই অঞ্চলের কিছু মার্কিন ঘাঁটি ধ্বংস হয়ে গেছে ও বাকিগুলো অকার্যকর হয়ে পড়েছে।
মোহেবির দাবি, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা এড়াতেই আফ্রিকায় নতুন ঘাঁটি তৈরির পথ খুঁজছে ওয়াশিংটন।
সাম্প্রতিক মাসগুলোর বিভিন্ন সংবাদ প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, পুরো মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরানের অধিকাংশ হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক