Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:০২, ২৬ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:০২, ২৬ নভেম্বর ২০২৬
আরও খবর
সিরাজগঞ্জে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২
নওগাঁয় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড
কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত
রুফটপ সোলারে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তার নতুন সম্ভাবনা : ঢাকা জেলা প্রশাসক

মিসরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩১

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:০২, ২৬ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:০২, ২৬ নভেম্বর ২০২৬
মিসরের রাজধানী কায়রোর রিং রোডে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩১ জন নিহত হয়েছেন। 

মিসরের রাজধানী কায়রোর ব্যস্ততম মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকার দুর্ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন আরও ২১ জন।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় কায়রোর পুরোনো শহরকেন্দ্রের উত্তরে ওয়ারাক এলাকার রিং রোডের এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে রাতের আকাশে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। আগুনে মহাসড়কে থাকা আশপাশের বেশ কয়েকটি যানবাহন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। 

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সরকারি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু না জানালেও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ট্যাংকারটি উল্টে গিয়ে আশপাশের গাড়িগুলোর ওপর পেট্রোল ছড়িয়ে পড়লে আগুনের সূত্রপাত হয়। রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরাম তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানাধীন ওই ট্যাংকারটির সামনে হঠাৎ উচ্চ-ভোল্টেজের একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়লে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর ট্যাংকারটি সড়ক বিভাজক টপকে উল্টে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। 

এ ঘটনায় আঞ্চলিক পাবলিক প্রসিকিউটর তদন্ত শুরু করেছেন। নিহতদের মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। কায়রোর একটি হাসপাতালে আহতদের চিকিৎসা কার্যক্রম তদারকির সময় স্বাস্থ্যমন্ত্রীর ছবিও প্রকাশ করেছে মন্ত্রণালয়। 

মিসরের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএমএ জানিয়েছে, জরুরি সেবা কর্মীরা বুলডোজার দিয়ে পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়ার পর মহাসড়কটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অবকাঠামোগত দুর্বলতা এবং ট্রাফিক আইন অমান্যের প্রবণতার কারণে মিসরে সড়ক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড প্রায়ই ঘটে থাকে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু হয়েছে।

সড়ক দুর্ঘটনা মিসর অগ্নিকাণ্ড জ্বালানি ট্যাংকার নিহত

সংশ্লিষ্ট সংবাদ: সড়ক দুর্ঘটনা

২৫ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২
২৪ নভেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত, মহাসড়ক অবরোধ
২২ নভেম্বর ২০২৬
লালমনিরহাটে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশসহ বাণিজ্যিক অংশীদারদের ওপর ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপ
  2. বাংলাদেশসহ বাণিজ্য অংশীদারদের ওপর আবারও আসতে পারে ট্রাম্পের শুল্ক
  3. ‘শান্তিতে প্রতিশ্রুতিবদ্ধ তেহরান, তবে চাপে মাথানত করবে না’
  4. বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
  5. ‘আমাকে ঘুম পাড়িয়ে দাও’ ছাত্রীকে অশ্লীল বার্তা পাঠিয়ে গ্রেপ্তার শিক্ষক
  6. যুক্তরাষ্ট্রের তিন গোয়েন্দা সংস্থার নেটওয়ার্কে সাইবার হামলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x