Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:৪৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৪৯, ২১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:৪৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৪৯, ২১ নভেম্বর ২০২৬
আরও খবর
ফ্রিজে সাইবার হামলায় ইরানকে দায়ী করে কঠোর হুঁশিয়ারি ফ্রান্সের
সাইবার হামলায় সাত দেশের ফ্রিজ অচল, বিপুল খাদ্যদ্রব্য নষ্ট
বিশ্বব্যাপী সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা
ফ্রান্সে শত শত সুপারমার্কেটে সাইবার হামলা, বিপুল খাদ্যপণ্য নষ্ট
কীটনাশক ব্যবসার আড়ালে ভেজাল সার কারখানা, ১১২৭ বস্তা উপকরণ জব্দ

সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:৪৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৪৯, ২১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:৪৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৪৯, ২১ নভেম্বর ২০২৬
ছবি : বাসসের প্রতিবেদন থেকে নেওয়া

হ্যাকারদের সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

দেশটির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সাম্প্রতিক সময়ে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনায় উদ্বেগ বাড়ার মধ্যেই এ হামলার তথ্য সামনে এলো।

এনবিসি নিউজ ও সিএনএন পৃথকভাবে প্রথম- এ দুটি ঘটনার খবর প্রকাশ করে। তবে হামলা দুটির মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না কিংবা কারা এর জন্য দায়ী, তা এখনো স্পষ্ট নয়। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ে বিমান চলাচল, যোগাযোগ ও অনলাইন বাণিজ্য কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে দেশজুড়ে অসংখ্য ব্যবহারকারী ভোগান্তিতে পড়েছেন। এমনকি জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অত্যন্ত গোপনীয় একটি নেটওয়ার্কও এ বিপর্যয়ের কবলে পড়ে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনমনে উদ্বেগ কমানোর চেষ্টা করেছেন। তিনি সবাইকে ‘শান্ত থাকতে’ বলেছেন। অন্যদিকে, কর্মকর্তারা জানিয়েছেন, এসব প্রযুক্তিগত বিপর্যয়ের সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো যোগসূত্র নেই।

এনবিসি নিউজ শুক্রবার সাবেক কৃষি বিভাগের দুই কর্মকর্তার বরাত দিয়ে জানায়, কৃষকদের অর্থ পরিশোধের কাজে ব্যবহৃত একটি ব্যবস্থায় সাইবার হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে কর্মীদের জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)।

সাবেক কর্মকর্তারা এনবিসিকে বলেন, হ্যাকাররা ওই অর্থ পরিশোধ ব্যবস্থাকে গোপন প্রবেশপথ হিসেবে ব্যবহার করে আরও স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিতে পারে।

এক সাবেক কর্মকর্তার ভাষ্য, কৃষি বিভাগ ‘বেশ কিছু উদ্বেগজনক জৈবিক বিষয়’ নিয়ে কাজ করে। কোনো প্রতিপক্ষ বা প্রতিযোগী এসব তথ্যের নাগাল পেলে আমাদের গবেষণাকেই আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে।

এদিকে, সিএনএন শুক্রবার পৃথক এক প্রতিবেদনে জানায়, গত সেপ্টেম্বরের পর দ্বিতীয়বারের মতো হ্যাকারদের হামলার শিকার হয়েছে এফবিআই।

তদন্ত সম্পর্কে অবহিত দুই ব্যক্তির বরাত দিয়ে সিএনএন জানায়, হ্যাকারদের মাধ্যমে জাতীয় অপরাধ তথ্যকেন্দ্রে (এনসিআইসি) অনুপ্রবেশের ঘটনা তদন্ত করছে সংস্থাটি।

এনসিআইসিতে দেশজুড়ে অপরাধসংক্রান্ত তথ্যের একটি ডেটাবেস রয়েছে। এর সঙ্গে কেন্দ্রীয়, অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো যুক্ত। গ্রেপ্তারি পরোয়ানা এবং ব্যক্তির অতীত অপরাধসংক্রান্ত তথ্য যাচাইয়ের কাজে এ কেন্দ্রের তথ্য ব্যবহার করা হয়।

এফবিআইয়ের এক সাবেক কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘দেশজুড়ে প্রতিদিন পুলিশ কর্মকর্তারা পলাতক আসামিদের শনাক্ত করতে, গ্রেপ্তারি পরোয়ানা যাচাই করতে এবং পুলিশ ও জননিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে—এমন তথ্য পেতে এনসিআইসির ওপর নির্ভর করেন।’ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, হ্যাকাররা পুলিশ কর্মকর্তাদের ব্যবহৃত তথ্যের যথার্থতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।

এফবিআই ও কৃষি বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ঘটনাগুলোকে হ্যাকিং হিসেবে বর্ণনা করা হয়েছে। মাইক্রোসফট আউটলুক ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনে (এফএএ) সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনাগুলো থেকে এ হামলা ভিন্ন।

গত সেপ্টেম্বরে শাইনি হান্টার্স নামে একটি হ্যাকার গোষ্ঠী এফবিআইয়ের চাকরিসংক্রান্ত ওয়েবসাইট থেকে কর্মীদের স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।

এদিকে, একের পর এক বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনায় সমালোচনা বাড়তে থাকায় চলতি সপ্তাহে হোয়াইট হাউসের সাইবার নিরাপত্তা প্রধান শন কেইনক্রসকে বরখাস্ত করা হয়।

এফবিআই সাইবার হামলা কৃষি বিভাগ

সংশ্লিষ্ট সংবাদ: এফবিআই

০৪ এপ্রিল ২০২৬
এফবিআই প্রধান কাশ প্যাটেলেরও বিদায় ঘণ্টা বাজছে?
০১ এপ্রিল ২০২৬
এফবিআই প্রধান কাশ প্যাটেলের ভিডিও ভাইরাল, যা জানা গেল
০১ এপ্রিল ২০২৬
ট্রাম্পের তদন্তে যুক্ত থাকায় বরখাস্ত এফবিআই এজেন্টদের মামলা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের ওপর নৌ অবরোধ আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র
  2. চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
  3. শি ও পুতিনের সঙ্গে বৈঠক সেরে যেন আগুনে ঘি ঢাললেন ট্রাম্প!
  4. ট্রাম্প-শি-পুতিনের জ্বালানি সরবরাহ বৃদ্ধির ঘোষণা : তেলের দাম কি কমবে?
  5. পরীক্ষামূলক প্রয়োগে টিউমার অদৃশ্য, অগ্ন্যাশয়ের ক্যানসারের পিল নিয়ে আশা
  6. আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে ভারতে পাকিস্তানের মন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x