Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাজ্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:২০, ২১ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:২০, ২১ নভেম্বর ২০২৬
আরও খবর
ব্রেক্সিট-পরবর্তী অধ্যায়ে নতুন মোড় : ইইউ-ইউকে সম্পর্ক পুনর্গঠনে নতুন চুক্তি
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইইউ ও যুক্তরাজ্যের কূটনীতিকদের বৈঠক
যুক্তরাজ্যের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিল অস্ট্রেলিয়া
লন্ডনে নাহিদ ইসলাম ও প্রবাসীদের ওপর হামলার তীব্র নিন্দা জানাল সরকার
যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের আড়ালে থাকার পরামর্শ

একাকিত্ব ঘিরে ব্রিটেনে জমজমাট ব্যবসা, বন্ধুত্বের জন্য সাবস্ক্রিপশন!

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:২০, ২১ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:২০, ২১ নভেম্বর ২০২৬
ছবি: এআই দিয়ে তৈরি।

একাকিত্বে ভুগছেন? তাহলে জেনে রাখুন, আপনি একা নন। যুক্তরাজ্যে তরুণদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুহীন মানুষের সংখ্যা ২০১৪ সালের তুলনায় পাঁচ গুণ বেড়েছে। দেশটির ১৬ থেকে ২৯ বছর বয়সীদের ৪০ শতাংশ জানিয়েছেন, তারা প্রায়ই, সব সময় অথবা মাঝেমধ্যে একাকিত্ব অনুভব করেন।

ব্রিটেনে একাকিত্ব এখন বড় সামাজিক সংকটে পরিণত হয়েছে। তবে এই সংকট নতুন এক ব্যবসার সুযোগও তৈরি করেছে। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ ও বন্ধুত্বের চাহিদাকে পুঁজি করে গড়ে উঠছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। তরুণদের সামাজিক বিচ্ছিন্নতা যত বাড়ছে, একাকিত্বকে কেন্দ্র করে মুনাফার সম্ভাবনাও তত বাড়ছে। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।

গত কয়েক বছরে অর্থের বিনিময়ে বন্ধুত্ব গড়ে তোলার সামাজিক ক্লাব ও সঙ্গী খোঁজার অ্যাপের সংখ্যা বেড়েছে। টাইমলেফট, আগোরা, ২২২প্লেস, রিমোটলি সোশ্যাল ক্লাব, গ্রুপ ভাইভ এবং পিএলওয়াই (পিপল লাইক ইউ) এমনই কয়েকটি প্ল্যাটফর্ম। অ্যালগরিদমের মাধ্যমে অপরিচিত মানুষদের একই দলে যুক্ত করে তারা। এরপর আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠান ও সাক্ষাতের। লক্ষ্য, নতুন পরিচয় থেকে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব তৈরি করা।

বিচ্ছিন্ন হয়ে পড়া মানুষের কাছে এসব উদ্যোগের আবেদন স্পষ্ট। একই সঙ্গে ব্যবসার সুযোগও বড়। প্রতিষ্ঠানগুলো শুধু একটি সেবা বিক্রি করছে না; তারা অর্থের বিনিময়ে মানুষের কাছে সামাজিক যোগাযোগ ও আপনজন পাওয়ার প্রত্যাশা তুলে ধরছে।

এসব অ্যাপ কি সত্যিই বন্ধুত্ব গড়ে তুলতে পারে?

দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুমহল থাকলেও বয়স বাড়ার সঙ্গে পরিস্থিতি বদলায়। বিশের শেষভাগে এসে বন্ধুরা কেউ সম্পর্কে জড়াচ্ছেন, কেউ শহর ছাড়ছেন, আবার কেউ ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। ফলে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার প্রয়োজন তৈরি হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অ্যাপের বিজ্ঞাপনও চোখে পড়ে। আকর্ষণীয় ভিডিওতে বারবার উঠে আসে ‘সংযোগ’, ‘কমিউনিটি’ ও ‘আপনত্বের’ মতো শব্দ। শেষ পর্যন্ত প্রতিবেদক নিজেই টাইমলেফট অ্যাপ ব্যবহারের সিদ্ধান্ত নেন। এটি বর্তমানে দ্রুত বেড়ে ওঠা বড় প্ল্যাটফর্মগুলোর একটি। নিজেদের পরিচয় দেয় ‘দ্য ফ্রেন্ডশিপ অ্যাপ’ হিসেবে।

অ্যাপে বয়স, জীবনযাপন, পেশা এমনকি নিজের জীবনকে কোন ধরনের চলচ্চিত্রের সঙ্গে তুলনা করা যায়- এসব বিষয়ে একটি ছোট প্রশ্নমালা পূরণ করতে হয়। এরপর অ্যালগরিদম ব্যবহারকারীকে আরও ছয়জন অপরিচিত মানুষের সঙ্গে রাতের খাবারের জন্য যুক্ত করে। এ জন্য মাসিক সাবস্ক্রিপশন ফি ১৩ দশমিক ৯৯ পাউন্ড।

নির্ধারিত রেস্তোরাঁয় আগে পৌঁছে গিয়ে প্রতিবেদককে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। বড় একটি টেবিলে একা বসে অপেক্ষা করতে গিয়ে তার মনে প্রশ্ন জাগে, অন্যরা তাকে একা খেতে আসা মানুষ হিসেবে কীভাবে দেখবেন। শেষ পর্যন্ত অন্যদের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেন তিনি।

অনলাইনে খোঁজ নিয়ে জানা যায়, এসব অ্যাপের একটি বড় সমস্যা হলো- অনেকে অনুষ্ঠানের দিন অংশগ্রহণ বাতিল করেন, আবার কেউ কেউ কোনো খবর না দিয়েই অনুপস্থিত থাকেন। সাবস্ক্রিপশন ফি অবশ্য তাদের দেওয়া থাকে। কিন্তু সামাজিক উদ্বেগে ভোগা কারও জন্য এমন অনুষ্ঠানে একা উপস্থিত হওয়া সহজ নয়।

তবে প্রতিবেদকের অভিজ্ঞতা শেষ পর্যন্ত ইতিবাচক ছিল। তার সঙ্গে একই টেবিলে বসা ব্যক্তিদের বেশির ভাগই নতুন শহরে এসেছেন এবং টাইমলেফটও প্রথমবার ব্যবহার করছিলেন। শুরুতে অস্বস্তি থাকলেও কিছুক্ষণের মধ্যেই জমে ওঠে কথাবার্তা। হাসি-আড্ডায় কেটে যায় রাতের খাবারের সময়।

দলের ২৮ বছর বয়সী মৃদুলের আগে টাইমলেফট ব্যবহারের অভিজ্ঞতা ছিল। তার মতে, দৈনন্দিন জীবনে যাদের সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ নেই, এমন আকর্ষণীয় মানুষের সঙ্গে দেখা করতে অ্যাপটি কাজে আসতে পারে। তবে অপরিচিত বা নিজের স্বাচ্ছন্দ্যের পরিসরের বাইরের মানুষের সঙ্গে মিশতে অস্বস্তি না থাকাই ভালো।

মৃদুলের অভিজ্ঞতা মোটের ওপর ইতিবাচক। কিন্তু তরুণদের নতুন বন্ধু তৈরির জন্য এ ধরনের অ্যাপকেই সেরা উপায় মনে করেন কি না- এ প্রশ্নে তিনি সংশয় প্রকাশ করেন। তার মতে, মাত্র একবার দেখা করে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা কঠিন।

রাতের খাবারের আয়োজনেও বিষয়টি স্পষ্ট হয়। রেস্তোরাঁয় হাসি-আড্ডা হলেও অনুষ্ঠান শেষে সবাই নিজ নিজ পথে চলে যান। এরপর আবার দেখা হবে কি না, তার নিশ্চয়তা ছিল না।

অবশ্য অ্যাপ ব্যবহার অব্যাহত রাখলে নতুন করে পরিচিত হওয়ার সুযোগ থাকে। তবে তার জন্য নিয়মিত অর্থ খরচ করতে হয়। প্রতিবেদকের ক্ষেত্রে বন্ধুত্বের সম্ভাবনা তৈরি করতে মাসিক সাবস্ক্রিপশন ফি ছাড়াও খাবার ও পানীয়ের খরচ দিতে হয়েছে।

সামাজিক যোগাযোগের এসব প্ল্যাটফর্মের মধ্যে টাইমলেফট তুলনামূলক কম খরচের। গ্রুপ ভাইবের মাসিক ফি ১৯.৫০ পাউন্ড, ২২২প্লেসের ২২.২২ পাউন্ড এবং রিমোটলি সোশ্যাল ক্লাবের ৩৫ পাউন্ড। অন্যদিকে আগোরার প্রতিটি আয়োজনের জন্য খরচ হতে পারে ৪০ পাউন্ড পর্যন্ত।

এগুলো শুধু প্ল্যাটফর্ম ব্যবহারের খরচ। এক বছর নিয়মিত ব্যবহার করলে ব্যয় দাঁড়াতে পারে ২৩৪ থেকে ৪৮০ পাউন্ড পর্যন্ত। অর্থাৎ নতুন বন্ধু পাওয়ার সম্ভাবনার পেছনে এই পরিমাণ অর্থ খরচ করতে হতে পারে।

কিন্তু তরুণদের অনেকের পক্ষেই এই খরচ বহন করা কঠিন। বিশেষ করে লন্ডনের মতো শহরে, যেখানে এসব অ্যাপের কার্যক্রম বেশি। সেখানে তরুণদের প্রায় ২০ শতাংশ আয়ের অর্ধেকের বেশি ব্যয় করেন বাড়িভাড়ায়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে অবশিষ্ট অর্থ দিয়েই তাদের অন্যান্য প্রয়োজন মেটাতে হয়।

অর্থের বিনিময়ে সামাজিক ক্লাব অবশ্য নতুন ধারণা নয়। অতীতে সদস্যদের মালিকানাধীন অনেক ক্লাব দাতব্য বা কমিউনিটিভিত্তিক উদ্দেশ্যে পরিচালিত হতো। সদস্যদের দেওয়া অর্থ কোনো না কোনোভাবে তাদের নিজেদের বা অংশগ্রহণকারী কমিউনিটির উপকারে আসত। কিন্তু নতুন প্রজন্মের সামাজিক ক্লাবগুলো সরাসরি সামাজিক যোগাযোগকে মুনাফার পণ্য হিসেবে বিক্রি করছে।

একাকিত্ব ও মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষক এবং পরামর্শক অধ্যাপক ফে বাউন্ড-আলবার্টি এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তার মতে, সাবস্ক্রিপশন ফি ও প্রবেশমূল্য অনেকটা দরজায় দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীর মতো। অর্থ না থাকলে কাউকে ভেতরে ঢুকতে না দেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

অধ্যাপক ফে বাউন্ড-আলবার্টি মনে করেন, বন্ধুত্বকে ডিজিটাল মাধ্যমে নিয়ে যাওয়া কখনোই বাস্তব জীবনের সামাজিক পরিসরের বিকল্প হতে পারে না। স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে মেলামেশার মধ্য দিয়ে যে দক্ষতা তৈরি হয়, শুধু ডিজিটাল যোগাযোগের ওপর নির্ভর করলে তা হারিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

লন্ডনের ২৯ বছর বয়সী লায়লাও বিভিন্ন সামাজিক অ্যাপ ব্যবহার করেছেন। তার অভিজ্ঞতা মিশ্র। টাইমলেফটের একটি নৈশভোজে অংশ নিয়েও তিনি কারও সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারেননি। তবে অন্য কিছু প্ল্যাটফর্মে এমন মানুষের দেখা পেয়েছেন, যারা সত্যিই নতুন সম্পর্ক গড়তে আগ্রহী।

লায়লার মতে, শেষ পর্যন্ত বন্ধুত্ব টিকিয়ে রাখার দায়িত্ব নিজেদেরই নিতে হয়। নতুন পরিচিতদের সঙ্গে অ্যাপের বাইরে যোগাযোগ চালিয়ে যেতে হয় এবং নিজেদের উদ্যোগে আবার দেখা করার ব্যবস্থা করতে হয়।

এখানেই সামাজিক ক্লাবভিত্তিক ব্যবসার একটি বড় বৈপরীত্য সামনে আসে। টাইমলেফট, ২২২প্লেস, গ্রুপভাইভ-এর মতো প্ল্যাটফর্মগুলোর আয় নির্ভর করে মানুষ যেন বারবার তাদের সেবা ব্যবহার করেন। অথচ এসব প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত এমন বন্ধুত্ব গড়ে তুলতে সাহায্য করা, যার জন্য একসময় আর কোনো অ্যাপের প্রয়োজন হবে না।

গত বছর প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ঘন ঘন মানুষের সঙ্গে যোগাযোগ থাকলেই একাকিত্ব দূর হয় না। ইন্টারন্যাশনাল জার্নাল অফ এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড পাবলিক হেলথে প্রকাশিত গবেষণাটিতে বলা হয়েছে, শুধু সামাজিক যোগাযোগ বাড়ানোর পরিবর্তে আবেগপূর্ণ ও অর্থবহ সম্পর্ক গড়ে তোলাকে গুরুত্ব দিতে হবে।

কফিশপে আড্ডা কিংবা নিয়মিত নৈশভোজের আয়োজন মানুষকে সামাজিকভাবে সক্রিয় রাখতে পারে। কিন্তু এসব আয়োজনের জন্য অর্থ খরচ করলেই কাঙ্ক্ষিত বন্ধুত্ব পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই।

আর তরুণদের সামাজিক জীবনের অবকাঠামো যদি ক্রমেই বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে প্রতিষ্ঠানগুলো মুনাফা না পেলে কী হবে? এর একটি উদাহরণ লোকালস.ওআরজি। একসময় সামাজিক যোগাযোগের বাজারে জনপ্রিয় এই অ্যাপ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও পরিচালনার মাধ্যমে আয় করত। কিন্তু চলতি বছরের শুরুতে অ্যাপটি বন্ধ করে দেওয়ার ঘোষণা আসে।

অ্যাপটি বন্ধের কারণ সম্পর্কে প্রতিষ্ঠাতারা স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। মে মাসের মধ্যে ব্যবহারকারীদের ফোন থেকেও অ্যাপটি উধাও হয়ে যায়। এর সঙ্গে হারিয়ে যায় এমন একটি ডিজিটাল অবকাঠামো, যার ওপর নির্ভর করে অনেকেই নিজেদের সামাজিক আয়োজন পরিচালনা করতেন।

তবে পুরো চিত্রটি হতাশাজনক নয়। লায়লা ও মৃদুল দুজনই জানিয়েছেন, বিভিন্ন সামাজিক অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতায় ওঠানামা থাকলেও তারা কিছু বন্ধুত্ব গড়ে তুলতে এবং তা ধরে রাখতে পেরেছেন। তাদের অভিজ্ঞতা হয়তো অনেক ব্যবহারকারীর সঙ্গে মেলে, আবার ব্যতিক্রমও হতে পারে।

তবু অর্থের বিনিময়ে বন্ধুত্ব গড়ে তোলার এসব অ্যাপের দ্রুত বিস্তার নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ রয়েছে। অর্থ দিতে পারলেই যদি কেবল অর্থবহ সামাজিক যোগাযোগের সুযোগ মেলে, তাহলে একাকিত্বের সমস্যার সমাধান কতটা সম্ভব?

যুক্তরাজ্য ব্রিটেন একাকিত্ব ব্যবসায়ী বন্ধুত্ব

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাজ্য

২০ নভেম্বর ২০২৬
ব্রেক্সিট-পরবর্তী অধ্যায়ে নতুন মোড় : ইইউ-ইউকে সম্পর্ক পুনর্গঠনে নতুন চুক্তি
১৭ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের আড়ালে থাকার পরামর্শ
১৭ নভেম্বর ২০২৬
ব্রেক্সিটের সুফল মেলেনি, ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় যুক্তরাজ্য
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের ওপর নৌ অবরোধ আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র
  2. চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
  3. শি ও পুতিনের সঙ্গে বৈঠক সেরে যেন আগুনে ঘি ঢাললেন ট্রাম্প!
  4. ট্রাম্প-শি-পুতিনের জ্বালানি সরবরাহ বৃদ্ধির ঘোষণা : তেলের দাম কি কমবে?
  5. পরীক্ষামূলক প্রয়োগে টিউমার অদৃশ্য, অগ্ন্যাশয়ের ক্যানসারের পিল নিয়ে আশা
  6. আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে ভারতে পাকিস্তানের মন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x