Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ০৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:৪৮, ১০ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ০৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:৪৮, ১০ অক্টোবর ২০২৬
আরও খবর
পরিসংখ্যান ব্যুরোকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি : অর্থমন্ত্রী
আট লাখ ৫০ হাজার টন ধান-চাল কিনবে সরকার
হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয় আমরা করছি : আইনমন্ত্রী
জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত কয়েক ডজন
ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়কপথ অবরোধ

ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগাভাগি করা নিয়ে রসিকতা নাভি পিল্লাইয়ের

এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ০৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:৪৮, ১০ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৩৫, ০৯ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:৪৮, ১০ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্ট ট্রাম্প ও নুরেমবার্গ আদালতে একটি একাডেমিক ও আইনি সম্মেলনে নাভি পিল্লাই। ছবি : রয়টার্স

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সাবেক প্রধান নাভি পিল্লাই এ বছর নোবেল শান্তি পুরস্কার জয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রসিকতা করে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ট্রাম্পের সঙ্গে নোবেল শান্তি পুরস্কারটি ভাগ করে নেওয়ার প্রস্তাব দেবেন তিনি। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।

নোবেল কমিটির প্রধান ইয়র্গেন ওয়াটনে ফ্রাইডনেস বলেছেন, দক্ষিণ আফ্রিকান এই বিচারপতি ও আইন বিশেষজ্ঞকে পুরস্কারটি দেওয়া হয়েছে, কারণ তিনি ‘যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার বিচার নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন’।

নোবেল কমিটির প্রধান আরও  বলেন, এমন এক সময়ে এই পুরস্কার দেওয়া হলো যখন আন্তর্জাতিক আইনি ব্যবস্থা প্রচণ্ড চাপের মুখে রয়েছে এবং এর প্রতিষ্ঠানগুলো আক্রমণের শিকার হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে আসছেন এবং এটি তিনি গোপনও করেননি। অতীতে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি পাওয়ার জন্য তিনি নোবেল কমিটির ওপর ব্যাপক চাপও সৃষ্টি করেছিলেন।

গত বুধবার (৭ অক্টোবর) সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি এমন সব কাজ করেছি, যা অন্য কেউ কখনো করেনি। আমি বড়াই করছি না, শুধু আপনাদের বাস্তব তথ্যটিই বলছি। সম্ভবত কোনো প্রেসিডেন্টই কখনো কোনো যুদ্ধের নিষ্পত্তি করতে পারেননি। আমি আটটি যুদ্ধের নিষ্পত্তি করেছি।’

আজ শুক্রবার (৯ অক্টোবর) নুরেমবার্গ আদালতে একটি একাডেমিক ও আইনি সম্মেলনে যোগ দেওয়ার সময় নাভি পিল্লাই উপস্থিত শ্রোতাদের উদ্দেশে কথা বলার সময় ট্রাম্পকে নিয়ে হাস্যরস করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ডের শেয়ার করা ভিডিও ফুটেজে এ দৃশ্য দেখা যায়।

করতালি-মুখর পরিবেশে কক্ষে প্রবেশের সময় নাভি পিল্লাই বলেন, ‘আপনারা যদি আরেকটু জোরে হাততালি দেন, তবে আমি হয়তো ট্রাম্পের সঙ্গে এই পুরস্কারটি ভাগ করে নেব।’

গত বছর ভেনেজুয়েলার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো গণতন্ত্র ও শান্তি কর্মী মারিয়া করিনা মাচাদোকে যখন এই পুরস্কার দেওয়া হয়েছিল, তখন প্রেসিডেন্ট ট্রাম্পকে উপেক্ষা করার ঘটনায় হোয়াইট হাউস তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল। তারা নোবেল কমিটির বিরুদ্ধে ‘শান্তির চেয়ে রাজনীতিকে প্রাধান্য দেওয়ার’ অভিযোগ তুলেছিল।

পরবর্তীতে নোবেলজয়ী মাচাদো প্রতীকীভাবে তার পুরস্কারটি ট্রাম্পের হাতে তুলে দিয়ে বলেন, ‘আমাদের স্বাধীনতার প্রতি তার অনন্য অঙ্গীকারের স্বীকৃতি’ হিসেবে দেওয়া হলো। এ বছর নোবেল কমিটি পুরস্কার ঘোষণার প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট চাপ সম্পর্কে সচেতন ছিল বলে মনে হয়েছে। তারা বলেছে, ‘আমরা লক্ষ্য করছি, আইনি কাঠামো এবং আইন ও ন্যায়বিচারের প্রতি বৈশ্বিক শ্রদ্ধাবোধকে উপেক্ষা করে ক্ষমতার রাজনীতির দিকে ঝুঁকে পড়ার প্রবণতা বাড়ছে। যখনই ন্যায়বিচারের ওপর গায়ের জোর বা শক্তি প্রাধান্য পায়, তখন তা স্থিতিশীলতা, পারস্পরিক আস্থা ও শান্তিপূর্ণ সহাবস্থানকে ক্ষুণ্ণ করে।’

কমিটি আরও বলেছে, ‘এবারের নোবেল শান্তি পুরস্কার প্রদানের মাধ্যমে নরওয়েজীয় নোবেল কমিটি বিশ্বকে এই বার্তাই দিতে চায়—শান্তি নিশ্চিতকরণ ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আমরা যে ব্যবস্থা গড়ে তুলেছি, তার মূল ভিত্তি হলো জাতীয় ও আন্তর্জাতিক আইনের শাসন। আর শান্তির জন্য ন্যায়বিচার অপরিহার্য।’

নোবেল কমিটির প্রধান ফ্রাইডনেস বলেন, ‘এর মাধ্যমে এই বার্তাই দেওয়া হচ্ছে, আন্তর্জাতিক আইন এবং এর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোই একটি অধিকতর শান্তিপূর্ণ বিশ্বের মূল ভিত্তি। তাই অবশ্যই, আমরা আশা করি এই পুরস্কারটি শুধু নাভি পিল্লাইকেই নয়, বরং বিশেষ করে তাঁকে, প্রতিষ্ঠানগুলো ও লোকদেরকেও শক্তিশালী করবে।’

নাভি পিল্লাইয়ের কাজের মধ্যে রয়েছে নেলসন ম্যান্ডেলা এবং বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ব্যক্তিদের পক্ষে আইনি লড়াই করা। এ ছাড়া তিনি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রুয়ান্ডা বিষয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ফৌজদারি মামলার বিচারকার্য পরিচালনা করেছেন।

এ ছাড়া নাভি পিল্লাইয়ের নেতৃত্বাধীন জাতিসংঘের একটি স্বাধীন কমিশন সিদ্ধান্ত দিয়েছে, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে আসছে।

ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প নাভি পিল্লাই নোবেল পুরস্কার ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: ট্রাম্প

১৭ অক্টোবর ২০২৬
যে কারণে ৫ দিনেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারিকে
১৫ সেপ্টেম্বর ২০২৬
বড় ধাক্কা খেলেন ট্রাম্প, ডাকযোগে ভোটের পক্ষে রায় সুপ্রিম কোর্টের
২৯ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ির উদ্যোগ ট্রাম্প প্রশাসনের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, সন্দেহভাজনের বাড়িতে আরও ৩ মরদেহ
  2. মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর নিজের অবস্থান শক্ত করছেন জেডি ভ্যান্স
  3. নেতানিয়াহুকে পেছনে ফেলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
  4. এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ আবেদনের সময় বাড়ল
  5. ট্রাম্প-পুতিন চুক্তির পরও রাশিয়ার ডিজেল কিনতে ব্যবসায়ীদের অনীহা কেন?
  6. ক্ষেপণাস্ত্রের সীমার ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x