Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
২২:২৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৩০, ১৬ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:২৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৩০, ১৬ নভেম্বর ২০২৬
আরও খবর
হরমুজে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল দায়ী : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘ইউএসএস রুজভেল্ট’ : আবারও শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ?
যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনে চাকরি, বাংলা জানা প্রার্থীরা পাবেন অগ্রাধিকার
শারীরিক সম্পর্কের বিনিময়ে গ্রিন কার্ডের প্রস্তাব, কী বলছে মার্কিন কর্তৃপক্ষ?
শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের ‘আন্তরিকতার’ অভাব রয়েছে : ইরান

যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়ন পাবে বাংলাদেশ

এনটিভি অনলাইন ডেস্ক
২২:২৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৩০, ১৬ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:২৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৩০, ১৬ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের সদর দপ্তর

যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) জানিয়েছে, এখন থেকে বাংলাদেশের বিভিন্ন প্রকল্প সংস্থাটির অর্থায়নের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

আজ সোমবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় ডিএফসি।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ এশিয়ায় ডিএফসির বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তিগত প্রকল্পগুলোতে সহায়তা প্রদান করে। এতে এই অর্থায়ন একটি স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করে, যা যুক্তরাষ্ট্রের বন্ধুত্বকে শক্তিশালী করে এবং এই অঞ্চলের সার্বভৌমত্ব রক্ষায় সহায়তা করে। বাংলাদেশের এই নতুন যোগ্যতা অর্জন ডিএফসির জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে, যার মাধ্যমে সংস্থাটি বেসরকারি বিনিয়োগ কাজে লাগিয়ে দেশটির ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের চাহিদা পূরণে সহায়তা করতে পারবে।

এতে আরও বলা হয়, ডিএফসির অর্থায়ন এবং ঝুঁকি প্রশমনমূলক বিভিন্ন সুবিধা পাওয়ার সুযোগ বাড়লে, তা বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বড় ঘাটতিগুলো পূরণ করতে সহায়তা করবে। এ ছাড়া এই অর্থায়ন এমন সব প্রকল্পকে এগিয়ে নিতে সাহায্য করবে, যেগুলো অন্যথায় অর্থ সংকটে পড়তে পারত। এসব বিনিয়োগ গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, অত্যাবশ্যকীয় সেবার সুযোগ সম্প্রসারণ এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যকে শক্তিশালী করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। বাণিজ্যিকভাবে কার্যকর এবং উন্নয়ন-কেন্দ্রিক প্রকল্পগুলোর ক্ষেত্রে ডিএফসির সহায়তা অত্যন্ত মূল্যবান। এটি অর্থায়ন সংকট বা ঝুঁকি কাটিয়ে উঠতে সাহায্য করে, অন্যথায় বেসরকারি বিনিয়োগ নিরুৎসাহিত হতে পারত।

ডিএফসির সিইও বেন ব্ল্যাক বলেন, “ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশের যোগ্যতা অর্জন আমাদের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও গভীর করার এবং বেসরকারি বিনিয়োগকে কাজে লাগিয়ে দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধি অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পগুলোকে সহায়তা প্রদানের মাধ্যমে আমরা বাংলাদেশের জন্য অর্থনৈতিক সুযোগ উন্মুক্ত করতে পারি, পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থকেও এগিয়ে নিতে পারি।”

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, “যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, উন্মুক্ত অর্থনীতি এবং পারস্পরিক বাণিজ্যকে উৎসাহিত করা হলে তা বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। ‘পারস্পরিক বাণিজ্য বিষয়ক চুক্তি’ হচ্ছে এই প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তা করার বিষয়ে আমাদের একটি আনুষ্ঠানিক প্রতিশ্রুতি। ডিএফসির অর্থায়ন এই লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যা আমাদের উভয় দেশের সমৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে।”

বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যা এবং দ্রুত বর্ধনশীল কিছু অর্থনীতির আবাসস্থল হিসেবে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলটি যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য উল্লেখযোগ্য সুযোগ তৈরি করে দিয়েছে। ডিএফসি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি সম্প্রসারণে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা বেসরকারি পুঁজিকে কাজে লাগিয়ে মুক্তবাজার নীতির ওপর ভিত্তি করে অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নিতে এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র ডিএফসি অর্থায়ন

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

১৫ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনে চাকরি, বাংলা জানা প্রার্থীরা পাবেন অগ্রাধিকার
১৫ নভেম্বর ২০২৬
শারীরিক সম্পর্কের বিনিময়ে গ্রিন কার্ডের প্রস্তাব, কী বলছে মার্কিন কর্তৃপক্ষ?
১৫ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচল বিপর্যয়ের নেপথ্যে যে কারণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথিরা, প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করছে ইয়েমেন সরকার
  2. নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ: নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ ছাড়ার আহ্বান আইজেনকোটের
  3. ভারত সফরে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম ও স্ত্রী কেট
  4. যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনে চাকরি, বাংলা জানা প্রার্থীরা পাবেন অগ্রাধিকার
  5. মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে আসিয়ান
  6. আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x