Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৯:৪২, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৯:৪২, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
বিশ্ববাজারে কমল তেলের দাম
পবিত্র কাবার মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানি আর নেই
হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্ত যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে ইরান
ইরানি ইয়াখনি পোলাও
মস্কোয় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, নিহত ২

সৌদিতে ড্রোন হামলা : ইরানের সঙ্গে তিন সীমান্তপথ বন্ধ করল ইরাক

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৯:৪২, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৯:৪২, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১০ সেপ্টেম্বর ‘কোপারনিকাস সেন্টিনেল ডেটা’ থেকে প্রাপ্ত একটি স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের গতিপথ বরাবর মদিনার দক্ষিণ-পূর্ব দিকের মরুভূমির ওপর দিয়ে কালো ধোঁয়া কুণ্ডলী উঠছে। ছবি: এএফপি

সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে ইরাক। হামলায় ব্যবহৃত ড্রোনগুলো ইরাকের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা হয়েছিল বলে নিশ্চিত হওয়ার পর ইরানের সঙ্গে তিনটি সীমান্তপথ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশটি।

স্থানীয় সময় শনিবার (১২ সেপ্টেম্বর) ইরাকের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরাকের বাগদাদ থেকে আল জাজিরার প্রতিবেদক জ্যাক হিউসন জানান, বন্ধ করে দেওয়া সীমান্তপথগুলোর মধ্যে রয়েছে বসরা প্রদেশের শালামচেহ, মাইসান প্রদেশের আল-শিব এবং দিয়ালা প্রদেশের মানদালি। হামলাকারীরা যাতে ইরানে পালিয়ে যেতে না পারে, সে আশঙ্কা থেকেই এসব সীমান্তপথ বন্ধ করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মাইসান প্রদেশের আল-তাইয়িব সীমান্ত এলাকাও বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে ড্রোন উৎক্ষেপণের প্ল্যাটফর্ম বা লঞ্চার পাওয়ার পর ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে।

ইরানের অনুরোধে সীমান্তের কাছে পাওয়া ড্রোন উৎক্ষেপণ প্ল্যাটফর্মের বিষয়ে যৌথ তদন্তের অনুমোদন দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। শনিবার ইরাকি সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফের মুখপাত্র সাবাহ আল-নুমানের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

তবে ড্রোনগুলো ঠিক কোথায় পাওয়া গেছে বা কতটি ড্রোন ছিল, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছিল, মাইসান প্রদেশ থেকেই সৌদি আরবের তেল পাইপলাইনে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ওই এলাকার সামরিক কমান্ডারকেও দায়িত্ব থেকে সরিয়ে দেন আল-জাইদি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনা ঘটে। পরদিন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয় রিয়াদ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সৌদি কর্তৃপক্ষ জানায়, ড্রোনগুলো ইরাকের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। ইরাকে ইরানের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে এবং দেশটিতে ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সক্রিয় উপস্থিতিও রয়েছে।

তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর জোট ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ (আইআরআই) এক বিবৃতিতে বলেছে, হামলাটি তাদের জন্য ‘সম্মানের বিষয়’, তবে তারা এর দায় স্বীকার করছে না।

এর আগে সৌদি আরব ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দেশটির তেল অবকাঠামোয় হামলার অভিযোগ তুলেছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি তেল পাইপলাইনে হামলার পেছনে তেহরানের থাকার সম্ভাবনা রয়েছে। তবে নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।

ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া সৌদি আরবের জন্য বড় ধরনের চাপ তৈরি করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির বিকল্প হিসেবে সৌদি আরবের জন্য এই পাইপলাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হরমুজ প্রণালি আংশিকভাবে বন্ধ থাকায় সৌদি আরবের তেল রপ্তানির ক্ষেত্রে এই পাইপলাইন গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে কাজ করছিল। পাইপলাইনের কার্যক্রম বন্ধ থাকলে, সেটি পুনরায় চালু না হওয়া পর্যন্ত বা হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেওয়া পর্যন্ত বড় পরিসরে তেল রপ্তানির সক্ষমতা সীমিত হয়ে পড়তে পারে।

উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি আরও কমে গেলে বিশ্ববাজারে পাইকারি তেলের দাম বাড়তে পারে। একই সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে তেহরানের কৌশলগত প্রভাবও বাড়তে পারে।

এদিকে সৌদি আরবের মিত্রদের সঙ্গে ইরান-সমর্থিত হুথিদের সংঘাতও নতুন করে তীব্র হয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর বিরুদ্ধে দ্রুত অভিযান চালিয়ে লোহিত সাগরের উপকূলীয় এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। সৌদি আরব ইয়েমেনের স্বীকৃত সরকারের প্রধান সমর্থক।

হুথিরা এরই মধ্যে সৌদি আরবের মালিকানাধীন বা সংশ্লিষ্ট জাহাজগুলোকে লোহিত সাগর দিয়ে চলাচল করতে না দেওয়ার ঘোষণা দিয়েছে।

ইরাক ইরান ইরান-ইসরায়েল যুদ্ধ সৌদি আরব সীমান্ত ড্রোন হামলা

সংশ্লিষ্ট সংবাদ: ইরাক

১৩ আগস্ট ২০২৬
ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
২৯ জুলাই ২০২৬
ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮
২০ জুলাই ২০২৬
চলতি সপ্তাহে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্ত যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে ইরান
  2. জার্মানিতে রাজ্য নির্বাচনে ভোটগ্রহণ, সরকারের জন্য নতুন বিপর্যয়ের শঙ্কা
  3. মস্কোয় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, নিহত ২
  4. সৌদি আরবের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের
  5. যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে তিন শর্ত দিল ইরান
  6. জাতিসংঘ সাধারণ পরিষদ এখনো আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ মঞ্চ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x