Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২০, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:২২, ২৫ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২০, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:২২, ২৫ অক্টোবর ২০২৬
আরও খবর
নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
মার্কিন নিষেধাজ্ঞার মুখে নতুন ওয়েবসাইটে স্থানান্তরিত ইরান এয়ার
আজ ইরানে কোনো হামলা হবে না : ট্রাম্প
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে ট্রাম্পকে কি ক্ষমতা ছাড়তে হবে?
ইরানে আবারও হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল?
আল জাজিরার বিশ্লেষণ

ইরানে নতুন হামলার পরিকল্পনা সেন্টকমের : অনুমোদন দেবেন ট্রাম্প?

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২০, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:২২, ২৫ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২০, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:২২, ২৫ অক্টোবর ২০২৬
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন করছেন। ফাইল ছবি

কূটনৈতিক আলোচনার সব দরজাই যখন প্রায় বন্ধ, তখন আবারও মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে যুদ্ধের কালো মেঘ জমতে শুরু করেছে। তেহরানকে কাবু করতে এবার বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ওয়াশিংটন। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য হিল’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন ও মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে যেকোনো সময় বিধ্বংসী আক্রমণ চালানোর সব প্রস্তুতি নিয়ে রেখেছে।

প্রতিবেদনে জানানো হয়, মধ্যপ্রাচ্যে দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে পরবর্তী ধাপে হামলার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে হোয়াইট হাউসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পেন্টাগন সেন্টকমকে সম্ভাব্য যুদ্ধের পূর্ণাঙ্গ প্রস্তুতির নির্দেশ দেয়, যার মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো, পারমাণবিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আক্রমণের ছক তৈরি করা হয়েছে। একই সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে বেশ কয়েকটি কৌশলগত সামরিক বিকল্পও উপস্থাপন করা হয়েছে।

যা বলছেন ডোনাল্ড ট্রাম্প

প্রতিবেদন অনুযায়ী, ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরই এই হামলা চালানো হতে পারে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দ্বিমুখী সংকেত দিয়ে চলেছেন। শনিবার (২৪ অক্টোবর) তিনি যেমন ইঙ্গিত দিয়েছেন যে- যুক্তরাষ্ট্র প্রয়োজনে ‘আগামীকালই’ হামলা চালাতে পারে, তেমনই আবার তেহরানের সঙ্গে একটি ‘বড় ও চমৎকার’ চুক্তির সম্ভাবনার কথা তুলে ধরেছেন।

অন্যদিকে, মার্কিন ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স জয় ক্লেটন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো এক গোয়েন্দা স্মারকে সতর্ক করে জানিয়েছেন, ইরান মধ্যপ্রাচ্য ও অন্য অঞ্চলে মার্কিন কর্মকর্তাদের ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা আশঙ্কাজনকভাবে বাড়িয়ে দিয়েছে, যা এখন চূড়ান্ত পর্যায়ে। এই আশঙ্কার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মার্কিন দূতাবাসে কর্মী সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। পেন্টাগন নভেম্বরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্যে তাদের তৃতীয় বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’-এর পাশাপাশি অতিরিক্ত ১০ হাজার সেনা ও ১৩তম মেরিন এক্সপিডিশনারি ইউনিট মোতায়েন করছে।

ইরানের কঠোর প্রতিক্রিয়া

মার্কিন প্রস্তুতি ও হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। শনিবার ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আমেরিকানরা আলোচনা ভেস্তে দিয়েছে, তবুও সমঝোতার প্রচেষ্টা বজায় রাখা উচিত।

পরোক্ষভাবে চরম উত্তেজনার আবহ তৈরি হওয়ায় ভারতে ১২তম ব্রিকস পার্লামেন্টারি ফোরামে যোগ দিচ্ছেন না ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। এদিকে রোববার (২৫ অক্টোবর) সকালে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসের আকাশে যুক্তরাষ্ট্রের তৈরি একটি ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। রয়টার্সের খবর অনুযায়ী, নতুন হামলা শুরু হলে পারস্য উপসাগরের তলদেশের সাবমেরিন কমিউনিকেশন ক্যাবলে আঘাত হানার পরিকল্পনাও প্রস্তুত রেখেছে তেহরান। একই সঙ্গে ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) তাদের সামরিক নীতিকে সম্পূর্ণ ‘আক্রমণাত্মক’ করার ঘোষণা দিয়েছে।

চলতি অক্টোবর মাসেই হরমুজ প্রণালি ও সংলগ্ন অঞ্চলে ১২০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যা এই ৮ মাসের যুদ্ধের মধ্যে সর্বোচ্চ।

কূটনৈতিক বিশ্লেষণ ও রাজনৈতিক সমীকরণ

চ্যাথাম হাউসের সহযোগী গবেষক জুলি নরম্যান আল জাজিরাকে জানান, ট্রাম্পের সামনে সব পথই খোলা রয়েছে। এই হামলা পরিকল্পনা একাধারে ইরানের ওপর চাপ সৃষ্টির কৌশল ও মধ্যবর্তী নির্বাচনের পর বাস্তবায়নের জন্য একটি বাস্তবসম্মত সামরিক বিকল্প। তবে বিশ্লেষকরা প্রশ্ন তুল বলেছেন- নতুন করে এই যুদ্ধ বাড়ালে ট্রাম্পের রাজনৈতিক লাভ কী হবে এবং নতুন হামলা ইরানকে আলোচনায় আনতে পারবে কি না?

দোহা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি সতর্ক করে বলেছেন, সব সংকেতই নির্দেশ করছে আমরা এক রক্তক্ষয়ী যুদ্ধের দিকে যাচ্ছি। আর আশঙ্কার বিষয় হলো, সংঘাতের এই পরবর্তী ধাপটি আগের চেয়েও বহুগুণ বেশি বিধ্বংসী ও প্রাণঘাতী হতে পারে।

ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সংঘাত সেন্টকম ইরান

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

৭ ঘন্টা আগে
আজ ইরানে কোনো হামলা হবে না : ট্রাম্প
২৪ অক্টোবর ২০২৬
ইরানে নতুন হামলার ইঙ্গিত ট্রাম্পের
২৪ অক্টোবর ২০২৬
ইরান যুদ্ধ যেভাবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে প্রভাবিত করছে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানে নতুন হামলার পরিকল্পনা সেন্টকমের : অনুমোদন দেবেন ট্রাম্প?
  2. সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইতালি, পুলিশের সঙ্গে সংঘর্ষ
  3. ব্রাজিলে ভোট : আবারও লুলা সিলভা নাকি বলসোনারো যুগ?
  4. ইরানে আবারও হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল?
  5. কেনিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২২
  6. মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পকে তুলোধোনা করলেন ওবামা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x