Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪৫, ০১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৪৯, ০১ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪৫, ০১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৪৯, ০১ অক্টোবর ২০২৬
আরও খবর
স্বামীর আলিঙ্গনে ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল
রাজবাড়ীতে প্রস্তাবিত সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শনে চীনের প্রতিনিধিদল
তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, আহত অর্ধশতাধিক
তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
বাংলাদেশ-চীন উচ্চপর্যায়ের বৈঠক, কারিগরি শিক্ষা ও চীনা ভাষা প্রসারে সম্মত দুই দেশ

তাইওয়ানের সঙ্গে পুনঃএকত্রীকরণের প্রচেষ্টা এগিয়ে নেওয়ার আহ্বান শি’র

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪৫, ০১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৪৯, ০১ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪৫, ০১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:৪৯, ০১ অক্টোবর ২০২৬
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফাইল ছবি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানের সঙ্গে ‘পুনঃএকত্রীকরণের’ লক্ষ্যে প্রচেষ্টা আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার চীনের জাতীয় দিবসের প্রাক্কালে দেওয়া এক ভাষণে তিনি এ আহ্বান জানান।

শি তার ভাষণে তাইওয়ান ইস্যুতে ‘বাইনের হস্তক্ষেপ’ প্রত্যাখ্যান করেন। চীনের গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকীর কয়েক দিন আগে তিনি এ বক্তব্য দিলেন।

এর কয়েক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় ওয়াশিংটনের তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করা উচিত বলে মন্তব্য করেছিলেন শি।

বেইজিং স্বশাসিত ও গণতান্ত্রিক তাইওয়ানকে চীনের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে শক্তি প্রয়োগের পথও খোলা রেখেছে।

শি বলেন, ‘আমাদের অবশ্যই তাইওয়ান প্রণালির দুই পাড়ের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও গভীর করতে হবে, ‘তাইওয়ানের স্বাধীনতা’র পক্ষে বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে ব্যবস্থা নিতে হবে, বহিরাগত শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করতে হবে, দুই পাড়ের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন এগিয়ে নিতে হবে এবং জাতীয় পুনরেকত্রীকরণের মহান লক্ষ্য এগিয়ে নিতে হবে।’

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে শত শত অতিথির সামনে শি এ ভাষণ দেন।

১৯৪৯ সালের ১ অক্টোবর দুই দশক ধরে চলা গৃহযুদ্ধের শেষে কমিউনিস্ট বাহিনী জাতীয়তাবাদী কুওমিনতাং বাহিনীকে পরাজিত করার পর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়। পরাজিত জাতীয়তাবাদীরা তাইওয়ানে পালিয়ে যায়।

নিজেদের নিরাপত্তার জন্য তাইওয়ান যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। এর মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনাও রয়েছে।

গত সপ্তাহে শি রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটন যান। সেখানে তিনি ট্রাম্পকে তাইওয়ান ইস্যুতে ‘বিচক্ষণতা’ প্রদর্শনের আহ্বান জানান এবং দ্বীপটির স্বাধীনতার বিরোধিতা করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

এর আগে মে মাসে তাইওয়ানের জন্য ১ হাজার ৪০০ কোটি ডলারের অস্ত্র কেনার একটি চুক্তি স্থগিত রেখেছিল ওয়াশিংটন। ট্রাম্প চীনের সঙ্গে আলোচনায় এটিকে ‘খুব ভালো দর-কষাকষির হাতিয়ার’ হিসেবে অভিহিত করেছিলেন। এতে তাইওয়ানের নিরাপত্তা চীনের সঙ্গে আলোচনায় সমঝোতার বিষয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তৈরি হয়।

শি তাঁর ভাষণে আরও বলেন, চীন ‘জটিল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পরিস্থিতির’ মুখোমুখি হচ্ছে। এ পরিস্থিতিতে ‘উন্নয়নের নতুন কাঠামো গড়ে তোলার কাজ আরও দ্রুত এগিয়ে নেওয়া’ প্রয়োজন।

সিনহুয়ার প্রতিবেদনে শিকে উদ্ধৃত করে বলা হয়, ‘আমাদের অবশ্যই শান্তিপূর্ণ সহাবস্থানের স্বাধীন পররাষ্ট্রনীতিতে অবিচল থাকতে হবে... পরিবর্তন ও অস্থিরতায় জটিল হয়ে ওঠা বিশ্বে আরও বেশি নিশ্চয়তা ও ইতিবাচক শক্তি সঞ্চার করতে হবে।’

চীন তাইওয়ান শি জিনপিং
০১ আগস্ট ২০২৬
চীনের নেতৃত্বে আন্তর্জাতিক এআই জোটে পর্যবেক্ষক হচ্ছে বাংলাদেশ
২৮ জুলাই ২০২৬
বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক অনুষ্ঠিত
২৮ জুলাই ২০২৬
১৮ মিনিটের ব্যবধানে চীনে শক্তিশালী দুটি ভূমিকম্প
২৪ জুলাই ২০২৬
চীনে ভয়াবহ ভূমিধসে মৃত্যু বেড়ে ১১, নিখোঁজ ৫০
১৭ জুলাই ২০২৬
এআই উন্নয়নে প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা : শি জিনপিং
১৬ জুলাই ২০২৬
বেইজিং ছেড়ে চীনের তরুণরা যেভাবে সাফল্যের নতুন সংজ্ঞা লিখছে
১৩ জুলাই ২০২৬
‘বাভি’র তাণ্ডবে বিপর্যস্ত চীন, নিরাপদ আশ্রয়ে ২৮ লাখ মানুষ
১২ জুলাই ২০২৬
শক্তি কমে চীনে আঘাত হানল টাইফুন ‘বাভি’
০৯ জুলাই ২০২৬
চীনে জুতা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮
০৯ জুলাই ২০২৬
বন্যায় খামার থেকে পালাল ৯০০ সাপ, আতঙ্কে বাসিন্দারা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইসরায়েলের নির্বাচন: দুই দল সমানে সমান, আরব দল ছাড়া সরকার গঠন অনিশ্চিত
  2. উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
  3. ইসরায়েলের নির্বাচনে আরব দলগুলোর ১৮ আসন পাওয়ার আভাস
  4. ইসরায়েলের নির্বাচনে ৫০ বছরের মধ্যে রেকর্ড উপস্থিতি, ফিলিস্তিনি নাগরিকদের ঢল
  5. টানা পতনের পর স্বর্ণের দামে বড় লাফ
  6. ভোটের সময় বাড়ানোর দাবি নেতানিয়াহুর, প্রত্যাখ্যান বিরোধী দলের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x