Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আফ্রিকা
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০০, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:০৭, ২৫ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০০, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:০৭, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
বিষাক্ত মদ পানে ৪৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮২
হামের উপসর্গে আরও ২ প্রাণহানি, আক্রান্ত ১২৯৭
সুদানে খনি ধসে অন্তত ৬০ শ্রমিকের প্রাণহানি
নেপালে বন্যার ২০ দিন পর জলবিদ্যুৎ সুড়ঙ্গে মিলল ৮ মরদেহ, তল্লাশি অব্যাহত
হামের উপসর্গে আরও ৮ প্রাণহানি, আক্রান্ত ১,৩২০

কঙ্গোর টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবি, নিহত ৪১

এনটিভি অনলাইন ডেস্ক
১২:০০, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:০৭, ২৫ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:০০, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:০৭, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ফাইল ছবি

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে যাত্রী ও পণ্যবাহী একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার। 

কঙ্গোর টাঙ্গানিকা প্রদেশের পরিবহণমন্ত্রী নরিস মুলঙ্গোই জানান, প্রায় ১০০ জন যাত্রী ও বিপুল পরিমাণ পণ্য নিয়ে নৌকাটি তানজানিয়ার কিগোমা বন্দর থেকে কঙ্গোর কালেমি শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে তাঙ্গানিকা হ্রদের ম্যাপেরা গ্রামের কাছে পৌঁছালে নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়।

জাতিসংঘ সমর্থিত কঙ্গোর রেডিও ওকাপিকে দেওয়া সাক্ষাৎকারে অ্যানি ময়োনি নামের জীবিত উদ্ধার হওয়া এক যাত্রী জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ যাত্রীদের ঘুম ভেঙে যায়। তারা দেখতে পান নৌকাটি একপাশে কাত হয়ে তলিয়ে যাচ্ছে।

ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তবে কঙ্গোতে অপর্যাপ্ত সড়ক অবকাঠামো এবং অতিরিক্ত যাত্রী বহন ও পর্যাপ্ত লাইফ জ্যাকেটের অভাবের কারণে প্রায়ই এ ধরনের বড় দুর্ঘটনা ঘটে থাকে। ১০ কোটিরও বেশি জনসংখ্যার এই দেশে সাধারণ মানুষের চলাচলের জন্য নৌপথই সবচেয়ে সাশ্রয়ী মাধ্যম।

উল্লেখ্য, কিগোমা-কালেমি নৌপথে এক মাসেরও কম সময়ের মধ্যে এটি কঙ্গোর দ্বিতীয় বড় নৌদুর্ঘটনা। এর আগে গত ২৮ আগস্ট জ্বালানিবাহী ‘এমভি প্যাসিফিক‘ নামের নৌযানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ৬ জন নাবিক নিহত এবং ১ জন নিখোঁজ হন। এ ছাড়া গত জুলাইয়ে কঙ্গোর মধ্যাঞ্চলে পরীক্ষার্থী শিক্ষার্থীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল।

কঙ্গো টাঙ্গানিকা হ্রদ নৌকা ডুবি প্রাণহানি উদ্ধার অভিযান

সংশ্লিষ্ট সংবাদ: কঙ্গো

২১ আগস্ট ২০২৬
কঙ্গোতে ইবোলা মহামারি জ্যামিতিক হারে বাড়ছে : জাতিসংঘ
২৫ মে ২০২৬
কঙ্গোতে সন্দেহভাজন ইবোলা রোগীর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে : ডব্লিউএইচও
৩১ জানুয়ারি ২০২৬
কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কেবল ভাষণ নয়, জাতিসংঘের কাছে কার্যকর পদক্ষেপ চায় গাজাবাসী
  2. আদালতের নির্দেশ থাকলেও হোয়াইট হাউসে কিছু সাংবাদিক প্রবেশে বাধা
  3. বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২ শতাংশ বৃদ্ধি
  4. জাতিসংঘে ওপেন এআই’র বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
  5. শি জিনপিংকে বিমানবন্দরে বিরল অভ্যর্থনা জানালেন ট্রাম্প
  6. স্বর্ণের দামে আবারও বড় পতন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x