Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১১:০৫, ২২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:১২, ২২ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:০৫, ২২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:১২, ২২ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
হুথিদের হামলা : সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য
গাইবান্ধায় স্কুলে হামলা, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৫
প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে রিয়াদে সাংস্কৃতিক সন্ধ্যা
সৌদিতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৭ জনসহ নিহত ৯
পবিত্র কাবার মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানি আর নেই

ইয়েমেনে সৌদির হামলায় নিহত ৬, দাবি হুথিদের

এনটিভি অনলাইন ডেস্ক
১১:০৫, ২২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:১২, ২২ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:০৫, ২২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:১২, ২২ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ লোহিত সাগরের বন্দরনগরী মোকায় সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৬ জন নিহত ও ৮ জন আহত হয়েছে বলে দাবি করেছে হুথি সমর্থিত সংবাদ সংস্থা সাবা।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সাবার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করে ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে সামরিক সহায়তার অনুরোধ জানিয়েছেন। তবে ট্রাম্প কোনো সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেননি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও ট্রাম্পকে হুথিদের বিরুদ্ধে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন।

এদিকে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলা ঠেকাতে সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন, সৌদি যুদ্ধবিমানকে আকাশে জ্বালানি সরবরাহে সহায়তা করবে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স। আগামী কয়েক দিনের মধ্যে আরএএফ ভয়েজার ট্যাংকার বিমান মোতায়েন করে এই সহায়তা শুরু হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের পক্ষ থেকে সামরিক সহায়তার অনুরোধ পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এবং পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের পরামর্শে তিনি ওই অনুরোধে সম্মতি দেন।

সৌদি যুদ্ধবিমানকে আকাশে জ্বালানি সরবরাহে সহায়তা দিতে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সকে (আরএএফ) অনুমতি দেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তাদের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, নির্দিষ্ট সময়ের জন্য এই সহায়তা দেওয়া হবে এবং প্রাথমিকভাবে এর মেয়াদ কয়েক সপ্তাহের জন্য হতে পারে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে গৃহযুদ্ধে জড়িত হুথিরা। ওই সরকারকে সমর্থন করে সৌদি আরব। সম্প্রতি ইয়েমেনের হুথিরা দাবি করেছে যে তারা সৌদির রাজধানী রিয়াদে এবং দেশটির লোহিত সাগর উপকূলের জ্বালানি স্থাপনাগুলোতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

অ্যান্ডি বার্নহাম বলেন, আমি ব্রিটেন ও বৃহত্তর অঞ্চলের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিচ্ছি। কারণ সৌদি আরব হামলার শিকার হচ্ছে, সামনে আরও অস্থিরতার আশঙ্কা রয়েছে। আমাদের তেল পরিবহনের গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো খোলা রাখতে হবে।

এদিকে ইয়েমেনে আবারও সংঘাত তীব্র হয়ে উঠেছে। সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে হুথিরা। গত শনিবার রাজধানী রিয়াদকে লক্ষ্য করেও হামলা চালানো হয়। যদিও সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি ঠেকিয়ে দেয়।

এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, আরামকোর একটি পুড়ে যাওয়া জ্বালানি ট্যাংকের আগুন নেভানোর চেষ্টা করতে দমকলকর্মীদের দেখা গেছে।

সাম্প্রতিক সংঘাতের কারণে ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১ লাখ ৪ হাজার ৭৯৬ ছাড়িয়েছে বলে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

সৌদি আরব ইয়েমেন হুথি বিদ্রোহী হামলা

সংশ্লিষ্ট সংবাদ: সৌদি আরব

২১ সেপ্টেম্বর ২০২৬
পবিত্র কাবার মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানি আর নেই
২০ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের
১৮ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পরাশক্তিগুলোর আন্তর্জাতিক আইন লঙ্ঘনে বিশ্বে সংকট তৈরি হয়েছে : জাতিসংঘের মহাসচিব
  2. পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৩ বোন গ্রেপ্তার
  3. ট্রাম্পের জনপ্রিয়তা সর্বকালের সর্বনিম্নে
  4. ‘জোড়াফুল’ হারিয়ে নতুন প্রতীক পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
  5. ইন্দোনেশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ
  6. সুদের হার বৃদ্ধির সম্ভাবনায় স্বর্ণের দামে পতন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x