Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩০, ১২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৮:৩৪, ১২ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩০, ১২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৮:৩৪, ১২ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
নবীনগরে ব্যবসায়িক অংশীদারের বাড়িতে হেলিকপ্টার নিয়ে সৌদি কফিল
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৫, শিশুসহ আহত অর্ধশতাধিক
সৌদিতে ২০০ মার্কিন সেনা, গোয়েন্দা তথ্য দিয়ে হুতি দমনের চেষ্টা
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির
সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুথিদের হামলা

সৌদির পাইপলাইনে ইরাক থেকে ড্রোন হামলা, বন্ধ তেল সরবরাহ

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩০, ১২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৮:৩৪, ১২ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩০, ১২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৮:৩৪, ১২ সেপ্টেম্বর ২০২৬
ইরাক থেকে চালানো ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন এলাকা।

সৌদি আরবের অন্যতম প্রধান ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন সিস্টেমে একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা ও সৌদি কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এই হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 

মার্কিন কর্মকর্তাদের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, পাইপলাইনের পাশে অবস্থিত পাম্পিং স্টেশনগুলোতে আঘাত হানা হয়েছে। স্যাটেলাইট চিত্রে একটি পাম্পিং স্টেশনে ব্যাপক অগ্নিকাণ্ড এবং অন্যটিতে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। এছাড়া স্যাটেলাইটে পাইপলাইনের কাছে নয়টি বড় আগুনের শিখা শনাক্ত করা হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদ ও মদিনা অঞ্চলে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ইরাক থেকে আসা একাধিক ড্রোন দিয়ে এ আক্রমণ চালানো হয়। তবে ইরাকি প্রধানমন্ত্রীর অনুরোধে দেশটি আপাতত কোনো পাল্টা সামরিক পদক্ষেপ নিচ্ছে না। ইরাক সরকার হামলা থেকে নিজেদের ভূমি ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে হামলার ঘটনার জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর সৌদি আরবের জন্য এই ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রিয়াদ পারস্য উপসাগরের হরমুজ প্রণালি এড়িয়ে প্রতিদিন প্রায় ৫০ লাখ ব্যারেল তেল এই পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে পাঠাচ্ছিল। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের একটি বন্দর দখল করার পর এবার পাইপলাইনে হামলায় দেশটির তেল রফতানি বড় ধরনের ঝুঁকিতে পড়ল।

ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া গোষ্ঠীগুলো এই হামলার পেছনে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে সৌদির প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আগেই ইরান কর্তৃক ইরাকি প্রক্সি ব্যবহারের বিষয়ে সতর্ক করেছিলেন। ওপেকের তথ্য অনুযায়ী, গত মাসে সৌদি আরবের অপরিশোধিত তেল উৎপাদন কমে ১৯৯০ সালের পর সর্বনিম্ন স্তরে নেমে এসেছে।

সৌদি আরব পাইপলাইন ড্রোন হামলা ইরাক ইরান যুদ্ধ

সংশ্লিষ্ট সংবাদ: সৌদি আরব

১১ সেপ্টেম্বর ২০২৬
সৌদিতে ২০০ মার্কিন সেনা, গোয়েন্দা তথ্য দিয়ে হুতি দমনের চেষ্টা
০৮ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুথিদের হামলা
০৭ সেপ্টেম্বর ২০২৬
পাসপোর্ট সেবা বিদেশিদের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদে প্রবাসীদের সংবাদ সম্মেলন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের ওপর চাপ জটিল ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে : পেজেশকিয়ান
  2. বয়স্ক সেবার নামে কোটি ডলার জালিয়াতি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর ৭৬ মাসের কারাদণ্ড
  3. গুরুত্বপূর্ণ ‘বাব আল-মানদেব’ প্রণালির নিয়ন্ত্রণে ইয়েমেনের হুতিরা
  4. ইয়েমেনে সংঘাত, বাড়িঘর ছেড়ে পালিয়েছে ৪৬ হাজার মানুষ : জাতিসংঘ
  5. লাখো বছরের রেকর্ড ভেঙে উষ্ণতম মাস আগস্ট, জাতিসংঘের সতর্কবার্তা
  6. টানা তিন সপ্তাহ পতন, বিশ্ববাজারে নিম্নমুখী স্বর্ণের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x