Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫৫, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:৫৯, ০৪ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫৫, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:৫৯, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
রাউজানে যুবদলকর্মীকে গুলি করে হত্যা
সৌদিতে যুবককে গুলি করে হত্যা, দুই ছেলে হারিয়ে শোকে স্তব্ধ মা-বাবা
লারাক দ্বীপে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
সৌদিতে বাংলাদেশিকে গুলি করে হত্যা, হামলাকারীর আত্মহত্যা
নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

অভিবাসীকে গুলির পর মিথ্যা তথ্য দেওয়ায় আইসিই কর্মকর্তা ফের গ্রেপ্তার

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫৫, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:৫৯, ০৪ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫৫, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:৫৯, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ভেনিজুয়েলার এক অভিবাসীকে গুলি করার পর তদন্তকারীদের কাছে মিথ্যা তথ্য ও ভুয়া জবানবন্দি দেওয়ার অভিযোগে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তা ক্রিশ্চিয়ান ক্যাস্ত্রোকে ফের গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল পুলিশ। খবর সিবিএস নিউজের। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) টেক্সাস থেকে ওই কর্মকর্তাকে নিজেদের জিম্মায় নেয় ফেডারেল নিরাপত্তা বাহিনী। গত বুধবার (২ সেপ্টেম্বর) মার্কিন একটি ফেডারেল গ্র্যান্ড জুরি আইসিই কর্মকর্তা ক্রিশ্চিয়ান ক্যাস্ত্রোর বিরুদ্ধে তদন্তকারীদের কাছে অসত্য বক্তব্য দেওয়ার অভিযোগে ছয়টি আলাদা ধারায় আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র (ইন্ডাইটমেন্ট) গঠন করেন।

গত সপ্তাহে তাকে টেক্সাসের একটি জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল। এবার ফের গ্রেপ্তার হলেন তিনি।

প্রতিবেদন থেকে জানা যায়, গত জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী কড়া অভিযানের সময় জুলিও সিজার সোসা-সেলিস নামের ভেনিজুয়েলীয় অভিবাসীর পায়ে গুলি করেন কর্মকর্তা ক্যাস্ত্রো। ঘটনার পরপরই হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দাবি করেছিল, অভিবাসীরা আইসিই কর্মকর্তাদের ওপর ঝাড়ু ও বরফ সরানোর বেলচা নিয়ে হামলা চালালে ‘আত্মরক্ষা’ করতে গিয়ে ওই কর্মকর্তা গুলি ছুড়তে বাধ্য হন।

তবে পরবর্তীতে পাওয়া প্রত্যক্ষদর্শীদের ধারণ করা মোবাইল ভিডিও ফুটেজে দেখা যায়, কর্মকর্তার সেই বক্তব্য ভিত্তিহীন ও মিথ্যা ছিল। ভিডিওর সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে গত ফেব্রুয়ারিতে আদালত অভিযুক্ত অভিবাসীদের সব অভিযোগ থেকে অব্যাহতি দেন। এরপর কর্মকর্তা ক্যাস্ত্রোর বিরুদ্ধে তদন্ত শুরু করেন।

কাস্ত্রোর বিরুদ্ধে স্থানীয় প্রসিকিউটররা মে মাসে অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট তাকে মিনেসোটায় হস্তান্তর করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে আইনি লড়াই শুরু হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র আইসিই কর্মকর্তা টেক্সাস অভিবাসী গুলি

সংশ্লিষ্ট সংবাদ: মার্কিন যুক্তরাষ্ট্র

২১ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন
৩১ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পর চাকরির সুযোগে আসছে নতুন নীতিমালা
২৪ জুলাই ২০২৬
ইসরায়েলকে ‘স্বীকৃতি’ না দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এবার সবচেয়ে শক্তিশালী রূপ নিতে পারে এল নিনো : জাতিসংঘের সতর্কতা
  2. বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নেওয়া হবে : আইআরজিসি
  3. নেপালে বন্যাদুর্গতদের কাছে ত্রাণ পৌঁছানো খুবই কঠিন : জাতিসংঘ
  4. হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে রাখার প্রস্তাব ট্রাম্পের
  5. বন্যায় নেপালে জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
  6. ইন্দোনেশিয়ার দাবানলে ৫০ হাজার মানুষ অসুস্থ, মালয়েশিয়া-ফিলিপাইনে ছড়িয়েছে ধোঁয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x