Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
২১:২৫, ১৭ আগস্ট ২০২৬
আপডেট: ২১:৩৩, ১৭ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:২৫, ১৭ আগস্ট ২০২৬
আপডেট: ২১:৩৩, ১৭ আগস্ট ২০২৬
আরও খবর
ট্রাম্পের ‘ডান হাত’ কে এই নাটালি?
কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক স্থগিত, চুক্তির দাবি ট্রাম্পের
রয়টার্সের জরিপ : ইরান যুদ্ধের প্রভাবে ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

এবার ওমানে বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
২১:২৫, ১৭ আগস্ট ২০২৬
আপডেট: ২১:৩৩, ১৭ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:২৫, ১৭ আগস্ট ২০২৬
আপডেট: ২১:৩৩, ১৭ আগস্ট ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে মার্কিন চুক্তির পথে ওমান যদি বাধা হয়ে দাঁড়ায়, তবে দেশটি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। একই সঙ্গে তিনি ইরানকে আত্মসমর্পণেরও আহ্বান জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজের সাংবাদিক ট্রেই ইংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওমান যদি মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়, তবে আমরা তাদের ওপর ব্যাপক বোমা হামলা চালাব।’ ওয়াশিংটন যেখানে নিজের মতো করে আলোচনা চালিয়ে যাচ্ছে, ঠিক তখন হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলাদা বৈঠক চলায় তিনি এই মন্তব্য করেন। 

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে ভবিষ্যতে জাহাজ চলাচলের নিয়ম নির্ধারণে ইরান ও ওমানের কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছেন। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সোমবার জানান, দুই দেশ এ বিষয়ে একটি যৌথ ঘোষণার ওপর কাজ করছে। 

তবে ট্রাম্প বারবার দাবি করে আসছেন, ওই জলপথটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে—যদিও ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে তেহরানের কার্যক্রমে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে আছে।  এর আগে গত শুক্রবার ট্রাম্প দাবি করেন, তিনি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করবেন। অন্যদিকে ইরান এর জবাবে বলেছে, অবরুদ্ধ করে রাখা এই গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের পথটি ইরানেরই থাকবে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালিকে একটি উন্মুক্ত ও আন্তর্জাতিক জলপথ হিসেবে বিবেচনা করা হতো। বিশ্বব্যাপী জ্বালানি পরিবহনের একটি বড় অংশ এই প্রণালি দিয়েই সম্পন্ন হয়।  তেহরানের সামরিক বাহিনীকে ধ্বংস করা ও বিতর্কিত পারমাণবিক কর্মসূচি থেকে তাদের সরিয়ে আনার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে এই জলপথের ওপর নিজের নিয়ন্ত্রণকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইরান।

হরমুজ প্রণালির উত্তর পাশে ইরানের উপকূল আর দক্ষিণ পাশে ওমান অবস্থিত। সাংবাদিক ইংস্টের পোস্ট করা তথ্য অনুযায়ী, ট্রাম্প বলেন ইরানের উচিত আত্মসমর্পণের ‘সাদা পতাকা’ তোলা। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন এগিয়ে আসায় মার্কিন নাগরিকদের কাছে ইরান যুদ্ধের সমর্থন হ্রাস পাওয়া সত্ত্বেও ট্রাম্প জোর দিয়ে বলেন, চুক্তি করার জন্য তার কোনো তাড়াহুড়ো নেই। এই নির্বাচনে বিরোধী ডেমোক্র্যাটরা ট্রাম্পের রিপাবলিকানদের কাছ থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।

ডোনাল্ড ট্রাম্প ওমান বোমা হামলা হরমুজ প্রণালি

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

২০ আগস্ট ২০২৬
ট্রাম্পের ‘ডান হাত’ কে এই নাটালি?
১৮ আগস্ট ২০২৬
ইরান যুদ্ধের প্রভাবে ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস
১৭ আগস্ট ২০২৬
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ট্রাম্পের ‘ডান হাত’ কে এই নাটালি?
  2. ২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে : জাতিসংঘ
  3. প্রথমবারের মতো পাকিস্তানে অফিস খুললো গুগল
  4. মধ্য আফ্রিকায় স্বর্ণখনি ধসে অন্তত ১০০ জনের মৃত্যু
  5. গাজায় পুলিশ স্টেশনে ইসরায়েলি হামলায় নিহত ৯
  6. আন্তর্জাতিক অপরাধ আদালতের সভাপতিসহ দুজনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x