Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫০, ১৩ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৫৭, ১৩ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫০, ১৩ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৫৭, ১৩ আগস্ট ২০২৬
আরও খবর
সুদের হার বৃদ্ধির গুঞ্জনে কমল স্বর্ণের দাম
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
শাহজালাল বিমানবন্দরে ২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ
ইউরোপের দেশগুলো কেন যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরিয়ে নিচ্ছে?
স্বর্ণের বাজারে ধাক্কা, বড় দরপতন

দুই মাসের মধ্যে সর্বোচ্চ বাড়ার পর কমল স্বর্ণের দাম

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫০, ১৩ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৫৭, ১৩ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫০, ১৩ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৫৭, ১৩ আগস্ট ২০২৬
ফাইল ছবি

টানা ঊর্ধ্বগতির পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। প্রত্যাশার চেয়ে কম মার্কিন মূল্যস্ফীতি পরিসংখ্যানের প্রভাবে বিনিয়োগকারীরা দ্রুত মুনাফা তুলে নিতে শুরু করায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বর্ণের দর প্রায় ১ শতাংশ কমেছে। এর আগে মূল্যস্ফীতি কমার প্রভাবে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা হ্রাস পাওয়ায় অ-ফলনশীল এই ধাতুটির দাম বিশ্ববাজারে দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৩৭৩ দশমিক ২৯ ডলারে নেমে আসে। অথচ এশিয়ার বাজারে দিনের শুরুতে এটি প্রায় ১ শতাংশ বেড়ে গত ৫ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।

স্বাধীন বাজার বিশ্লেষক রস নরম্যান জানান, স্বর্ণের দাম অস্বাভাবিকভাবে বাড়ার পর বাজারে দ্রুত লাভ গুটিয়ে নেওয়ার হিড়িক পড়ে যায়। এতে স্বর্ণের দাম কমে প্রতি আউন্স চার হাজার ৩৮৭ ডলারের নিচে নেমে আসে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক নানা উত্তেজনার কারণে বিনিয়োগকারীরা এখন ডলারকে বেশি নিরাপদ মনে করছেন। ফলে সাময়িকভাবে স্বর্ণের দাম কিছুটা কমেছে।

বুধবার প্রকাশিত সরকারি তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে টানা দুই মাস মূল্যস্ফীতি বা পণ্যের দাম বাড়ার গতি কমেছে। জুলাই মাসে হিসাব করে দেখা গেছে, এক বছরে মূল্যস্ফীতি কমে ৩ দশমিক ৪ শতাংশে নেমেছে, যা জুন মাসে ছিল ৩ দশমিক ৫ শতাংশ। পণ্যের দাম বাড়ার চাপ কমায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ আগামী সেপ্টেম্বরের বৈঠকে সুদের হার আর বাড়াবে না বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।

সিএমই ফেডওয়াচ টুলের হিসাব অনুযায়ী, ব্যবসায়ীরা এখন মনে করছেন আগামী সেপ্টেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা মাত্র ৩৬ শতাংশ, যা এক সপ্তাহ আগেও ৫৫ শতাংশ ছিল। ব্যাংকে সুদের হার কম থাকলে বা না বাড়লে স্বর্ণের মতো জায়গায় বিনিয়োগ করাটা বেশি লাভজনক হয়ে ওঠে।

শুধু স্বর্ণ নয়, বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপার দাম প্রায় ১ দশমিক ৩৬ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ৪১ ডলারে নেমেছে। পাশাপাশি প্ল্যাটিনামের দাম প্রায় ১ দশমিক ৯৩ শতাংশ কমে এক হাজার ৭২২ দশমিক ৬৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১৬ শতাংশ কমে এক হাজার ৩৩৯ দশমিক ৮৭ ডলারে গিয়ে ঠেকেছে।

স্বর্ণ স্বর্ণের দাম বিশ্ববাজার দরপতন
০৪ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণের বাজারে ধাক্কা, বড় দরপতন
০৪ সেপ্টেম্বর ২০২৬
কেন যুক্তরাষ্ট্র থেকে নিজেদের ১০ বিলিয়ন ডলারের স্বর্ণ সরাল নেদারল্যান্ডস
০৩ সেপ্টেম্বর ২০২৬
তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
০২ সেপ্টেম্বর ২০২৬
কমার পর স্বর্ণের দামে বড় লাফ
০২ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণের দামে বড় পতন, তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন
০২ সেপ্টেম্বর ২০২৬
আবারও কমল স্বর্ণের দাম
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
০১ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণের বাজারে বড় ধাক্কা, এক লাফে কত কমলো দাম?
০১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০১ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ ৫ ফিলিস্তিনি নিহত
  2. জার্মানিতে অতি-ডানপন্থিদের বিশাল জয়, তোপের মুখে চ্যান্সেলর মের্জ
  3. ১৯১২ কোটি টাকার লটারি জিতে অর্ধেকই দান করলেন নারী
  4. মার্কিন হেফাজতে ২৩ অভিবাসীর মৃত্যু, জবাবদিহিতার আহ্বান জাতিসংঘের
  5. সুদের হার বৃদ্ধির গুঞ্জনে কমল স্বর্ণের দাম
  6. মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x