Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • লাতিন আমেরিকা
এনটিভি অনলাইন ডেস্ক
২০:১০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ২০:২০, ১১ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:১০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ২০:২০, ১১ আগস্ট ২০২৬
আরও খবর
সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর সাতজনের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার
বাসচাপায় স্ত্রীসহ সেনাসদস্য নিহত
দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালকের মাথা বিচ্ছিন্ন হয়ে মৃত্যু
ত্রিমুখী সংঘর্ষে ঠাকুরগাঁওয়ে নিহত ২
ফ্লোরিডায় বজ্রপাতে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪

এনটিভি অনলাইন ডেস্ক
২০:১০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ২০:২০, ১১ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:১০, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ২০:২০, ১১ আগস্ট ২০২৬
কলম্বিয়ার কালি শহরে ভূমিকম্পের পর একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের মধ্যে স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারীরা জীবিতদের সন্ধান করছেন। ছবি : এএফপি

চলতি শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ভূকম্পনে লণ্ডভণ্ড হয়ে গেছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চল। ৭ দশমিক ৪ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২২৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ধসে পড়া শত শত ভবনের নিচে আটকা পড়ে আছেন বহু মানুষ। নিখোঁজদের জীবিত উদ্ধারে ধ্বংসস্তূপের মধ্য থেকে প্রাণের স্পন্দন খোঁজার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন জরুরি উদ্ধারকারী দল ও স্বেচ্ছাসেবকেরা। খবর আল জাজিরার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রাজধানী বোগোটা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত চোকো অঞ্চলের ‘সান হোসে দেল পালমার’ শহরে ছিল এই ভূমিকম্পের উপকেন্দ্র। তবে ক্ষয়ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি দেখা গেছে কালি ও পেরেইরা শহরে। কালিতে অন্তত ৩৫ জন ও পেরেইরাসহ রিসারালদা অঞ্চলে ৪০ জন মারা গেছেন। এ ছাড়া চোকোতে ৯ জন, কালদাসে ২ জন এবং আন্তিওকিয়ায় ১ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ভূমিকম্পের তীব্রতায় কেবল ভ্যালে দেল কাউকা বিভাগেই সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। কালির একটি হাসপাতালের একাধিক তলা ধসে পড়ায় ভবনের বাইরের ধুলোবালি ও ধ্বংসস্তূপ ছড়ানো রাস্তায় প্রায় ৬০০ রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মানিজালেস শহরের একটি ঐতিহাসিক ক্যাথেড্রালের মিনারসহ প্রায় এক হাজার ৬০০টি অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

সোমবার শপথ নেওয়া কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়োলা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কারফিউ জারি করার পাশাপাশি পুরো সামরিক ও পুলিশ বাহিনীকে উদ্ধার অভিযানে মোতায়েন করা হয়েছে। দুর্গম চোকো অঞ্চলে উদ্ধারকারী দল, প্রকৌশলী ও ট্র্যাকার ডগ পাঠানো হয়েছে।

এদিকে, প্রায় ২১টি আফটারশক বা ভূকম্পনপরবর্তী কম্পন রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে কলম্বিয়ার ভূতাত্ত্বিক সেবা দপ্তর।

উদ্ধারকারীরা জানিয়েছেন, স্থানীয়দের সহায়তায় মানব শৃঙ্খল তৈরি করে ইট-কংক্রিট সরিয়ে দুই নারী ও দুই শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বহু প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্প দুর্যোগ কলম্বিয়া নিহত

সংশ্লিষ্ট সংবাদ: ভূমিকম্প

২৫ আগস্ট ২০২৬
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০
২১ আগস্ট ২০২৬
পেরুতে ৬.৭ মাত্রার ভূমিকম্প, আহত ৩
১৭ আগস্ট ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্ববাজারে কমল তেলের দাম
  2. সাত বছর পর ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট
  3. মার্কিন পণ্যে ১৫-৫০ শতাংশ পাল্টা শুল্ক ঘোষণা কানাডার
  4. পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু
  5. ভারতের ৪ প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
  6. গ্রিসে সমুদ্র থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x