Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩৫, ৩০ জুন ২০২৬
আপডেট: ০৮:৪০, ৩০ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩৫, ৩০ জুন ২০২৬
আপডেট: ০৮:৪০, ৩০ জুন ২০২৬
আরও খবর
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রেমিকের আমন্ত্রণে ডিনারে এসে খুন হলেন তরুণী
দুর্নীতির কেলেঙ্কারিতে জর্জরিত ভারতের রাম মন্দির
নাচানাচির পর পুলে ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন যুবক
ভারতে বিষ দিয়ে ১৫ হাজার মানুষ হত্যার পরিকল্পনা যুবকের

বিমানবালাকে ভারতীয় নাগরিকের যৌন হয়রানি, অতঃপর...

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩৫, ৩০ জুন ২০২৬
আপডেট: ০৮:৪০, ৩০ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩৫, ৩০ জুন ২০২৬
আপডেট: ০৮:৪০, ৩০ জুন ২০২৬

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিমানবালাকে যৌন হয়রানি ও বারবার অনুসরণ করার দায়ে ৩৫ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের আদালত।

দোষী ব্যক্তির নাম আকাশ তিওয়ারি। আদালতের নথি অনুযায়ী, তিনি চার বন্ধুর সঙ্গে থাইল্যান্ড থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে ভ্রমণ করছিলেন। যাত্রাপথে এক নারী কেবিন ক্রু তাদের পাশ দিয়ে গেলেই তারা হাসাহাসি ও অশোভন আচরণ করছিলেন। খবর এনডিটিভির। 

খাবারের পছন্দ জানতে বিমানবালা তাদের কাছে গেলে আকাশ তিওয়ারি ইচ্ছাকৃতভাবে হাত বাড়িয়ে তার পায়ে স্পর্শ করেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধুরা হাসাহাসি শুরু করেন।

ঘটনার পর বিমানবালা বিষয়টি প্রধান স্টুয়ার্ডেসকে জানালে তাকে অন্য একটি অংশে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু পরে অন্য যাত্রীদের ট্রে সংগ্রহ করে ফেরার সময় তিওয়ারি আবারও তার বাম কনুই দিয়ে বিমানবালার পিঠে স্পর্শ করেন।

বিমানবালা দ্বিতীয়বারের মতো বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তিওয়ারির মুখোমুখি হন তারা। তবে তিনি কোনো ভুল করেননি বলে দাবি করেন। এ সময় তার এক বন্ধু ঘটনাটি নিয়ে হাসতে হাসতে বলেন, তিনি বসে বিয়ার পান করবেন এবং ‘শো’ দেখবেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি লিন্ডা আদালতকে জানান, বিমানবালা বারবার তিওয়ারিকে ‘আমাকে স্পর্শ করবেন না’ বলে সতর্ক করেছিলেন। কিন্তু তিনি ক্ষমা না চেয়ে উল্টো হাসিমুখে প্রতিক্রিয়া জানান, যা ভুক্তভোগীকে আরও মানসিকভাবে ভেঙে দেয়।

বিমানটি অবতরণের প্রস্তুতি নেওয়ার সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, তিওয়ারি বিমানবালার পিছু নিয়ে গ্যালিতে প্রবেশ করেন এবং তার খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকেন। বিমানবালা দূরে সরে যেতে বললেও তিনি তা উপেক্ষা করে আরও কাছে চলে আসেন এবং তাকে একপ্রকার কোণঠাসা করে ফেলেন।

ভীত ও আতঙ্কিত বিমানবালা চিৎকার করে তাকে দূরে সরে যেতে এবং অনুসরণ বন্ধ করতে বলেন। পরে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং সহকর্মীদের সহায়তা চান। এরপর তিওয়ারি সেখান থেকে সরে যান।

ফ্লাইটটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দরের পুলিশ বিভাগ তাকে গ্রেপ্তার করে।

ঘটনাটি চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ঘটলেও আদালতে দুইটি যৌন হয়রানি এবং একটি হয়রানির অভিযোগে দোষ স্বীকার করার পর সোমবার (২৯ জুন) তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া আদালত ভুক্তভোগী বিমানবালাকে ক্ষতিপূরণ হিসেবে ভারতীয় মুদ্রায় ৯০ হাজার রুপির বেশি পরিশোধের নির্দেশ দিয়েছে।

সিঙ্গাপুরে নারীদের প্রতি যৌন হয়রানি ও শারীরিক অসদাচরণের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সিঙ্গাপুর ভারত যৌন হয়রানি বিমানবালা এশিয়া

সংশ্লিষ্ট সংবাদ: সিঙ্গাপুর

১৯ মে ২০২৬
কৃষিপণ্য আমদানি ও বে-টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের
০৪ সেপ্টেম্বর ২০২৫
সিঙ্গাপুরের সেরা ৫০ ধনীর তালিকায় সামিট গ্রুপের আজিজ খান
২৯ আগস্ট ২০২৫
সিঙ্গাপুরে ভ্যাপিংয়ের বিরুদ্ধে কঠোর আইন, ধরা পড়লে জেল-জরিমানা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের সঙ্গে আলোচনা ‘খুব ভালো’ হয়েছে : ট্রাম্প
  2. দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা
  3. দোহায় পরোক্ষ আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান
  4. যুক্তরাষ্ট্রের দূতদের সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ইরানের
  5. ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার
  6. ক্রিপ্টোকারেন্সি থেকেই এক বছরে ট্রাম্পের আয় ১০০ কোটি ডলার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x