অস্ট্রেলিয়ায় ছড়াচ্ছে এইচ৫ বার্ড ফ্লু
২০২৪ সালের ২৫ অক্টোবর দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সাউথ জর্জিয়া দ্বীপের সেন্ট অ্যান্ড্রুজ উপসাগরের একটি সৈকতে বিশ্রামরত একদল সীলকে দেখানো হয়েছে, যাদের মধ্যে কয়েকটি বার্ড ফ্লুতে আক্রান্ত। ছবি: এএফপি
অস্ট্রেলিয়ার দ্বিতীয় একটি অঙ্গরাজ্যে অত্যন্ত সংক্রামক এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। দেশটির কৃষিমন্ত্রী জুলি কলিন্স আজ বুধবার (২৪ জুন) এ তথ্য জানিয়েছেন।
দক্ষিণ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যে এ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে বলে সাংবাদিকদের জানান জুলি কলিন্স। খবর এএফপির।
জুলি কলিন্স বলেন, এটি অবশ্যই উদ্বেগের বিষয়। তবে বিশ্বজুড়ে এইচ৫ ভাইরাসের বিস্তারের প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার উপকূলের অন্য স্থানগুলোতেও পরিযায়ী পাখির মাধ্যমে এ ভাইরাস পৌঁছে যেতে পারে, এমন সম্ভাবনা অপ্রত্যাশিত নয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)