Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫০, ২০ জুন ২০২৬
আপডেট: ১২:৫৫, ২০ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫০, ২০ জুন ২০২৬
আপডেট: ১২:৫৫, ২০ জুন ২০২৬
আরও খবর
ভারতে খনির পাথর ধসে ৭ শ্রমিকের মৃত্যু
ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন
যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান চীনের
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিমানবালাকে ভারতীয় নাগরিকের যৌন হয়রানি, অতঃপর...

তিব্বতে চীনের দানবীয় বাঁধের জবাবে ভারতের মেগা প্রকল্প, শেষ রক্ষা হবে কি?

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫০, ২০ জুন ২০২৬
আপডেট: ১২:৫৫, ২০ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫০, ২০ জুন ২০২৬
আপডেট: ১২:৫৫, ২০ জুন ২০২৬
প্রতীকী ছবি

ভারত-চীন সীমান্তের বিরোধপূর্ণ অরুণাচল প্রদেশের সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে তিব্বতের ইয়ারলুং সাংপো (ব্রহ্মপুত্র নদের উৎস) নদীর ভাটি অঞ্চলে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে চীন। বেইজিংয়ের এই দানবীয় প্রকল্পের পাল্টা জবাব দিতে এবার ভারতের ইতিহাসে বৃহত্তম জলবিদ্যুৎ ও বন্যা নিয়ন্ত্রণ মেগা-বাঁধ নির্মাণের প্রক্রিয়া জোরদার করেছে নয়া দিল্লি। খবর এনডিটিভির।

অরুণাচল প্রদেশের আপার সিয়াং এবং সিয়াং জেলায় সিয়াং নদীর ওপর প্রস্তাবিত এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট’ (সাম্প)। রাষ্ট্রীয় মালিকানাধীন এনএইচপিসির অধীনে এই মেগা প্রকল্প থেকে বার্ষিক আনুমানিক ৪৭ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হবে। যার ক্ষমতা হবে ১১ হাজার মেগাওয়াট। প্রায় ১.৫ লাখ কোটি রুপি (১৩ বিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে নির্মিতব্য এই প্রকল্পটির মূল লক্ষ্য কেবল বিদ্যুৎ উৎপাদনই নয়, বরং তিব্বত থেকে ধেয়ে আসা আকস্মিক বন্যা প্রতিরোধ করা।

তবে দুই দেশের কাজের গতি ও সক্ষমতার তুলনা ভারতের জন্য বড় ধরনের ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। তিব্বতে চীনের ৬০ হাজার মেগাওয়াটের মহাদানোব ‘মেডগ হাইড্রোপাওয়ার প্রজেক্টের’ নির্মাণকাজ এখন পুরোদমে সচল। সেখানে ভারতের ১১ হাজার মেগাওয়াটের ‘সাম্প’ প্রকল্পটি এখনও প্রাথমিক প্রাক-সম্ভাব্যতা যাচাই পর্যায়েই আটকে আছে। এর প্রাক-নির্মাণ কাজ এখনও শুরু করা যায়নি। সক্ষমতার দিক থেকেও চীনের এই প্রকল্প ভারতের প্রস্তাবিত বাঁধের চেয়ে বহুগুণ বড়।

ইয়ারলুং সাংপো নদীটি তিব্বত থেকে ভারতের অরুণাচলে ‘সিয়াং’ নামে প্রবেশ করে। পরে আসামে গিয়ে বিশাল ‘ব্রহ্মপুত্র’ নদ হিসেবে আত্মপ্রকাশ করে। এই নদীটি উত্তর-পূর্ব ভারতের কোটি কোটি মানুষের জীবনরেখা। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, উজান অঞ্চলে চীনের এই বিশাল বাঁধ ভাটির পানির প্রবাহকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এটি স্থানীয় বাস্তুতন্ত্র ধ্বংস করা এবং কৃষিব্যবস্থা পঙ্গু করার পাশাপাশি ভাটি অঞ্চলে যেকোনো সময় ভয়াবহ ও অনাকাঙ্ক্ষিত কৃত্রিম বন্যা ডেকে আনতে পারে।

ভারতের লোকসভায় দেওয়া একটি আনুষ্ঠানিক লিখিত জবাবে কেন্দ্রীয় সরকার নিশ্চিত করেছে, তারা ব্রহ্মপুত্র অববাহিকায় চীনের জলবিদ্যুৎ প্রকল্পের সমস্ত কর্মকাণ্ড অত্যন্ত ‘সতর্কতার সঙ্গে’ পর্যবেক্ষণ করছে। ভাটি অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা রক্ষায় যেকোনো প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মোদি সরকার। নয়া দিল্লি দীর্ঘদিন ধরেই আন্তঃসীমান্ত নদী প্রকল্পের ক্ষেত্রে বেইজিংয়ের কাছে স্বচ্ছতা, ডেটা শেয়ারিং ও পূর্ব-আলোচনার দাবি জানিয়ে আসলেও চীন তাতে বরাবরই খুব কম সাড়া দিয়েছে। বেইজিংয়ের এই ‘ওয়াটার বোম্ব’ বা জল-যুদ্ধের হুমকি মোকাবিলায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে উত্তর-পূর্ব ভারতে বন্যা পূর্বাভাস ব্যবস্থা এবং নদী পর্যবেক্ষণ নেটওয়ার্ক আরও শক্তিশালী করছে ভারত।

চীন তিব্বত ভারত বাঁধ
২৬ জুন ২০২৬
বাণিজ্য ঘাটতি কমাতে চীনের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
২৬ জুন ২০২৬
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত
২৬ জুন ২০২৬
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
২৫ জুন ২০২৬
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে চীনের সঙ্গে চারটি সমঝোতা স্বাক্ষর
২৫ জুন ২০২৬
নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশ ঐকমত্য
২৫ জুন ২০২৬
চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারিত্ব গড়তে আগ্রহী বাংলাদেশ : প্রধানমন্ত্রী
২৪ জুন ২০২৬
বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটারের মুকুট এখন চীনের, পিছিয়ে যুক্তরাষ্ট্র
২৩ জুন ২০২৬
বিশ্ব তেলের বাজারের ‘ভবিষ্যৎ নির্ভর করছে’ যে দেশের ওপরে
২০ জুন ২০২৬
ইরান যুদ্ধ থেকে লাভের হিসাব করছে চীন, বাড়ছে কূটনৈতিক প্রভাব
০৮ জুন ২০২৬
৩৪তলার ফ্ল্যাটের দাম পরিশোধ করে ক্রেতা জানতে পারলেন ভবন ৩২তলা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এল নিনো ‘শক্তিশালী’ রূপ নিতে যাচ্ছে, জাতিসংঘের সতর্কবার্তা
  2. টানা চার সপ্তাহ পর বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ
  3. খামেনির জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্ব নেতা
  4. শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার
  5. যুদ্ধের আগের অবস্থায় ফিরল জ্বালানি তেলের দাম
  6. তাপপ্রবাহে ফ্রান্সে মৃত্যুর রেকর্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
❤ 💖 💕 ❤ 💗 💞 ❤