Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:১৫, ৩১ মে ২০২৬
আপডেট: ২২:১৭, ৩১ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:১৫, ৩১ মে ২০২৬
আপডেট: ২২:১৭, ৩১ মে ২০২৬
আরও খবর
জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী
একসঙ্গে দুই দায়িত্ব পালনে কোনো সমস্যা দেখছি না : পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
ভেস্তে গেল পরমাণু সম্মেলন, হতাশ জাতিসংঘের মহাসচিব
সমঝোতা ছাড়াই শেষ হলো জাতিসংঘের পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্মেলন

জলবায়ুজনিত অভিবাসন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ-আইওএম আলোচনা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:১৫, ৩১ মে ২০২৬
আপডেট: ২২:১৭, ৩১ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:১৫, ৩১ মে ২০২৬
আপডেট: ২২:১৭, ৩১ মে ২০২৬

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বাস্তুচ্যুতি মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে অভিযোজন কৌশল হিসেবে অভিবাসনকে কাজে লাগানোর গুরুত্বের ওপর জোর দিয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত নাহিদা সোবহান জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে আইওএম’র মহাপরিচালক অ্যামি পোপের সঙ্গে এক বৈঠকে জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও টেকসই উন্নয়নের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। আজ রোববার (৩১ মে) ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূত নাহিদা সোবহান আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরাম (আইএমআরএফ) সফলভাবে সম্পন্ন হওয়া এবং ‘ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট ২০২৬’ প্রকাশ উপলক্ষ্যে অ্যামি পোপকে অভিনন্দন জানান।

নাহিদা সোবহান আশা প্রকাশ করেন, ফোরাম ও প্রতিবেদনটি অভিবাসনকে টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজে লাগাতে বৈশ্বিক উদ্যোগকে আরও শক্তিশালী করবে-বিশেষ করে স্বল্পোন্নত দেশ (এলডিসি) এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য।

রাষ্ট্রদূত আরও জানান, ভবিষ্যতে ‘ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট’-এর বিভিন্ন সংস্করণে অবদান রাখতে এবং অভিবাসন ব্যবস্থাপনা সংক্রান্ত নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করে নিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা-যাদেরকে আনুষ্ঠানিকভাবে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন) হিসেবে উল্লেখ করা হয় এবং আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণ ও সহনশীলতা বৃদ্ধিতে আইওএম কীভাবে আরও কার্যকর সহায়তা দিতে পারে, সে বিষয়েও আলোচনা হয়।

উভয় পক্ষ মত প্রকাশ করে যে, জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমাগত তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে অভিবাসন, সহনশীলতা বৃদ্ধি এবং মানবিক মর্যাদা সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ-আইওএম অভিবাসন চ্যালেঞ্জ জাতিসংঘ
সর্বাধিক পঠিত
  1. তেলের দামে বড় পতন, ৩ মাসের মধ্যে সর্বনিম্ন
  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কী ভাবছে ইরানের বিভিন্ন গোষ্ঠী?
  3. জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি, আরও যেসব চুক্তি হয়েছিল সেখানে
  4. বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  5. লেবাননে হামলা হলেও ইরানের সঙ্গে চুক্তি টিকে থাকবে : ট্রাম্প
  6. ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ‘সর্বনাশ নেমে আসবে’ : ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x