Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ২৫ মে ২০২৬
আপডেট: ০৯:০১, ২৫ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ২৫ মে ২০২৬
আপডেট: ০৯:০১, ২৫ মে ২০২৬
আরও খবর
মধ্যপ্রাচ্যে সংঘাত, তেলের দাম ছাড়াতে পারে অতীতের সব রেকর্ড
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?
স্বর্ণের দামে বড় লাফ, আজ ভরি কত?
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ২৫ মে ২০২৬
আপডেট: ০৯:০১, ২৫ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫৫, ২৫ মে ২০২৬
আপডেট: ০৯:০১, ২৫ মে ২০২৬
ফাইল ছবি

ডলারের মূল্য হ্রাস ও তেলের দাম কমে যাওয়ার বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনায় বড় ধরনের সমঝোতার সম্ভাবনা তৈরি হওয়া বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেল। খবর রয়টার্সের। 

আজ সোমবার (২৫ মে) ভোর ৬টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড বা প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৭০ দশমিক ৮৮ মার্কিন ডলারে পৌঁছায়। অন্যদিকে আগামী জুনে সরবরাহের চুক্তি অনুযায়ী মার্কিন সোনার ফিউচার ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৭২ দশমিক ৯০ ডলারে কেনাবেচা হচ্ছে।

বাজার বিশ্লেষকরা জানান, বিশ্ববাজারে আজ মার্কিন ডলারের মান কিছুটা কমেছে। আর ডলারের দাম কমলে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য মার্কিন ডলারে মূল্যায়িত স্বর্ণ কেনা সাশ্রয়ী হয়ে ওঠে, যা বাজারে সোনার চাহিদা ও দাম বাড়িয়ে দেয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এক বিবৃতিতে তার প্রতিনিধিদের ইরানের সঙ্গে কোনো চুক্তি তাড়াহুড়ো করে না করার নির্দেশ দিয়েছেন। অথচ এর ঠিক একদিন আগে ট্রাম্প নিজেই আশা জাগিয়ে বলেছিলেন, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরান একটি শান্তি চুক্তির খসড়া বা সমঝোতা স্মারক ‘মোটামুটি চূড়ান্ত’ করে ফেলেছে। তিন মাস ধরে চলা এই যুদ্ধের অবসানে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এমন মিশ্র বার্তা আসার পরও বাজার বেশ প্রভাবিত হয়েছে।

মার্কিন-ইরান শান্তি চুক্তি নিয়ে তৈরি হওয়া এই আশাবাদের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। যদিও দুই দেশ এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে দ্বিমত পোষণ করছে, তবুও শান্তি আলোচনার অগ্রগতি তেলের বাজারে স্বস্তি এনেছে।

ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় মার্কিন অর্থনীতিতে মূল্যস্ফীতি চরম আকার ধারণ করেছে, যা সাধারণ ভোক্তাদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে। এমন এক সংকটময় ও সন্ধিক্ষণে গত শুক্রবার (২২ মে) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভের’ নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন কেভিন ওয়ারশ।

সোনার পাশাপাশি আজ বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট সিলভার বা রুপার দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৮ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৯৫৯ দশমকি ৮৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩৭৩ দশমিক ২৫ ডলারে লেনদেন হচ্ছে।

স্বর্ণ তেল

সংশ্লিষ্ট সংবাদ: স্বর্ণ

৫ ঘন্টা আগে
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
৯ ঘন্টা আগে
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?
১১ ঘন্টা আগে
স্বর্ণের দামে বড় লাফ, আজ ভরি কত?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আসামে বন্যায় মৃত্যু বেড়ে ৪৭, পানিবন্দি ৭ লাখের বেশি মানুষ
  2. ২৬ দিন পর অনশন ভাঙলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক
  3. প্রশ্নফাঁস ঠেকাতে আরও কঠোর অবস্থানের ঘোষণা মোদির, ককরোচ পার্টির প্রত্যাখ্যান
  4. মোদিকে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতার হুঁশিয়ারি
  5. ভারতের ককরোচ আন্দোলন নিয়ে মন্তব্যে অনীহা পাকিস্তানের
  6. হুথিদের যেকোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে : ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x