Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০০, ২০ মে ২০২৬
আপডেট: ১৯:১৯, ২০ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০০, ২০ মে ২০২৬
আপডেট: ১৯:১৯, ২০ মে ২০২৬
আরও খবর
কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার
শরীয়তপুরে ৩ সাংবাদিকের ওপর হামলা
প্রবীণ ফটো সাংবাদিক খালেদ হায়দার আর নেই
হর্ন বাজিয়ে ঘুমন্ত ভাল্লুককে জাগানোয় ৬ লাখ টাকা জরিমানা
রাকসুর কর্মসূচি বয়কটের ঘোষণা সাংবাদিকদের

গণমাধ্যম এড়িয়ে চলায় এবার নরওয়েতে সাংবাদিকের প্রশ্নে ধরাশায়ী মোদি

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০০, ২০ মে ২০২৬
আপডেট: ১৯:১৯, ২০ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০০, ২০ মে ২০২৬
আপডেট: ১৯:১৯, ২০ মে ২০২৬
নরওয়ের ওসলোতে তৃতীয় ভারত-নর্ডিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ছয় দিনের পাঁচ দেশ সফরের অংশ হিসেবে নরওয়ের অসলোতে তৃতীয় ভারত-নর্ডিক সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১৯ মে) এই সম্মেলনের যোগ দেওয়ার আগেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রশ্ন এড়িয়ে যাওয়ার পুরোনো অভ্যাস নিয়ে নরওয়ের সাংবাদিকদের তীব্র ক্ষোভ ও অসন্তোষের মুখে পড়েন তিনি। খবর দ্য হিন্দুস্তান টাইমস ও বিবিসির।

নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গর স্তোরের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির একটি যৌথ সংবাদ বিবৃতির আয়োজন করা হয়েছিল। প্রথা অনুযায়ী ব্রিফিংয়ের পর সাংবাদিকদের প্রশ্নোত্তরের কোনো সুযোগ রাখা হয়নি। ব্রিফিং শেষ করে দুই নেতা যখন সভাস্থল ত্যাগ করছিলেন, ঠিক তখনই মিলনায়তনের পেছন থেকে এক নারী সাংবাদিকের কণ্ঠস্বর ভেসে আসে। তিনি চিৎকার করে বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি, বিশ্বের সবচেয়ে মুক্ত গণমাধ্যমের (নরওয়ে) কাছ থেকে আপনি দু-একটি প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন?’

সরাসরি এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া সাংবাদিকের নাম হেলে লিং। তিনি নরওয়ের স্থানীয় প্রভাবশালী সংবাদপত্র ‘দাগসাভিসেনের’ একজন রিপোর্টার হিসেবে সেখানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে হেলে লিং লেখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার প্রশ্নের উত্তর দেননি। অবশ্য আমি তার কাছ থেকে এমনটাই আশা করেছিলাম।’

ওই সাংবাদিক আরও লেখেন, বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা সূচকে নরওয়ে প্রথম স্থানে রয়েছে, ভারত ১৫৭তম স্থানে ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত ও কিউবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। ক্ষমতাকে প্রশ্ন করাই আমাদের কাজ।

ঘটনাটি এখানেই থেমে থাকেনি। এরপর নরওয়ে সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়েও হাজির হন হেলে লিং। সেখানে তিনি ভারতীয় কর্মকর্তাদের ওপর রীতিমতো চাপ সৃষ্টি করেন এবং প্রধানমন্ত্রী কেন সাংবাদিকদের এড়িয়ে যান তা জানতে চান। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, আমরা কেনো আপনাদের বিশ্বাস করব? আপনারা কি প্রতিশ্রুতি দিতে পারেন যে, আপনাদের দেশে যে মানবাধিকার লঙ্ঘন চলছে তা বন্ধ করবেন?

এই সাংবাদিক সুনির্দিষ্ট ও সরাসরি উত্তর দাবি করলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সিবি জর্জ কূটনৈতিকভাবে বিষয়টি এড়িয়ে যান। ভারতের আইনি ও গণতান্ত্রিক কাঠামোর পক্ষে সাফাই গেয়ে তিনি বলেন, ভারতে যদি কারও অধিকার ক্ষুণ্ন হয়, তবে আদালতের দ্বারস্থ হওয়ার পূর্ণ অধিকার তাঁর রয়েছে। আমরা একটি গণতান্ত্রিক দেশ হিসেবে অত্যন্ত গর্বিত।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে সংবাদ সম্মেলন না করা বা সাংবাদিকদের সরাসরি প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য দেশ-বিদেশে প্রায়শই সমালোচিত হন। এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে নরওয়ের মতো সংবাদপত্রের স্বাধীনতার শীর্ষে থাকা দেশে গিয়ে একই আচরণের পুনরাবৃত্তি করায় তা নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

মোদি সাংবাদিক নরওয়ে

সংশ্লিষ্ট সংবাদ: মোদি

২২ মার্চ ২০২৩
‘মোদি হটাও, দেশ বাঁচাও’ পোস্টারে ছেয়ে গেছে দিল্লি
সর্বাধিক পঠিত
  1. রাশিয়াকে সিআইএ প্রধানের সতর্কবার্তা : মার্কিন গণমাধ্যম
  2. যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় কিছুই অর্জিত হবে না : ইরানের প্রেসিডেন্ট
  3. কোন কারণে নেপালের ভয়াবহ বন্যা?
  4. নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৩ শতাধিক
  5. ভূমিকম্প নয়, নেপালের প্লাবন ছিল পাহাড় ধসের কারণে : ইউএসজিএস
  6. ‘চোখের সামনে ভেসে গেল পরিবার’ বন্যায় বেঁচে ফেরাদের ভয়াবহ বর্ণনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x