Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ২০ মে ২০২৬
আপডেট: ১৪:১৪, ২০ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ২০ মে ২০২৬
আপডেট: ১৪:১৪, ২০ মে ২০২৬
আরও খবর
যৌন হয়রানি : আইনজীবী মোবারকের ৩ বছরের কারাদণ্ড
হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগারওয়ালা কারাগারে
নারায়ণগঞ্জে স্ত্রী ও ছেলেকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন শহীদ ইসমাইলের স্ত্রী লাকি বেগম
ইনফান্তিনোর বিরুদ্ধে এবার ফিফার নিয়ম ভঙ্গের অভিযোগ

প্রধান বিচারপতির মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক, ভারতে ‘তেলাপোকা জনতা পার্টি’র উত্থান

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ২০ মে ২০২৬
আপডেট: ১৪:১৪, ২০ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ২০ মে ২০২৬
আপডেট: ১৪:১৪, ২০ মে ২০২৬

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের এক মন্তব্য ঘিরে দেশজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও ব্যঙ্গাত্মক প্রতিবাদ। তার বক্তব্যের জের ধরে গড়ে উঠেছে ‘ককরোচ জনতা পার্টি’ বা ‘তেলাপোকা জনতা পার্টি’ নামে একটি ব্যঙ্গাত্মক অনলাইন রাজনৈতিক আন্দোলন, যা অল্প সময়েই লাখো তরুণের সমর্থন পেয়েছে।

গত শুক্রবার (১৫ মে) সুপ্রিম কোর্টে এক শুনানিতে বিচারপতি সূর্য কান্ত বলেন, কিছু তরুণ তেলাপোকার মতো, যারা চাকরি পায় না বা কোনো পেশায় জায়গা করতে পারে না। তারা কেউ মিডিয়ায় যায়, কেউ সামাজিক যোগাযোগমাধ্যম বা অ্যাক্টিভিজমে যুক্ত হয়ে সিস্টেমের বিরুদ্ধে আক্রমণ শুরু করে। খবর আল জাজিরার।

পরে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, তার মন্তব্য সব তরুণদের উদ্দেশে ছিল না। তবে বক্তব্যটি ভারতের তরুণ সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। বিশেষ করে বেকারত্ব, মূল্যস্ফীতি ও সামাজিক বিভাজনে ক্ষুব্ধ জেন-জি প্রজন্ম এটিকে অপমানজনক হিসেবে দেখছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক হওয়া ৩০ বছর বয়সী ভারতীয় তরুণ অভিজিৎ দীপক সামাজিক মাধ্যমে লেখেন, সব তেলাপোকা যদি এক হয়ে যায়?- আর সেখান থেকেই শুরু হয় ‘ককরোচ জনতা পার্টি’।

তিনি পরে দলটির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট চালু করেন। ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নামের সঙ্গে মিল রেখে ব্যঙ্গাত্মকভাবে দলটির নাম রাখা হয়।

মাত্র তিন দিনে দলটির ইনস্টাগ্রাম অনুসারী সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। গুগল ফর্মের মাধ্যমে সদস্য হয়েছেন সাড়ে তিন লাখের বেশি মানুষ। বিরোধী রাজনীতিকদের মধ্যেও এর প্রতি আগ্রহ দেখা গেছে।

দলটির ঘোষণাপত্রে সদস্য হওয়ার যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে- বেকার, অলস, সারাক্ষণ অনলাইনে থাকা এবং পেশাদারভাবে অভিযোগ করতে পারা।

বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি হাস্যরসাত্মক উদ্যোগ নয়; বরং ভারতের তরুণ সমাজের হতাশা, ক্ষোভ ও রাজনৈতিক বিকল্প খোঁজার প্রবণতার প্রতিফলন।

ভারতে উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার বর্তমানে প্রায় ২৯ শতাংশ। সাম্প্রতিক সময়ে সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্নফাঁস, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং রাজনৈতিক মেরুকরণ তরুণদের মধ্যে অসন্তোষ আরও বাড়িয়েছে।

অধিকারকর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, এই মন্তব্য তরুণ ও অধিকারকর্মীদের প্রতি গভীর বিদ্বেষের বহিঃপ্রকাশ।

এদিকে সামাজিক মাধ্যমে ‘ককরোচ জনতা পার্টি’ এখন ভারতের তরুণদের হতাশা ও রাজনৈতিক ব্যঙ্গের নতুন প্রতীক হয়ে উঠেছে।

প্রধান বিচারপতি আদালত বিতর্ক তেলাপোকা জনতা পার্টি
২৬ নভেম্বর ২০২৩
ভারত সফরে প্রধান বিচারপতি
১২ নভেম্বর ২০২৩
ছয় দিনের রিমান্ডে জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা
০৭ নভেম্বর ২০২৩
বিএনপির তিন জ্যেষ্ঠ আইনজীবীর আগাম জামিন
৩০ অক্টোবর ২০২৩
প্রধান বিচারপতির বাড়িতে হামলা বিচারব্যবস্থার প্রতি অসম্মান : মানবাধিকার কমিশন
২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রধান বিচারপতিকে তরবারি উপহার দিলেন ডিবি প্রধান হারুন
২৮ সেপ্টেম্বর ২০২৩
দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব : প্রধান বিচারপতি
০৮ জুন ২০২৩
ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
১১ মে ২০২৩
আইনজীবী-বিচারকদের ড্রেসকোড পরিবর্তনে বৈঠক ডেকেছেন প্রধান বিচারপতি
০৪ মে ২০২৩
দ্রুত বিচারে ম্যাজিক লাগে না, পরিশ্রমই যথেষ্ট : প্রধান বিচারপতি
১১ এপ্রিল ২০২৩
মামলার জট কমাতে বিচারকরা সাধ্যমতো চেষ্টা করছেন : প্রধান বিচারপতি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে আগুন
  2. ইরান সংঘাত ‘চিরস্থায়ী যুদ্ধ’ হতে দেবেন না ট্রাম্প : জেডি ভ্যান্স
  3. জেডি ভ্যান্সের চিঠি পেয়েছে ইরান, কিন্তু জবাব দেয়নি এখনো
  4. ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলা, নিহত ১৪
  5. নিয়ন্ত্রকের ভূমিকায় আরব দলগুলো, চাপ বাড়াচ্ছে ইসরায়েল
  6. হরমুজ প্রণালিতে মার্কিন ‘গুপ্তচর’ ড্রোন আটকের দাবি ইরানের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x