Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
০৪:২০, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ০৪:২১, ২৭ অক্টোবর ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
০৪:২০, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ০৪:২১, ২৭ অক্টোবর ২০২৬
আরও খবর
হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগারওয়ালা কারাগারে
জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রূপগঞ্জে হাসপাতালে রোগীদের টাকা চুরির চেষ্টার অভিযোগে চার নারীর কারাদণ্ড
সৌদিতে মৃত্যুদণ্ড হওয়া নজরুলের পরিবারের পাশে জেলা পরিষদ প্রশাসক
স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জে স্ত্রী ও ছেলেকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
০৪:২০, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ০৪:২১, ২৭ অক্টোবর ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
০৪:২০, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ০৪:২১, ২৭ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জে স্ত্রী ও ছেলেকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও কিশোর ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্বামী হারেজ আলীকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ ছয় বছর আইনি প্রক্রিয়া ও বিচারকাজ শেষে আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানান, বিচারপ্রক্রিয়া শেষে আদালত আসামির বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় প্রদান করেছেন। দণ্ডপ্রাপ্ত হারেজ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ওলহরি (দুর্গাপুর) এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। ঘটনার সময় তিনি পরিবার নিয়ে ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকায় শাহ আলমের বাড়িতে ভাড়া থাকতেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ জুলাই দিবাগত রাত পৌনে দুইটার দিকে নিজ ভাড়া বাসায় পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে স্বামী হারেজের সঙ্গে স্ত্রী মনোয়ারা বেগম (৩৫)-এর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হারেজ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী মনোয়ারা এবং তাদের ১৬ বছরের ছেলে সোহাগকে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন। হত্যাকাণ্ডের সময় মনোয়ারার দুই হাত, গাল, বুক ও শরীরের ডান পাশে এবং ছেলে সোহাগের পেটে গুরুতর জখম করা হয়। বর্বরোচিত এই হত্যাকাণ্ডের পর রাতেই ঘাতক হারেজ ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরদিন ৯ জুলাই নিহত মনোয়ারার ভাই মজিবুর রহমান ওরফে মজিদ এবং নিহতের মেয়ে বিথির অভিযোগের ভিত্তিতে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ অভিযুক্ত হারেজকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তিনি আদালতে ১৬৪ ধারায় স্বজনদের হত্যার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

মামলাটির তদন্ত শেষে ২০২০ সালের ২০ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা হারেজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রমে আদালত মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ, ময়নাতদন্ত প্রতিবেদন এবং উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক পর্যালোচনার পর আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় হারেজকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির জানান, রায়ের পর আদালতের পুলিশি প্রহরায় দণ্ডপ্রাপ্ত হারেজকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মৃত্যুদণ্ড আদালত স্ত্রী হত্যা ফতুল্লা নারায়ণগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: মৃত্যুদণ্ড

২৫ অক্টোবর ২০২৬
সৌদিতে মৃত্যুদণ্ড হওয়া নজরুলের পরিবারের পাশে জেলা পরিষদ প্রশাসক
২১ সেপ্টেম্বর ২০২৬
ইউপি চেয়ারম্যান ফারুক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
১৫ সেপ্টেম্বর ২০২৬
অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফেনী সদর হাসপাতালের সাব-স্টেশনে চুরি, ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন
  2. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  3. মা ইলিশ সংরক্ষণ অভিযানে পাঁচ জেলে আটক, ৭৫ হাজার মিটার কারেন্টজাল জব্দ
  4. বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্বারোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
  5. বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  6. ‘১০ বিয়ে করলেও হৃদয়কেই চাই’, প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x