Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩৫, ১৩ মে ২০২৬
আপডেট: ১৭:৪৩, ১৩ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩৫, ১৩ মে ২০২৬
আপডেট: ১৭:৪৩, ১৩ মে ২০২৬
আরও খবর
ময়মনসিংহে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৭
এক্সেল ভেঙে সড়কে পড়ে যায় পাখিভ্যান, পেছন থেকে বাসের ধাক্কায় নিহত ২
চাঁপাইনবাবগঞ্জে গরুবাহী ভটভটি খাদে পড়ে বাবা-ছেলেসহ নিহত ৩
গরুবাহী ভটভটি উল্টে বাবা-ছেলে নিহত
ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে কী ঘটেছিল?

লেবাননের মহাসড়কে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৮

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩৫, ১৩ মে ২০২৬
আপডেট: ১৭:৪৩, ১৩ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩৫, ১৩ মে ২০২৬
আপডেট: ১৭:৪৩, ১৩ মে ২০২৬
লেবাননের দক্ষিণে জিয়েহ এলাকায় একটি মহাসড়কে ইসরায়েলি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ির আগুন নেভাচ্ছেন জরুরি বিভাগের কর্মীসহ সাধারণ মানুষ। ছবি : এএফপি

রাজধানী বৈরুতের সঙ্গে দক্ষিণ লেবাননের সংযোগ রক্ষাকারী প্রধান মহাসড়কে চলন্ত গাড়ির ওপর ইসরায়েলি ড্রোন থেকে আলাদা তিনটি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা থেকে শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, আজ বুধবার (১৩ মে) লেবাননের রাজধানী থেকে ২০ কিলোমিটার দক্ষিণে জিয়েহ এলাকায় হামলার শিকার গাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোর বাইরের অংশ চুরমার হয়ে গেছে।

এ প্রসঙ্গে দক্ষিণ লেবাননের তাইরে থেকে আল জাজিরার জেইনা খোদর জানিয়েছেন, ‘সংঘাত কেবল বেড়েই চলেছে।’ তিনি আরও বলেন, ‘এটি এমন এক সংঘাত যা ওইসব এলাকায় বসবাসরত বেসামরিক নাগরিকদের চরম মূল্য দিতে বাধ্য করছে।’

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামীকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে লেবানন এবং ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানপন্থি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এই আলোচনার বিরোধিতা করেছে। দক্ষিণ লেবাননের একটি অংশ দখল করে থাকা ইসরায়েলি সেনাদের ওপর বেশকিছু দিন থেকে হামলা চালাচ্ছে সংগঠনটি।  

অন্যদিকে, আজ বুধবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী মেইস এল-জাবাল, ইয়ানোহ, বুর্জ শেমালি, হুলা, দেবল এবং আব্বাসিয়াহ অঞ্চলের বাসিন্দাদের জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলি বাহিনী সতর্ক করে বলেছে, দক্ষিণ লেবাননের এই ছয়টি গ্রামে তারা শিগগিরই জোরালো অভিযান চালাবে। তারা আরও জানিয়েছে, যারা সেখানে অবস্থান করবে তারা নিজেদের জীবন বিপন্ন করবে। এসব এলাকার বাসিন্দাদের অন্তত এক হাজার মিটার দূরে ‘উন্মুক্ত এলাকায়’ চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত এক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনের মতো জারি করা এই নতুন উচ্ছেদ আদেশের পর আল জাজিরার খোদর জানান, ওই এলাকার অবশিষ্ট কয়েকটি হাসপাতালের মধ্যে একটি এখন উচ্ছেদ অঞ্চলের আওতায় পড়েছে। তিনি বলেন, ‘পুরো তাইরে জেলায় মাত্র তিনটি হাসপাতাল বাকি আছে এবং এখানে এখনও অন্তত এক লাখ মানুষ বসবাস করছে।’ তিনি আরও বলেন, ‘এই হাসপাতালগুলো স্থানীয়দের জন্য একমাত্র আশার আলো, কিন্তু আহতদের অনেকে সময়মতো পৌঁছাতে পারে না কারণ দক্ষিণের গ্রামগুলো থেকে যাতায়াতের পথ অনেক দীর্ঘ।’

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে হামলায় ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে হুসাইন জাবের এবং আহমদ নুরা নামে দুজন লেবানিজ সিভিল ডিফেন্সের প্যারামেডিকও রয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, সাময়িক যুদ্ধবিরতি চলাকালীন অন্তত ৩৮০ জন নিহত হয়েছেন এবং গত ২ মার্চ থেকে ইসরায়েলি আক্রমণ ও বোমাবর্ষণ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা ২ হাজার ৮০০ ছাড়িয়েছে।

লেবানন ইসরায়েল ইসরায়েল-ফিলিস্তিন ড্রোন হামলা নিহত
১৪ আগস্ট ২০২৬
কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন
১২ আগস্ট ২০২৬
মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে লেবাননে মৃত্যুদণ্ডের প্রথা বাতিল
২১ জুলাই ২০২৬
দক্ষিণ লেবাননে পরীক্ষামূলকভাবে তিন গ্রামের নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী
১৫ জুলাই ২০২৬
লেবানন-ইসরায়েল আলোচনায় ‘পাইলট জোন’ স্থাপনে সম্মতি
১৪ জুলাই ২০২৬
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের মধ্যেই রোমে বৈঠকে লেবানন-ইসরায়েল
২০ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রকে অবশ্যই সমঝোতা স্মারক মেনে চলতে হবে : ইরান
১৯ জুন ২০২৬
লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ
১৯ জুন ২০২৬
লেবাননে লড়াই ছড়িয়ে পড়ায় শুরুতেই সংকটে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি
১৯ জুন ২০২৬
লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত ১৮
১৯ জুন ২০২৬
ট্রাম্পের চুক্তির পরও লেবাননে ইসরায়েলি বোমাবর্ষণ, ক্ষুব্ধ ফ্রান্স
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অবরোধে অস্থির ফ্রান্সে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের বিক্ষোভ
  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে ইরান : পেজেশকিয়ান
  3. মূল্যস্ফীতির খবরে আরও কমল স্বর্ণের দাম
  4. তাইওয়ানের সঙ্গে পুনঃএকত্রীকরণের প্রচেষ্টা এগিয়ে নেওয়ার আহ্বান শি’র
  5. আসামের রেলওয়ে স্টেশন থেকে ৯ বাংলাদেশি আটক
  6. স্ত্রীর কবর জিয়ারতে আবেগাপ্লুত মাহাথির মোহাম্মদ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x