Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:০০, ০৮ মে ২০২৬
আপডেট: ১৮:০৩, ০৮ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:০০, ০৮ মে ২০২৬
আপডেট: ১৮:০৩, ০৮ মে ২০২৬
আরও খবর
মুখ্যমন্ত্রী বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করলেন সঙ্গীতা
প্রধানমন্ত্রীর জন্য আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
পুরো সিনেমা অনলাইনে, তবুও বক্স অফিসে বিজয়ের ঝড়—৩ দিনেই ১৭২ কোটি
এবার ‘নিট’ পরীক্ষা বাতিলের দাবিতে সোচ্চার থালাপতি বিজয়ের দল
যে কারণে সস্তা গাড়িতে চড়ছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

থালাপতি বিজয়ের ব্লকবাস্টার বাজিমাত

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:০০, ০৮ মে ২০২৬
আপডেট: ১৮:০৩, ০৮ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:০০, ০৮ মে ২০২৬
আপডেট: ১৮:০৩, ০৮ মে ২০২৬
থালাপতি বিজয় । ফাইল ছবি

চার দিনের চরম উত্তেজনার পর আজ শুক্রবার (৮ মে) সন্ধ্যার দিকে অভিনেতা থালাপতি বিজয়ের চেন্নাইয়ের বাসভবনের সামনে ‘টিভিকে, টিভিকে’ স্লোগান ফেটে পড়ে তার সমর্থকরা। জানা গেছে, তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন ‘অবশেষে’ তিনি নিশ্চিত করেছেন। আজ সন্ধ্যা ৬টার পর থালাপতি বিজয় রাজ্যপাল আর. ভি. আরলেকারের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন। খবর এনডিটিভির।  

থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে অভাবনীয় সাফল্য পায়; নিজেদের প্রথম নির্বাচনেই তারা ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি জিতে নেয়। এরফলে টিভিকে তামিলনাড়ু রাজ্যের রাজনীতিতে ডিএমকে ও এআইডিএমকে-র ৬২ বছরের আধিপত্যের অবসান ঘটায়। তবে সেই জয়ের আনন্দ দ্রুতই ফিকে হয়ে যায় যখন রাজ্যপাল আরলেকার স্পষ্ট করে দেন যে, সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ ছাড়া তিনি বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন না।  

গত বুধ ও বৃহস্পতিবার—দুই দিনে দুটি বৈঠক হলেও রাজ্যপাল আরলেকার তাঁর অবস্থানে অনড় ছিলেন। তিনি বৃহস্পতিবার বিজয়কে সাফ জানিয়ে দেন যে, ১১৮টি আসনের সংখ্যাগরিষ্ঠতার গণ্ডি থাকা অবস্থায় তিনি ১১৩ জন বিধায়ক নিয়ে সরকার চালাতে পারবেন না। আরলেকার জোর দিয়ে বলেছিলেন, পর্যাপ্ত সংখ্যক বিধায়কের সমর্থনের চিঠি তাঁকে দেখাতে হবে। বিজয়ের হাতে তখন টিভিকে-র নিজস্ব ১০৭ জন বিধায়ক (বিজয় নিজে বাদে) ছাড়া আর কেউ ছিল না। তাঁর আরও অন্তত ১০টি আসনের সমর্থন প্রয়োজন ছিল।

থালাপতি বিজয়ের জয়ের সমীকরণ

কংগ্রেস তাদের দীর্ঘদিনের মিত্র ডিএমকে-র সঙ্গ ত্যাগ করে থালাপতি বিজয়কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তাদের শর্ত ছিল, টিভিকে কোনো ‘সাম্প্রদায়িক শক্তির’ (বিজেপি-র দিকে ইঙ্গিত করে) সঙ্গে জোট করতে পারবে না। ডিএমকে-কংগ্রেসের এই বিচ্ছেদ পুরো নাটকে এক তিক্ত উপাখ্যানের জন্ম দেয়, যেখানে দুই সাবেক সহযোগী দল একে অপরের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনে।  

এরপর টিভিকে-র পক্ষ থেকে ভিডুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে), সিপিআইএম এবং সিপিআই-এর সঙ্গে আলোচনা শুরু করা হয়। এই দলগুলোও ডিএমকে-র মিত্র ছিল এবং বিদায়ী মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিনের দলের সঙ্গে বিকল্প উপায়ে ক্ষমতায় ফেরার আলোচনা চালিয়ে যাচ্ছিল। এমনকি তারা ঘোর বিরোধী এআইডিএমকে-র সঙ্গে জোট বাঁধার মতো ‘অশুভ আঁতাতের’ সম্ভাবনাও খতিয়ে দেখছিল।

কিন্তু আজ শুক্রবার দুপুর নাগাদ গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, ভিসিকে এবং বাম দলগুলো বিজয়ের পক্ষ নিয়েছে। তাদের প্রত্যেকের দুটি করে মোট ছয়টি আসন রয়েছে—যা বিজয়ের প্রয়োজন ছিল। সূত্র বলছে, নতুন সরকারের মন্ত্রিসভায় প্রতিটি দল একটি করে পদ পাবে। এছাড়া কংগ্রেস তাদের সমর্থনের বিনিময়ে দুটি মন্ত্রিত্ব প্রত্যাশা করছে।

ডিএমকে-এআইডিএমকের ‘অশুভ’ আঁতাত

গত চার দিনের ডামাডোলে ডিএমকে এবং এআইডিএমকে-র মধ্যে জোট হওয়ার জোর গুঞ্জন ছিল। আদর্শগতভাবে দুই দলই ই.ভি. ‘পেরিয়ার’ রামাস্বামীর সামাজিক ন্যায়বিচার আন্দোলনের অনুসারী হলেও রাজনৈতিকভাবে তারা একে অপরের কট্টর বিরোধী।  

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই বড় দ্রাবিড় দলই এক ধরনের অস্তিত্ব রক্ষার ভয় থেকে এমন চিন্তা করছিল। ডিএমকে-র মনে পড়ে যাচ্ছিল ১৯৭৭-৮৭ সালের কথা, যখন এম.জি. রামচন্দ্রন তাঁর মৃত্যু পর্যন্ত স্টালিনের দলকে ক্ষমতার বাইরে রেখেছিলেন। অন্যদিকে, এআইডিএমকে-র ভয়টা ছিল সাম্প্রতিক—দলের একটি অংশ মনে করিয়ে দিচ্ছিল যে গত এক দশকে তারা স্টালিনের কাছে টানা তিনটি নির্বাচনে পরাজিত হয়েছে।  

তবে শেষ পর্যন্ত এই ‘অশুভ আঁতাত’ আলোর মুখ দেখেনি। উভয় পক্ষের জ্যেষ্ঠ নেতারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উভয় শিবিরের আদর্শিক কর্মীদের তীব্র বিরোধিতার মুখে এই জোট টিকে থাকা কোনোভাবেই সম্ভব ছিল না।

থালাপতি বিজয় তামিলনাড়ুু মুখ্যমন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: থালাপতি বিজয়

২৬ জুলাই ২০২৬
পুরো সিনেমা অনলাইনে, তবুও বক্স অফিসে বিজয়ের ঝড়—৩ দিনেই ১৭২ কোটি
২১ মে ২০২৬
যে কারণে সস্তা গাড়িতে চড়ছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়
১৩ মে ২০২৬
নাটকীয় আস্থা ভোটে চমক দেখালেন থালাপতি বিজয়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ৬৯
  2. কলম্বিয়া ও পার্শ্ববর্তী দেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
  3. সুদের হার বৃদ্ধির প্রত্যাশা কমায় বাড়ল স্বর্ণের দাম
  4. চীনে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডলফিন’, ঘরছাড়া ১০ লাখের বেশি মানুষ
  5. বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
  6. ইয়েমেনের বন্দরে ফের হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ১১

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x