Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
২০:২০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:৫৯, ২৩ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:২০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:৫৯, ২৩ এপ্রিল ২০২৬
আরও খবর
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
ইরানের আলোচনার প্রস্তাবে কমলো তেলের দাম
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে স্বর্ণের দামে বড় পতন
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
সকালে কমে সন্ধ্যাতেই বাড়ল স্বর্ণের দাম

মুদ্রাস্ফীতির শঙ্কায় স্বর্ণের দাম আরও কমল

এনটিভি অনলাইন ডেস্ক
২০:২০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:৫৯, ২৩ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:২০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:৫৯, ২৩ এপ্রিল ২০২৬
ফাইল ছবি

মুদ্রাস্ফীতির আশঙ্কা, শক্তিশালী ডলার এবং তেলের দাম বাড়ার চাপে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থবির থাকায় বিনিয়োগকারীরা পরিস্থিতি মূল্যায়নে সতর্ক অবস্থানে রয়েছেন।

আজ স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪৬৯৬.৭১ ডলারে দাঁড়ায়। অন্যদিকে জুন ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচার ০.৮ শতাংশ কমে ৪৭১৪ ডলারে নেমে আসে। খবর রয়টার্সের। 

আরও পড়ুন: জ্বালানি সংকটে গভীর চাপের মুখে বৈশ্বিক অর্থনীতি

ডলারের মান কিছুটা বেড়ে যাওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমিয়ে দেয়।

স্যাক্সো ব্যাংকের পণ্য কৌশল প্রধান ওলে হ্যানসেন বলেন, তেলের বাজারের গতিপ্রকৃতি থেকেই স্বর্ণ এখন দিকনির্দেশনা পাচ্ছে। জ্বালানি খরচ বাড়ার ফলে ডলারের শক্তিশালী অবস্থান ও স্বল্পমেয়াদি মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়ছে।

আরও পড়ুন: জার্মানিতে রেজা পাহলভির ওপর রং নিক্ষেপ

হরমুজ প্রণালিতে ইরান দুটি জাহাজ জব্দ করেছে, ফলে এই গুরুত্বপূর্ণ নৌপথে তাদের নিয়ন্ত্রণ আরও জোরদার হয়েছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা স্থগিত রাখার ঘোষণা দিলেও নতুন করে শান্তি আলোচনা শুরুর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

ইরান যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে সম্মতি দেয়নি এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে অভিযোগ করেছে।

এ অবস্থায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে, কারণ উভয় দেশই হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্য প্রবাহে বিধিনিষেধ বজায় রেখেছে।

আরও পড়ুন: হরমুজে মাইন পেতে রাখা নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতির চাপ বাড়ে, ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার উচ্চ রাখতে পারে। যদিও স্বর্ণ সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়, কিন্তু সুদের হার বেশি থাকলে স্বর্ণের চাহিদা কমে যায়। কারণ এতে কোনো সুদ পাওয়া যায় না।

রয়টার্সের এক জরিপে অর্থনীতিবিদরা জানিয়েছেন, যুদ্ধজনিত জ্বালানি ধাক্কার কারণে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ এ বছর অন্তত ছয় মাস সুদের হার কমানোর সিদ্ধান্ত স্থগিত রাখতে পারে।

ওলে হ্যানসেন বলেন, বর্তমান স্থিতিশীলতা মূলত সুদের হার নিয়ে অনিশ্চয়তার কারণে। তবে আমরা মনে করি, এ বছর বা ২০২৭ সালের শুরুর দিকে স্বর্ণ আবার নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে।

এদিকে, স্পট সিলভারের দাম ৩.৯ শতাংশ কমে ৭৪.৬৩ ডলার, প্লাটিনাম ৩.২ শতাংশ কমে ২০০৭.৯৮ ডলার এবং প্যালাডিয়াম ৪.৮ শতাংশ কমে ১৪৭০.৭৯ ডলার হয়েছে।

স্বর্ণ স্বর্ণের দাম বিশ্ববাজার বাজার দর যুক্তরাষ্ট্র 

সংশ্লিষ্ট সংবাদ: স্বর্ণ

২ ঘন্টা আগে
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
০১ মে ২০২৬
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
৩০ এপ্রিল ২০২৬
সকালে কমে সন্ধ্যাতেই বাড়ল স্বর্ণের দাম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর. ফোর্ড
  2. তরমুজে নয়, সেই ৪ জনের মৃত্যু কী কারণে
  3. ইরানের আলোচনার প্রস্তাবে কমলো তেলের দাম
  4. যে ৫ কারণে পশ্চিমবঙ্গ নির্বাচন ছিল ব্যতিক্রমী
  5. ইতালি ও স্পেন থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
  6. শান্তি আলোচনার জন্য নতুন প্রস্তাব দিয়েছে ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x