‘মোসাদ সংশ্লিষ্টতা’ ও মসজিদে আগুন, ইরানে একজনের মৃত্যুদণ্ড
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতা ও চলতি জানুয়ারির বিক্ষোভের সময় তেহরানের একটি মসজিদে অগ্নিসংযোগের অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন : ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে কবে?
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আমির আলী মিরজাফারি। মিজান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মিরজাফারিকে মোসাদের সঙ্গে যুক্ত একটি নেটওয়ার্কের নেতা হিসেবে অভিযুক্ত করা হয়েছিল। তার বিরুদ্ধে তেহরানের কোলহাক মসজিদে অগ্নিসংযোগ এবং দেশবিরোধী ও নিরাপত্তা পরিপন্থী কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয়।
আরও পড়ুন : স্বর্ণের দামে রেকর্ড পতন
আরও পড়ুন : বাড়ার পর ফের কমল তেলের দাম
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, নিম্ন আদালতের দেওয়া এই মৃত্যুদণ্ডাদেশ পরবর্তীকালে দেশটির সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ আদালত বহাল রাখে। আজ ভোরে তার এই দণ্ড কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে ইরানে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ চলাকালীন বেশ কিছু সরকারি ও ধর্মীয় স্থাপনায় হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যার জন্য তেহরান শুরু থেকেই বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোকে দায়ী করে আসছে।
সূত্র : আল জাজিরা।

এনটিভি অনলাইন ডেস্ক