Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:৩৯, ১৭ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:৩৯, ১৭ এপ্রিল ২০২৬
আরও খবর
বিশ্ববাজারে আরেক দফা বাড়ল জ্বালানি তেলের দাম
পারমাণবিক যুগে বাংলাদেশ : বিদ্যুৎ উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং হতে ৪৫ দিন লাগবে : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সরবরাহ অনিশ্চয়তায় আরও বাড়ল তেলের দাম
ঢাকার যে ১১ পাম্পে ফুয়েল পাস বাধ্যতামূলক

ইউরোপে মজুত মাত্র ৬ সপ্তাহের জেট ফুয়েল, ফ্লাইট বাতিলের শঙ্কা

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:৩৯, ১৭ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:৩৯, ১৭ এপ্রিল ২০২৬
ফাইল ছবি।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইউরোপে ভয়াবহ জেট ফুয়েল (বিমানের জ্বালানি) সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ’র প্রধান ফাতিহ সতর্ক করে বলেছেন, ইউরোপের দেশগুলোর হাতে বর্তমানে মাত্র ৬ সপ্তাহের জেট ফুয়েল মজুত আছে। খবর বিবিসির। 

বিশ্বের মোট জেট ফুয়েল বাণিজ্যের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আসে। গত ছয় সপ্তাহের বেশি সময় ধরে হরমুজ প্রণালি বন্ধ থাকায় জ্বালানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। 

আইইএর প্রতিবেদন অনুযায়ী, জুনের মধ্যে যদি মধ্যপ্রাচ্য থেকে আমদানিকৃত জ্বালানির অন্তত অর্ধেক বিকল্প উৎস থেকে সংগ্রহ করা না যায়, তবে ইউরোপের বিমান চলাচল ব্যবস্থা অচল হয়ে পড়তে পারে।

আইইএ প্রধান সতর্ক করেছেন, জ্বালানি সংকটের কারণে খুব শিগগিরই বিভিন্ন গন্তব্যের ফ্লাইট বাতিল হওয়ার খবর আসতে পারে। এপ্রিলের শুরুতে ইউরোপে জেট ফুয়েলের দাম প্রতি টনে ১ হাজার ৮৩৮ ডলারে পৌঁছেছে। যা যুদ্ধের আগের মূল্যের (৮৩১ ডলার) চেয়ে দ্বিগুণেরও বেশি।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে ইউরোপ। তবে যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ আমদানির পরও তা চাহিদার মাত্র অর্ধেকের কিছু বেশি পূরণ করতে পারবে। 

যুক্তরাজ্য সরকার ও স্থানীয় বিমান সংস্থাগুলো জানিয়েছে, তারা এখন পর্যন্ত জ্বালানি সরবরাহে বড় কোনো বিঘ্ন দেখছে না। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে সরকারের সঙ্গে জরুরি পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। 

তবে ডাচ এয়ারলাইনস কেএলএম জানিয়েছে, উচ্চ জ্বালানি খরচের কারণে তারা আগামী মাসে ইউরোপের ১৬০টি ফ্লাইট বাতিল করতে যাচ্ছে। ইজিজেট জানিয়েছে, মার্চ মাসে জ্বালানি খরচের কারণে তাদের অতিরিক্ত ২ কোটি ৫০ লাখ পাউন্ড লোকসান হয়েছে।

বিশ্লেষকদের মতে, যদি আগামী তিন সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দেওয়া হয়, তবে ইউরোপের বড় বিমানবন্দরগুলোতে জ্বালানি সংকট দেখা দেবে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে যুক্তরাজ্য, কারণ দেশটি তাদের জেট ফুয়েল চাহিদার ৬০ শতাংশেরও বেশি আমদানির ওপর নির্ভরশীল। আইইএ এই পরিস্থিতিকে ইতিহাসের ‘সবচেয়ে বড় জ্বালানি সংকট’ হিসেবে আখ্যায়িত করেছে।

ইউরোপ জ্বালানি জেট ফুয়েল

সংশ্লিষ্ট সংবাদ: ইউরোপ

১৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে সরে গেলে বিকল্প পরিকল্পনা ইউরোপের
০৪ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি বন্ধে ইউরোপে গ্যাসের দাম বাড়ল দ্বিগুণেরও বেশি
১৯ জানুয়ারি ২০২৬
গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকির কড়া নিন্দা ইউরোপীয় নেতাদের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এবার মার্কিন ভিসা আবেদনে নতুন দুই প্রশ্ন, গড়বড় হলেই বাতিল
  2. স্বর্ণের বাজারে অস্থিরতা, কমেছে গ্রাহক
  3. ইরানের পারমাণবিক অস্ত্র ঠেকাতে রাজা চার্লসও একমত, দাবি ট্রাম্পের
  4. ট্রাম্পের বুকে কাঁপন ধরানো ভাষণ দিলেন রাজা চার্লস
  5. পশ্চিমবঙ্গে দ্বিতীয়দফায় ভোটগ্রহণ চলছে
  6. যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার ও যুদ্ধ শেষ হলে হরমুজ খুলে দেবে ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x