Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:২৫, ১০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:২৯, ১০ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:২৫, ১০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:২৯, ১০ এপ্রিল ২০২৬
আরও খবর
ইরান-যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি, নেপথ্য ‘কারিগর’ পাকিস্তান
আলোচনায় না বসলে ‘যুদ্ধই একমাত্র বিকল্প’, পাকিস্তানের সতর্কবার্তা
ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণায় কী প্রতিক্রিয়া ইরানের ?
যে কারণে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প

ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:২৫, ১০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:২৯, ১০ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:২৫, ১০ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:২৯, ১০ এপ্রিল ২০২৬
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ফাইল ছবি

ইসরায়েল হলো ‘অশুভ শক্তি এবং মানবতার জন্য অভিশাপ’ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এমন মন্তব্য করেছেন। পরে ডিলিট করা ওই পোস্টে তিনি আরও বলেন যে, তিনি আশা করেন এর প্রতিষ্ঠাতারা ‘দোজখের আগুনে পুড়বে।’

খাজা আসিফের এই কড়া মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইসলামাবাদ মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ন্ত্রণে নিজেদেরকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। পাকিস্তান একদিকে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের জন্য জনসমক্ষে চাপ দিচ্ছে, অন্যদিকে ইসলামাবাদে ইরান যুদ্ধ সংক্রান্ত কূটনৈতিক আলোচনার আয়োজক হিসেবে প্রস্তুতি নিচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম তার দেশে দ্রুততম সময়ে হামলা করার জন্য পাকিস্তানের সমর্থন চেয়েছিলেন। খবর জেরুজালেম পোস্টের।

মুছে ফেলা ওই পোস্টে বৃস্পতিবার (৯ এপ্রিল) খাজা আসিফ লিখেছিলেন, ‘ইসরায়েল অশুভ শক্তি এবং মানবতার জন্য অভিশাপ।’ যখন ইসলামাবাদে শান্তি আলোচনা চলছে, তখন লেবাননে ‘গণহত্যা’ চালানো হচ্ছে। পোস্টে তিনি আরও বলেন, ‘ইসরায়েল নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যা করছে প্রথমে গাজায়, তারপর ইরানে এবং এখন লেবাননে এবং এই রক্তপাত কোনো বিরতি ছাড়াই অব্যাহত রয়েছে।’

খাজা আসিফ তার পোস্টে আরও লিখেন, যারা ফিলিস্তিনি ভূখণ্ডে ইউরোপীয় ইহুদিদের হাত থেকে মুক্তি পেতে ক্যানসারের মতো এই রাষ্ট্র তৈরি করেছে, তারা দোজখের আগুনে পুড়বে।

তার এই ভাষা সাধারণ কূটনৈতিক সমালোচনাকে ছাড়িয়ে গেছে এবং এটি বর্তমান দায়িত্বরত কোনো পাকিস্তানি কর্মকর্তার পক্ষ থেকে ইসরায়েল বিরোধী সবচেয়ে উত্তেজনাকর বক্তব্যগুলোর একটি। যদিও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার আরও আনুষ্ঠানিক ভাষা ব্যবহার করেছে, তবুও তাদের সুর ছিল কঠোর। তারা বলেছে, লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন এবং মৌলিক মানবিক নীতিগুলোর চরম লঙ্ঘন।

গত মাসেও মন্ত্রণালয়টি লেবাননে ইসরায়েলের অব্যাহত সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছিল, পাকিস্তান লেবাননের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে। খাজা আসিফ অবশ্য আগে থেকেই ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছেন। জানুয়ারিতে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মানবতার সবচেয়ে বড় অপরাধী হিসেবে অভিহিত করেছিলেন এবং তাকে আটক করে করে আদালতে হাজির করার আহ্বান জানিয়েছিলেন। গত মার্চ মাসে খাজা আসিফ লিখেছিলেন, ‘জায়নবাদ মানবতার জন্য একটি হুমকি।’ এর মাধ্যমে তিনি ইসরায়েলি নীতির সমালোচনা থেকে সরে এসে সরাসরি জায়নবাদকেই আক্রমণ করেন।

তবে বৃহস্পতিবারের এই মন্তব্যের সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার জন্য কূটনীতির কেন্দ্রবিন্দু হিসেবে ইসলামাবাদ নিজেকে একজন মধ্যস্থতাকারী এবং আঞ্চলিক স্থিতিশীলতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, ঠিক তখন একজন জ্যেষ্ঠ মন্ত্রী কেবল ইসরায়েলের কর্মকাণ্ড নয়, বরং রাষ্ট্রটির সৃষ্টিকেই আক্রমণ করলেন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি খাজা আসিফের এই উত্তেজনাকর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।

পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান

২২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি, নেপথ্য ‘কারিগর’ পাকিস্তান
২২ এপ্রিল ২০২৬
আলোচনায় না বসলে ‘যুদ্ধই একমাত্র বিকল্প’, পাকিস্তানের সতর্কবার্তা
১৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের ‘নতুন বার্তা’ নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুদ্ধবিরতির অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম, শেয়ারবাজারে মিশ্র প্রবণতা
  2. ট্রাম্পের নামের সঙ্গে মিল রেখে ইউক্রেনের ভূখণ্ড নামকরণের প্রস্তাব
  3. ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক তিন দিনের মধ্যে হতে পারে : ট্রাম্প
  4. পাইলটরা ছবি তুলতে গিয়েই সংঘর্ষ হয়েছিল সেই দুই যুদ্ধবিমানের
  5. হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করেছে ইরান
  6. পদত্যাগ করলেন নেপালের ‘আলোচিত’ স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x