Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ১৩ মার্চ ২০২৬
আপডেট: ১৭:১৭, ১৩ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ১৩ মার্চ ২০২৬
আপডেট: ১৭:১৭, ১৩ মার্চ ২০২৬
আরও খবর
ইরান যুদ্ধে স্থলসেনা মোতায়েন করল যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে ফ্রান্স-ইতালির আলোচনা
সংঘাতের ভিডিও প্রচারের দায়ে আমিরাতে গ্রেপ্তার ১০
বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
হিজবুল্লাহর রকেট ও ইরানের ক্লাস্টার ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত ইসরায়েল
তেহরানে আল-কুদস দিবসের বিশাল র‌্যালি

ইরানে মার্কিন হামলা হতাশার বহিঃপ্রকাশ : লারিজানি

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ১৩ মার্চ ২০২৬
আপডেট: ১৭:১৭, ১৩ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ১৩ মার্চ ২০২৬
আপডেট: ১৭:১৭, ১৩ মার্চ ২০২৬
ইরানের রাজধানী তেহরানে আল-কুদস দিবসের র‌্যালি। ছবি : এএফপি

ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি শুক্রবার তেহরানে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে একটি বিশাল জনসভায় যোগ দিয়েছেন। সমাবেশে অংশ নিয়ে সাম্প্রতিক ইসরায়েল-মার্কিন হামলা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি এটাকে শত্রু পক্ষের ‘হতাশার বহিঃপ্রকাশ’ হিসেবে অভিহিত করেছেন।

ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত বার্ষিক 'কুদস দিবস'-এর মিছিলে অংশ নিয়ে লারিজানি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘এই হামলাগুলো ভয় এবং হতাশা থেকে করা হচ্ছে। যারা শক্তিশালী, তারা কখনোই মিছিলে বোমা হামলা চালায় না। এটা পরিষ্কার যে তারা (শত্রুপক্ষ) ব্যর্থ হয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়ে লারিজানি বলেন, ‘ট্রাম্প বুঝতে পারছেন না যে ইরানিরা একটি সাহসী, শক্তিশালী এবং সংকল্পবদ্ধ জাতি। তিনি যত বেশি চাপ দেবেন, এই জাতির সংকল্প তত বেশি দৃঢ় হবে।’

গত ২৮ ফেব্রুয়ারি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা নিহত হওয়ার পর, দেশটির কোনো উচ্চপদস্থ কর্মকর্তার এটিই ছিল অন্যতম হাই-প্রোফাইল প্রকাশ্য উপস্থিতি। রাষ্ট্রীয় টিভির ফুটেজে বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মহসেনি এহজেই এবং জাতীয় পুলিশ প্রধান আহমদ-রেজা রাদানকেও মিছিলে দেখা গেছে।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, শুক্রবার তেহরানের কেন্দ্রস্থলে যে এলাকায় মিছিল হচ্ছিল, তার খুব কাছেই বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিচার বিভাগীয় প্রধান এহজেই যখন টিভিতে কথা বলছিলেন, তখনই একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এ সময় তিনি বলেন, ‘আমাদের জনগণ বোমা হামলায় ভীত নয়, আমরা আমাদের এই পথেই এগিয়ে যাব।’

এএফপি সাংবাদিকদের প্রতিবেদন অনুযায়ী, মিছিলে অংশগ্রহণকারীরা আলী খামেনি এবং তাঁর উত্তরসূরি ছেলে মোতজবা খামেনির ছবি বহন করছিলেন। তারা ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি পা দিয়ে মাড়িয়ে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের জোরালো বিরোধিতা প্রদর্শন করেন।

ইরান-ইসরায়েল যুদ্ধ তেহরান আল-কুদস দিবস র‌্যালি আলী লারিজানি

সংশ্লিষ্ট সংবাদ: ইরান-ইসরায়েল যুদ্ধ

২৭ মিনিট আগে
ইরান যুদ্ধে স্থলসেনা মোতায়েন করল যুক্তরাষ্ট্র
৩ ঘন্টা আগে
সংঘাতের ভিডিও প্রচারের দায়ে আমিরাতে গ্রেপ্তার ১০
৪ ঘন্টা আগে
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ মার্কিন জ্বালানি বিমান ক্ষতিগ্রস্ত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানি নেতাদের প্রতিরোধের ডাক, তেহরানে প্রাণঘাতী বিস্ফোরণ
  2. ইরানে মার্কিন হামলা হতাশার বহিঃপ্রকাশ : লারিজানি
  3. ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৪
  4. নিহত ইরানি শিক্ষার্থীদের বাবা-মায়ের জন্য চীনের সহায়তার ঘোষণা
  5. রাশিয়ার তেল ছাড়া বিশ্বের জ্বালানি বাজার স্থিতিশীল রাখা অসম্ভব : মস্কো
  6. ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x