Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১৫, ০৭ মার্চ ২০২৬
আপডেট: ১৪:২৩, ০৭ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১৫, ০৭ মার্চ ২০২৬
আপডেট: ১৪:২৩, ০৭ মার্চ ২০২৬
আরও খবর
চিকিৎসকের ওপর হামলা, ২ যুবক রিমান্ডে
মার্কিন হেফাজতে ২৩ অভিবাসীর মৃত্যু, জবাবদিহিতার আহ্বান জাতিসংঘের
ইরানের হামলার ভয়ে মোবাইলফোন ও কম্পিউটারের ‘অ্যাড ট্রাকার’ বন্ধ রাখছে মার্কিন বাহিনী
যুক্তরাষ্ট্রের মায়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
হরমুজে সেনা পাঠালে দক্ষিণ কোরিয়ার ‘সম্পত্তি’ ধ্বংসের হুঁশিয়ারি ইরানের
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

রাশিয়ার গোয়েন্দা তথ্যেই মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইরান?

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১৫, ০৭ মার্চ ২০২৬
আপডেট: ১৪:২৩, ০৭ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১৫, ০৭ মার্চ ২০২৬
আপডেট: ১৪:২৩, ০৭ মার্চ ২০২৬
৪ মার্চ ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে, ইসরায়েলি-অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের উপরে আকাশে রকেট দেখা যাচ্ছে। ছবি: এএফপি

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার (৬ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনে তিনজন সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের। 

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইরানকে এমন তথ্য দিচ্ছে যাতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক বিমানের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে রাশিয়ার সহায়তার পরিমাণ কতটা, তা পুরোপুরি স্পষ্ট নয়।

খবরে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরানের নিজস্ব গোয়েন্দা সক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে রাশিয়ার দেওয়া তথ্য ইরানের সামরিক অভিযানে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়েছে এবং এর জবাবে ইরান বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালাচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ এই সংঘাতে জড়িয়ে পড়েছে।

এরই মধ্যে কুয়েতের পোর্ট শুয়াইবা এলাকায় একটি মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের ছয়জন রিজার্ভ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এই সংঘাতে আরও মার্কিন সেনা হতাহতের আশঙ্কা রয়েছে।

তবে রাশিয়ার পক্ষ থেকে ইরানকে সহায়তার অভিযোগ সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, ইরানের সামরিক সক্ষমতা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে এবং তাদের ক্ষেপণাস্ত্র হামলার ক্ষমতাও কমে আসছে।

এদিকে ক্রেমলিন জানিয়েছে, তারা ইরানের নেতৃত্বের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে মস্কো ইরানকে সামরিক বা গোয়েন্দা সহায়তা দিচ্ছে কি না—এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রও ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানে সহায়তার জন্য গোয়েন্দা তথ্য সরবরাহ করেছিল।

যুক্তরাষ্ট্র রাশিয়া ইরান-ইসরায়েল যুদ্ধ হামলা গোয়েন্দা
২৭ আগস্ট ২০২৬
রাশিয়াকে সিআইএ প্রধানের সতর্কবার্তা : মার্কিন গণমাধ্যম
২৬ আগস্ট ২০২৬
সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
২৬ আগস্ট ২০২৬
ভারতের ৪ প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
২৫ আগস্ট ২০২৬
ফ্লোরিডায় বজ্রপাতে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
২৫ আগস্ট ২০২৬
১১ বিমানবাহী রণতরী থাকা সত্ত্বেও চাপে মার্কিন নৌবাহিনী
২৪ আগস্ট ২০২৬
এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
২২ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটির কাছে বিমান বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত
২২ আগস্ট ২০২৬
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল
১৯ আগস্ট ২০২৬
মধ্যপ্রাচ্যে সেনা কমানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র
১৯ আগস্ট ২০২৬
কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক স্থগিত, চুক্তির দাবি ট্রাম্পের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
  2. ইরানের হামলার ভয়ে মোবাইলফোন ও কম্পিউটারের ‘অ্যাড ট্রাকার’ বন্ধ রাখছে মার্কিন বাহিনী
  3. যুক্তরাষ্ট্রের মায়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
  4. হরমুজে সেনা পাঠালে দক্ষিণ কোরিয়ার ‘সম্পত্তি’ ধ্বংসের হুঁশিয়ারি ইরানের
  5. ইরানে যমজ বোনের একজনের মৃত্যুদণ্ড, অন্যজনের ২৫ বছরের জেল
  6. দিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৩, ধ্বংসস্তূপ থেকে বাঁচানোর আকুতি শিক্ষার্থীদের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x