Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪০, ০৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১২:৪৪, ০৪ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪০, ০৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১২:৪৪, ০৪ ডিসেম্বর ২০২৫
আরও খবর
ইরানকে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন, দাবি রয়টার্সের
ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮
ট্রাম্পের সঙ্গে জেলেনস্কি-নেতানিয়াহুর বৈঠক, ইউক্রেন-ইরান যুদ্ধ ঘিরে তৎপরতা
ট্রাম্পের সমর্থন আদায়ে হোয়াইট হাউসে যাচ্ছেন জেলেনস্কি
বিশ্ববাজারে আরও কমল জ্বালানি তেলের দাম

এইচ-১বি ভিসা আবেদনকারীর যেসব তথ্য যাচাই-বাছাই করবে যুক্তরাষ্ট্র

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪০, ০৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১২:৪৪, ০৪ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪০, ০৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১২:৪৪, ০৪ ডিসেম্বর ২০২৫
ফাইল ছবি

যুক্তরাষ্ট্র সরকার এইচ-১বি ভিসা আবেদনকারীদের জন্য তাদের যাচাই প্রক্রিয়া আরও বিস্তৃত করছে। এখন থেকে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমও (সোশ্যাল মিডিয়া) তদারকি করবে। বিশেষ করে, যেসব আবেদনকারীরা সোশ্যাল মিডিয়া ভুল তথ্য বা বিভ্রান্তি ছাড়াবেন তারা তদন্তের মুখোমুখি হবেন।

যা থাকছে নতুন নিয়মে

মার্কিন পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জানিয়েছে, এইচ-১বি ভিসার জন্য আবেদনকারী ও তাদের ওপর নির্ভরশীল সবাইকে অবশ্যই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের (সোশ্যাল মিডিয়া) সব প্রোফাইল জনসাধারণের জন্য উন্মুক্ত (পাবলিক) করে দিতে হবে। এর মূল কারণ হলো, আবেদনকারীদের যেন যুক্তরাষ্ট্রের মানুষ বা দেশের কোনো ক্ষতি করার উদ্দেশ্য না থাকে— তা নিশ্চিত করা। 

আরও পড়ুন: মার্কিন এইচ-১বি ভিসার ফি বাড়ানোয় লাভবান হতে পারে যেসব দেশ

এর আগে গত জুলাই মাসেও একই ধরনের নির্দেশে শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল উন্মুক্ত (পাবলিক) করতে বলা হয়েছিল।

এইচ-১বি ভিসা সাধারণত শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি, অর্থ ও প্রকৌশলের মতো ক্ষেত্রে ‘বিশেষজ্ঞ’ জ্ঞানসম্পন্ন বিদেশি কর্মীদের নিয়োগের জন্য মার্কিন কোম্পানিগুলোকে অনুমতি দেয়। যদিও এটি অস্থায়ী ভিসা, এটি যুক্তরাষ্ট্রে অভিবাসনের একটি পথও তৈরি করে।

গত ২ ডিসেম্বরের নির্দেশনায় কনসুলার কর্মীদের বিশেষভাবে বলা হয়েছে, আবেদনকারীদের লিঙ্কডইন প্রোফাইল ও কাজের ইতিহাস ভালোভাবে দেখতে হবে। বিশেষ করে, যারা ‘ভুল বা মিথ্যা তথ্য’, ‘বিষয়বস্তু নিয়ন্ত্রণ’, ‘তথ্য যাচাই’, বা ‘সুরক্ষিত মত প্রকাশ দমনের’ সঙ্গে জড়িত সোশ্যাল মিডিয়া বা আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেছেন।

আরও পড়ুন: ১৯ দেশের অভিবাসন আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র

এই নতুন নিয়ম শুধু আবেদনকারীর জন্য নয়, পরিবারের যেকোনো সদস্য ও এইচ-১বি ভিসা নবায়ন করতে চাওয়া আবেদনকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ‘যদি প্রমাণ পাওয়া যায় যে কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রে সুরক্ষিত মত প্রকাশের স্বাধীনতা দমনের জন্য দায়ী, জড়িত বা চেষ্টা করেছেন, তবে তার আবেদন বাতিল করা উচিত।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর থেকে ‘বাকস্বাধীনতার’ ওপর চাপানো বিধিনিষেধ কমাতে চাইছেন— যা সাধারণত রক্ষণশীলদের কণ্ঠস্বর দাবিয়ে রাখে বলে অভিযোগ। ক্ষমতায় ফিরেই তিনি বাকস্বাধীনতার ‘ফেডারেল সেন্সরশিপ’ নিষিদ্ধ করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

গত মে মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর যারা বাকস্বাধীনতা দমনের চেষ্টা করেছেন এমন বিদেশি কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার হুমকিও দিয়েছিল। এর মধ্যে মার্কিন প্রযুক্তি সংস্থাগুলোকে সোশ্যাল মিডিয়ার বিষয়বস্তু নিয়ন্ত্রণ করতে চাপ দেওয়াও অন্তর্ভুক্ত ছিল।

ট্রাম্পের এই কঠোর মনোভাব মূলত ইউরোপকে লক্ষ্য করে, যেখানে আমেরিকার চেয়ে কন্টেন্ট নিয়ন্ত্রণ ও ঘৃণামূলক বক্তব্যের বিরুদ্ধে আরও কঠোর আইন রয়েছে।

যুক্তরাষ্ট্র ভিসা আবেদন
১৮ জুলাই ২০২৬
কানাডার দাবানলের ধোঁয়ায় ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি
১৭ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্র কেন ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে?
১৭ জুলাই ২০২৬
মার্কিন হামলায় ইরানে নিহত বেড়ে ৩৮, আহত চার শতাধিক
১৭ জুলাই ২০২৬
মার্কিন বিমান হামলায় ইরানের ৫ সেতু বিধ্বস্ত
১৭ জুলাই ২০২৬
ভাষণ সম্প্রচার না করায় টেলিভিশনের লাইসেন্স কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের
১৬ জুলাই ২০২৬
ব্রাজিলের পণ্যে নতুন ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের
১৪ জুলাই ২০২৬
মানবপাচারে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিচার শুরু
১৪ জুলাই ২০২৬
ইরানের সঙ্গে এখনও চুক্তি ‘সম্ভব’ : ট্রাম্প
১৪ জুলাই ২০২৬
ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠক আজ, লক্ষ্য ইরানের প্রভাব কমানো
১১ জুলাই ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর নেই, তবে আলোচনা চলবে : ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’
  2. পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্না, শিশু সন্তানকে হত্যা করলেন মা
  3. জাপানে ভূমিকম্পে শপিংমল ধসে নিখোঁজ ৩০, আটকা বহু মানুষ
  4. জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর শপিংমলে বিস্ফোরণ, আহত ৫০
  5. মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ১২ সেতু, বিমানবন্দর ‘অচল’
  6. বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x