Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ০৯:২৫, ১৪ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ০৯:২৫, ১৪ জুলাই ২০২৬
আরও খবর
বাংলাদেশের বোয়িং উড়োজাহাজ ক্রয় নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট 
শি জিনপিংকে বিমানবন্দরে বিরল অভ্যর্থনা জানালেন ট্রাম্প
আরব আমিরাতে ইরানি এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রাখার ঘোষণা ইরানের
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং

ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠক আজ, লক্ষ্য ইরানের প্রভাব কমানো

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ০৯:২৫, ১৪ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ০৯:২৫, ১৪ জুলাই ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরাকের নতুন প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির আবহে বৈঠকে বসতে যাচ্ছেন ইরাকের নতুন প্রধানমন্ত্রী আলি আল-জাইদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জুলাই) ওয়াশিংটনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

ক্ষমতা গ্রহণের পর নিজের প্রথম আন্তর্জাতিক সফরের অংশ হিসেবে সোমবার (১৩ জুলাই) ওয়াশিংটনে পৌঁছান জাইদি। সপ্তাহব্যাপী এই সফরে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও শীর্ষ মার্কিন কর্মকর্তা এবং বড় বড় তেল কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।

ভারসাম্যের রাজনীতি ও সশস্ত্র গোষ্ঠী নিষ্ক্রিয় করার চ্যালেঞ্জ

যুক্তরাষ্ট্র ও ইরান- উভয় দেশই ইরাকের প্রধান মিত্র হওয়ায় দীর্ঘকাল ধরে দেশটিকে তাদের প্রক্সি বা ছায়াযুদ্ধের ময়দান হিসেবে ব্যবহার করে আসছে। ফলে দুই বৈরী দেশের মধ্যে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে ইরাকের বেশ বেগ পেতে হচ্ছে। চলতি বছর ট্রাম্পের সমর্থনে ক্ষমতায় আসা ব্যবসায়ী ও রাজনীতিক জাইদি ভঙ্গুর ইরাকি অর্থনীতি পুনর্গঠন ও মার্কিন স্থাপনায় হামলাকারী ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছেন। 

ওয়াশিংটন সফরের আগে ‘দ্য ওয়াশিংটন পোস্টে’ লেখা এক নিবন্ধে প্রধানমন্ত্রী জাইদি স্পষ্ট করে বলেছেন, তার সরকার এটি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যেন অস্ত্রের বৈধ ব্যবহারের একক একচেটিয়া অধিকার কেবল রাষ্ট্রের হাতেই থাকে। ইতোমধ্যে তার সরকার ওয়াশিংটন কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র হওয়ার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে।

অবশ্য নাম প্রকাশ না করার শর্তে ইরাকের একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ জানিয়েছেন, বর্তমান সরকার অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়লেও তার অর্থ এই নয় যে ইরাক ইরানের বিরুদ্ধে চলে যাচ্ছে। মিত্রদের সঙ্গে দীর্ঘদিনের এই ভারসাম্য বাগদাদকে বজায় রাখতেই হবে।

প্রতিরোধ ও মিলিশিয়াদের হুঁশিয়ারি

বিনিয়োগ আকর্ষণের জন্য অস্ত্রের ওপর রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাকে অপরিহার্য মনে করছে ইরাক সরকার। জাইদি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের প্রতি তার বার্তা হলো- ইরাক আঞ্চলিক দ্বন্দ্ব ও জোটের বাইরে থেকে কেবল উন্নয়নের পথ বেছে নিতে চায়। ইরাক সরকারকে সমর্থনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে ইরাকের তেল রাজস্বের নগদ অর্থ সরবরাহ পুনরায় শুরু করেছে, যা মিলিশিয়াদের নিরস্ত্র করার চাপ হিসেবে চলতি বছরের শুরুতে স্থগিত করা হয়েছিল। তবে কিছু সশস্ত্র গোষ্ঠী জাইদির সঙ্গে সহযোগিতার আশ্বাস দিলেও, অন্য শক্তিশালী গোষ্ঠীগুলো অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানিয়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় এই গোষ্ঠীগুলো তেহরানের সমর্থনে ইরাকের মার্কিন স্থাপনাগুলোতে ৬০০ বারেরও বেশি হামলা চালিয়েছিল। ইতোমধ্যে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ জাইদির এই মার্কিন সফরের তীব্র বিরোধিতা করে সামরিক দখলের পরিবর্তে আরও বিপজ্জনক ‘অর্থনৈতিক দখলদারিত্ব’ প্রতিষ্ঠার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।

মার্কিন বিনিয়োগ ও জ্বালানি চুক্তি

দশকের পর দশক ধরে চলা যুদ্ধ ও অস্থিরতা কাটিয়ে উঠতে চাওয়া ইরাক এখনও দুর্বল অবকাঠামো, ভেঙে পড়া গণপরিষেবা ও চরম দুর্নীতির মুখোমুখি। জাইদি তার সফরে শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে ইরাকের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আহ্বান জানাবেন। সাম্প্রতিক মাসগুলোতে তেল ও গ্যাস খাতে মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে বেশ কিছু চুক্তি করেছে ইরাক। এই সফরে আরও কিছু চুক্তি স্বাক্ষরিত হতে পারে, যার মধ্যে একটি বিশেষ তহবিল গঠন অন্যতম; যেখানে ইরাক দৈনিক ৫ লাখ ব্যারেল তেল জমা রাখবে। তার বিনিময়ে দেশের বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সহায়তা পাবে। ওপেকের প্রতিষ্ঠাতা সদস্য ইরাকের জাতীয় বাজেটের ৯০ শতাংশই তেল রপ্তানির ওপর নির্ভরশীল। এই তেলের সিংহভাগই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়, ফলে চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ইরাক আলি আল-জাইদি বৈঠক ইরান যুদ্ধ

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

১৯ সেপ্টেম্বর ২০২৬
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধের ঘোষণা ট্রাম্পের
১৯ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিলে ট্রাম্পের স্বাক্ষর
১৭ সেপ্টেম্বর ২০২৬
উড়োজাহাজে তাণ্ডব, ডাক্ট টেপে বাঁধা সেই যাত্রী এবার মুখ খুললেন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
  2. চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং
  3. আফগানিস্তানের ১০ লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান-ড্রোন হামলা
  4. মিয়ানমারে নারী বন্দিদের নির্যাতন ও অবহেলার অভিযোগ
  5. গোলান থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার চান সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা
  6. ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ৪৭ দেশের যোদ্ধা নামিয়েছেন পুতিন : জেলেনস্কি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x