Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩৫, ১৯ জুলাই ২০২৫
আপডেট: ০৮:৪২, ১৯ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩৫, ১৯ জুলাই ২০২৫
আপডেট: ০৮:৪২, ১৯ জুলাই ২০২৫
আরও খবর
ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রে চাপ বাড়ছে
সামনের নির্বাচনে কি নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের অবসান ঘটবে?
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় ভেস্তে যাবে সমঝোতা স্মারক?
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মৈত্রী ভাঙতে ইরানের সামনে বড় সুযোগ
আগামী সপ্তাহে ইসরায়েল-লেবানন নতুন আলোচনা

যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-সিরিয়া, মধ্যস্থতায় কারা?

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩৫, ১৯ জুলাই ২০২৫
আপডেট: ০৮:৪২, ১৯ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩৫, ১৯ জুলাই ২০২৫
আপডেট: ০৮:৪২, ১৯ জুলাই ২০২৫
বেদুইন ও দ্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের পর ১৫ জুলাই সিরিয়ার নিরাপত্তা বাহিনী দ্রুজ অধ্যুষিত শহর সুইদাতে প্রবেশ করে। ছবি : এএফপি

মার্কিন বিশেষ দূত টম ব্যারাক স্থানীয় সময় শুক্রবার (১৮ জুলাই) জানিয়েছেন, ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এই যুদ্ধবিরতিতে তুরস্ক, জর্ডান ও অন্যান্য প্রতিবেশী দেশগুলো সমর্থন দিয়েছে।

গত বুধবার (১৬ জুলাই) ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালায়। একই সময়ে সিরিয়ার দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীকেও লক্ষ্যবস্তু বানায় ইসরায়েল। তাদের দাবি ছিল, এর মূল উদ্দেশ্য হলো সিরিয়ান দ্রুজদের রক্ষা করা। দ্রুজরা সিরিয়ার একটি ছোট কিন্তু প্রভাবশালী সংখ্যালঘু গোষ্ঠী, যাদের অনুসারী লেবানন ও ইসরায়েলেও আছে। ইসরায়েল সিরিয়ার সরকারি বাহিনীর ওই এলাকা থেকে সরে যাওয়ারও দাবি জানায়।

টম ব্যারাক এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে লিখেছেন, আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নিদের তাদের অস্ত্র নামিয়ে অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে একসাথে একটি নতুন ও ঐক্যবদ্ধ সিরিয়ান পরিচয় গড়ে তোলার আহ্বান জানাই।

তবে, এই বিষয়ে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস ও কানাডায় সিরীয় কনস্যুলেট তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

প্রায় এক সপ্তাহ ধরে সিরিয়ার বেদুইন যোদ্ধা ও দ্রুজ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে সিরিয়ার সুইদা প্রদেশ সহিংসতায় ডুবে ছিল।

শুক্রবার সকালে একজন ইসরায়েলি কর্মকর্তা জানান, ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলের সোয়েদা এলাকায় আগামী দুদিনের জন্য সীমিত প্রবেশাধিকার দিতে সম্মত হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রপতির কার্যালয় শুক্রবার গভীর রাতে জানিয়েছে, দক্ষিণাঞ্চলে সংঘর্ষ বন্ধ করতে তারা একটি বিশেষ বাহিনী পাঠাবে। এই বাহিনী রাজনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থার সাথে মিলেমিশে কাজ করবে, যাতে এলাকায় স্থিতিশীলতা ফিরে আসে ও আর সহিংসতা না হয়।

দামেস্ক এই সপ্তাহের শুরুতে লড়াই থামাতে সরকারি সেনা পাঠিয়েছিল। কিন্তু দ্রুজদের ওপর ব্যাপক নির্যাতনের অভিযোগ ওঠায় ও ইসরায়েলি হামলার মুখে পড়ার কারণে বুধবারের যুদ্ধবিরতি চুক্তির আওতায় তারা এলাকা থেকে সরে আসে।

ইসরায়েল বারবার বলেছিল, তারা সিরিয়ার সৈন্যদের দেশের দক্ষিণে মোতায়েন করতে দেবে না। তবে শুক্রবার তারা জানিয়েছে, নতুন করে সংঘর্ষ বন্ধ করতে সিরিয়াকে একটি অল্প সময়ের জন্য অনুমতি দেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় চলমান অস্থিরতার কারণে ইসরায়েল আগামী ৪৮ ঘন্টার জন্য (সিরিয়ার) অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে সোয়েদা জেলায় সীমিত প্রবেশাধিকার দিতে রাজি হয়েছে।

যুদ্ধবিরতি মধ্যস্থতা ইসরায়েল সিরিয়া

সংশ্লিষ্ট সংবাদ: যুদ্ধবিরতি

৩১ মে ২০২৬
যুদ্ধবিরতি সম্প্রসারণে এখনো স্বাক্ষর করেননি ট্রাম্প, সিচুয়েশন রুমে বৈঠক
১০ এপ্রিল ২০২৬
একেঅন্যকে দোষারোপে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার শুরু নিয়ে অনিশ্চয়তা
০৯ এপ্রিল ২০২৬
যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কাতারে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শেষ, আলোচনা হলো যেসব বিষয়ে
  2. জব্দকৃত সম্পদের একটি অংশ দিয়ে ‘প্রয়োজনীয় পণ্য’ কিনবে ইরান
  3. জন্মহার বাড়াতে ফ্রান্সে পিতৃত্ব-মাতৃত্বকালীন ছুটি বাড়াল সরকার
  4. ইরানের সঙ্গে আলোচনা ‘খুব ভালো’ হয়েছে : ট্রাম্প
  5. দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা
  6. দোহায় পরোক্ষ আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x