Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৭:৫৫, ১৩ জুন ২০২৫
আপডেট: ০৮:৫৪, ১৩ জুন ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৭:৫৫, ১৩ জুন ২০২৫
আপডেট: ০৮:৫৪, ১৩ জুন ২০২৫
আরও খবর
রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
ইরাকের সঙ্গে বিমান চলাচলের নিষেধাজ্ঞা তোলার আহ্বান ইরানের
মধ্যপ্রাচ্যে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে ইরান : পেজেশকিয়ান
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাবেক সেনা কর্মকর্তা মহিউদ্দিন রিমান্ডে

ইরানে ফের ইসরায়েলের হামলা

এনটিভি অনলাইন ডেস্ক
০৭:৫৫, ১৩ জুন ২০২৫
আপডেট: ০৮:৫৪, ১৩ জুন ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৭:৫৫, ১৩ জুন ২০২৫
আপডেট: ০৮:৫৪, ১৩ জুন ২০২৫
ইসরায়েলের একটি যুদ্ধবিমান। এএফপির ফাইল ছবি

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (১২ জুন) দিনগত রাতের শেষভাগে ইসরায়েলি বাহিনী প্রতিরোধমূলক এ হামলা চালায়। খবর বিবিসি ও আলজাজিরার। 

হামলা চালানোর পর ইসরায়েলজুড়ে ‘বিশেষ জরুরি অবস্থা’ জারি করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। হামলার কথা স্বীকার করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে ইরানে ‘আগাম প্রতিরোধমূলক’হামলা চালানো হয়েছে।

অপরদিকে ইসরায়েলের হামলার পর তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠা–নামা বন্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণায় আরও বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ইসরায়েল রাষ্ট্র ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, ‘এই অভিযানের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে।’

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, তেহরানের উত্তর–পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে প্রাথমিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পাওয়া যায়নি।

ইরানের সংবাদমাধ্যমগুলো বলছে, তেহরানজুড়ে ৬ থেকে ৯টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলা হয়েছে আবাসিক ভবনেও।

অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে ইসরায়েলি বাহিনীর অভিযানের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত নয়। ওয়াশিংটনের সর্বোচ্চ অগ্রাধিকার হলো ওই অঞ্চলে মার্কিন বাহিনীর সুরক্ষা নিশ্চিত করা।

প্রসঙ্গত, ২০২৪ সালের এক অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এক রাতে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরানের সামরিক বাহিনী। তাতে অবশ্য ইসরায়েলের কোনো ক্ষতি হয়নি, কারণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেসব ক্ষেপণাস্ত্র  ধ্বংস করে ফেলতে পেরেছিল ইসরায়েল। এই হামলার দু’দিন পর ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবিও করেছে তেল আবিব। তবে তেহরান এই দাবি খারিজ করে দিয়েছে।

ইরান ইসরায়েল হামলা
৩০ সেপ্টেম্বর ২০২৬
হরমুজ প্রণালির ওপর ইরানের প্রভাব কমেছে, কিন্তু ‘হারিয়ে যায়নি’
৩০ সেপ্টেম্বর ২০২৬
হরমুজ প্রণালির ওপর প্রভাব হারাচ্ছে ইরান?
২৮ সেপ্টেম্বর ২০২৬
ইরানে চিকিৎসা-প্রকৌশলসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ
২৮ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধের আবহেই স্কুলে ফিরছে ইরানের শিশুরা
২৮ সেপ্টেম্বর ২০২৬
ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, বাড়ল তেলের দাম
২৮ সেপ্টেম্বর ২০২৬
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
২৮ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের প্রত্যাখ্যানের পরও হরমুজ পরিকল্পনায় অনড় ইরান
২৭ সেপ্টেম্বর ২০২৬
ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের সাফল্যের দাবি স্কট বেসেন্টের
২৬ সেপ্টেম্বর ২০২৬
হরমুজ প্রণালি খোলার ইরানি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
২৫ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধবিরতিসহ সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খোলার প্রস্তাব ইরানের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জি-৭ দেশগুলো ১০ কোটি ব্যারেল ডিজেল বাজারে ছাড়বে
  2. ডিজেলের দাম বাড়ায় জরুরি বৈঠকে ইইউ
  3. ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, যোগ দিল ককরোচ পার্টি
  4. ফ্রান্সে সহিংস বিক্ষোভ, ৪০০ হাইস্কুল বন্ধ ঘোষণা
  5. ইইউকে মজুত রাখা ডিজেল ছাড়তে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
  6. প্রাণঘাতী ইনজেকশনেও বেঁচে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারীর অবস্থা আশঙ্কাজনক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x