Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
ডয়চে ভেলে
১২:২০, ০৬ মে ২০২৫
আপডেট: ১২:২২, ০৬ মে ২০২৫
ডয়চে ভেলে
১২:২০, ০৬ মে ২০২৫
আপডেট: ১২:২২, ০৬ মে ২০২৫
আরও খবর
নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন
তারেক রহমানের সঙ্গে ইইউভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
নাটোরে ডিসি-এসপির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক
নির্বাচনি কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউর ৫৬ দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক
বিশ্বে সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের, উ.কোরিয়া-ফিলিস্তিনের নিচে

অর্থের বিনিময়ে ইইউর কোনো দেশে নাগরিকত্বের সুযোগ শেষ

ডয়চে ভেলে
১২:২০, ০৬ মে ২০২৫
আপডেট: ১২:২২, ০৬ মে ২০২৫
ডয়চে ভেলে
১২:২০, ০৬ মে ২০২৫
আপডেট: ১২:২২, ০৬ মে ২০২৫
সদস্য রাষ্ট্রগুলোর বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব কর্মসূচির বিরুদ্ধে রায় দিয়েছে ইউরোপীয় বিচার আদালত। ছবি : এএফপি

গোল্ডেন পাসপোর্ট বা অর্থের বিনিময়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে নাগরিক হওয়ার শেষ সুযোগটি সম্প্রতি বন্ধ করে দিয়েছে ইউরোপের সর্বোচ্চ আদালত৷ কিন্তু এভাবে অর্থ উপার্জনের বিকল্প কিছু সুযোগ দেশগুলোর সামনে এখনো রয়ে গেছে।

২৯ এপ্রিল ইউরোপীয় বিচার আদালত (ইসিজে)-র দেওয়া রায় শুরুতে বিশ্বাসই হয়নি মানুয়েল ডেলিয়ার৷ এমন রায় পাওয়ার জন্য আরো বছরের পর বছর লড়তে রাজি ছিলেন তিনি৷ ডেলিয়া বলেন, ‘‘আমি চিৎকার করে উঠলাম৷ খারাপ খবরের অপেক্ষাতেই ছিলাম৷”

মাল্টার নাগরিক সংগঠন রিপাবলিকার নির্বাহী কর্মকর্তা ডেলিয়া বিদেশি বিনিয়োগকারীদের জন্য সে দেশের নাগরিকত্ব কর্মসূচির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছিলেন৷ ‘গোল্ডেন পাসপোর্ট’ নামে পরিচিত অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ দেওয়া ইউরোপীয় ইউনিয়নের সবশেষ দেশ ছিল মাল্টা৷ তার আগে বুলগেরিয়া ও সাইপ্রাস তাদের এমন স্কিম বা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছিল৷

ডেলিয়া বলেন, তার বন্ধু ও সহকর্মী মাল্টার দুর্নীতিবিরোধী সাংবাদিক দাফনে কারুয়ানা গালিজিয়ার হত্যার ঘটনা এই ধরনের কর্মসূচির বিপদের বিষয়টি প্রথম তুলে ধরে৷

গোল্ডেন পাসপোর্ট : অর্থই যেখানে মূল বিবেচ্য

২০২২ সালে ইউরোপীয় কমিশন মাল্টার বিরুদ্ধে ব্যবস্থা নেয়৷ বলা হয় মাল্টা দেশটির আবাসন খাতে বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিচ্ছে, যা ইইউ এর নাগরিকত্ব নিয়মের বরখেলাপ৷ কেননা, নাগরিকত্ব পাওয়ার জন্য শুধু আর্থিক প্রতিশ্রুতি নয়, ব্যক্তির সঙ্গে ঐ দেশের ‘প্রকৃত সংযোগও' থাকতে হবে৷

ডেলিয়া আদালতের ভিন্ন রায়ের আশঙ্কা করছিলেন, কারণ, গত অক্টোবরে প্রকাশিত একটি মতামতে ইসিজের অ্যাডভোকেট জেনারেল মাল্টার সরকারের অবস্থানকে সমর্থন জানিয়েছিলেন৷ ইসিজে আগে বিভিন্ন সময়ে অ্যাডভোকেট জেনারেলের মতামত অনুসরণ করলেও এবার তেমনটি হয়নি৷

আদালত মাল্টার নাগরিকত্ব নীতিকে শুধু বাণিজ্যিক লেনদেন আকারেই দেখেছে৷ রায়ে বলা হয়েছে, ‘‘এই ধরনের চর্চার কারণে সদস্য দেশগুলো ও তার নাগরকিদের মধ্যে প্রয়োজনীয় বন্ধন ও আস্থা তৈরি কিংবা সদস্য দেশগুলোর পরাস্পরিক বিশ্বাস স্থাপন সম্ভব হয় না৷”

মাল্টার পাসপোর্টের ক্রেতা কারা?

ডেলিয়া বলেন, ‘‘আদালতের রায়ে প্রমাণ হয়েছে, যা এতদিন ধরে আমরা বলার চেষ্টা করেছি৷ এই কর্মসূচিটি অর্থ উপার্জনের মাধ্যম, যা ন্যয়সঙ্গত নয়৷ আপনি নাগরিকত্বের দাম ধরতে পারেন না৷ এটি অর্থের চেয়েও মূল্যবান৷”

গোল্ডেন পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ শর্তগুলো কতটা যাচাই করে তা নিয়ে শুরু থেকে প্রশ্ন তুলেছেন ডেলিয়া ও অন্য পর্যবেক্ষকেরা৷ কেননা, অনেক ক্ষেত্রে দেখা গেছে শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময় মাল্টায় অবস্থান না করেই অনেকে নাগরিত্ব পেয়েছেন৷

দাফনে কারুয়ানা গালিজিয়া ফাউন্ডেশনের তথ্যে দেখা যায়, প্রতি ১০টি গোল্ডেন ভিসার মধ্যে ৯টি ভিসাই পেয়েছেন চীনা বিনিয়োগকারীরা৷ কিন্তু জনমত জরিপ অনুযায়ী, এই সংখ্যা দেশটিতে বসবাসকারী চীনা নাগরিকের চেয়ে বেশি৷ সংগঠনটি মনে করছে গোল্ডেন ভিসা পাওয়া অর্ধেক সংখ্যকই বস্তুত মাল্টায় বসবাস করেন না৷

এক দুয়ার বন্ধ হলেও খোলা অন্যগুলো

আদালতের রায়ের পর মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা কর্মসূচিটির পক্ষে অবস্থান জানিয়ে এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, মাল্টা গোল্ডেন পাসপোর্টের মাধ্যমে ১৬০ কোটি ডলার আয় করেছে৷ রায়ের সাথে সঙ্গতি রেখে এই ব্যবস্থা চালু রাখার ইঙ্গিতও দেন তিনি৷

রবার্ট আবেলা বলেন, ‘‘মাল্টা সরকার সবসময়ের মতোই আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানায়৷ এই মুহূর্তে রায়ে আইনি প্রভাব বিস্তারিতভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে, যাতে নাগরিকত্ব নিয়ন্ত্রণের কাঠামোটি রায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়৷”

অর্থের বিনিময়ে পাসপোর্টের সুযোগ বন্ধ হলেও পাসপোর্টমুক্ত শেঙ্গেন অঞ্চলে প্রবেশের আরো পথ খোলা রয়ে গেছে৷ পাসপোর্ট কর্মসূচিতে থাকা অনেক সুবিধাই মেলে ‘গোল্ডেন ভিসাতে'৷ আবাসনে বা অন্য খাতে বিনিয়োগের মাধ্যমে দেশগুলোতে বসবাসের জন্য এই ধরনের ভিসা সুবিধা রয়েছে৷

মাল্টার পাসপোর্ট কর্মসূচিতে সহায়তা করে হেনলি অ্যান্ড পার্টনার্স৷ ৩১টি দেশে বিনিয়োগের মাধ্যমে বসবাসের অনুমতি পাওয়ার সেবা দেয় তারা৷ এর অর্ধেকই ইউরোপীয় ইউনিয়নের৷

বৈশ্বিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে নীতি বিষয়ক কর্মকর্তা আনা টেরন বলেন, ‘‘এর মাধ্যমে আপনি এখনও ইউরোপীয় ইউনিয়নের অনেক স্বাধীনতা প্রাপ্তির সুযোগ পাবেন৷''

রায়ের প্রেক্ষিতে ইউরোপীয় কমিশনের মুখপাত্র মার্কুস লেমার্ট গোল্ডেন ভিসা কর্মসূচিগুলো নিয়ে ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ করে বলেন, ‘‘এই ধরনের কর্মসূচিগুলো ইউনিয়নের জন্য নিরাপত্তা, অর্থ পাচার, কর ফাঁকি ও দুর্নীতির সামগ্রিক ঝুঁকি তৈরি করছে৷ সদস্য দেশগুলোর এমন কর্মসূচির ক্ষেত্রে যাতে ঝুঁকি মোকাবিলা ও ব্যবস্থা নেওয়ার যথাযথ পদক্ষেপ থাকে তা ইইউ অর্থ পাচার আইনের মাধ্যমে নিশ্চিত করতে হবে৷”

২০২২ সালে ইউরোপীয় পার্লামেন্টের একটি রেজ্যুলেশনে বিনিয়োগের বিনিময়ে বসবাসের সুবিধা স্কিমের ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে৷ কিন্তু এক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের বিষয়টি সদস্য রাষ্ট্রগুলোর ওপরই ছেড়ে দেওয়া হয়েছে৷

পরিবর্তনের সূচনা

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের টেরন আশা করছেন গোল্ডেন পাসপোর্ট বন্ধের বিষয়ে সিদ্ধান্তকে সামনে এগিয়ে নেওয়া হবে৷ আদালত যেই যুক্তিতে এটি বন্ধ করেছে, তা গোল্ডেন ভিসাতেও প্রযোজ্য হতে পারে বলে মনে করেন তিনি৷

ইইউ দেশগুলোর মধ্যকার সংহতি ও নিরাপত্তার জন্য ‘দুর্নীতিবাজ এবং অস্বচ্ছ উপায়ে সম্পদশালী হওয়াদের’ দূরে রাখা প্রয়োজন বলে মত দেন তিনি৷

অন্যদিকে মাল্টার ডেলিয়া মনে করেন নাগরিকত্বের বিষয়টি হওয়া উচিত ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যকার একটি চুক্তির মাধ্যমে, যা হবে আইনের ভিত্তিতে একসঙ্গে বসবাস করার প্রতিশ্রুতি ও সংহতির মাধ্যমে৷ ‘‘আপনি যখনই এর মূল্য ধরছেন, তখনই এটিকে সস্তা বানিয়ে ফেলছেন”, বলেন তিনি৷

ইউরোপীয় ইউনিয়ন গোল্ডেন ভিসা পাসপোর্ট

সংশ্লিষ্ট সংবাদ: ইউরোপীয় ইউনিয়ন

১৮ জানুয়ারি ২০২৬
নাটোরে ডিসি-এসপির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক
১৭ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশে ইইউর নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা
১৯ নভেম্বর ২০২৫
চাপের মুখে ডিজিটাল নীতিমালা শিথিল করতে যাচ্ছে ইইউ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাকিস্তান থেকে রেল কোচ ও ওয়াগন কিনতে চায় বাংলাদেশ
  2. চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ৮
  3. থাইল্যান্ডে সাধারণ নির্বাচন আজ, হচ্ছে গণভোটও
  4. আগাম নির্বাচনে ভোট দিচ্ছে জাপান, বড় ঝুঁকি নিলেন প্রধানমন্ত্রী তাকাইচি
  5. পাকিস্তানে আত্মঘাতী হামলা : সীমান্ত সংযোগ-সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে উদ্বেগ
  6. গাজায় ইসরায়েলি গণহত্যা বিশ্ব ব্যবস্থার জন্য বড় হুমকি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x