Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২১ অক্টোবর ২০২৪
আপডেট: ১০:৪১, ২১ অক্টোবর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২১ অক্টোবর ২০২৪
আপডেট: ১০:৪১, ২১ অক্টোবর ২০২৪
আরও খবর
এই মুহূর্তে মক্কা চুক্তিতে সদস্য বাড়ানোর পরিকল্পনা নেই : পাকিস্তান
৭ হাজার মিটার উঁচু থেকে পর্বতারোহী চিকিৎসক আসমার মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান নতুন সংঘাত নিয়ে উদ্বেগ পাকিস্তানের
সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা জোটের সদর দপ্তর হবে রিয়াদে
বিয়ের গুঞ্জন জোরালো, পাত্রী নিয়ে কী বলেছিলেন বিলাওয়াল

পাকিস্তানের পার্লামেন্টে আদালতের হস্তক্ষেপ বন্ধে সংবিধান সংশোধনী প্রস্তাব পাস

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২১ অক্টোবর ২০২৪
আপডেট: ১০:৪১, ২১ অক্টোবর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২১ অক্টোবর ২০২৪
আপডেট: ১০:৪১, ২১ অক্টোবর ২০২৪
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশটির জাতীয় পরিষদে বক্তব্য দিচ্ছেন। এএফপির ফাইল ছবি

পাকিস্তানের পার্লামেন্টে আদালতের হস্তক্ষেপ বন্ধে দেশটির সরকার খুব অল্প ভোটের ব্যবধানে সংবিধান সংশোধনের একটি প্রস্তাব পাস করেছে। রোববার (২০ অক্টোবর) দিনগত গভীর রাতে পাস হওয়া এই প্রস্তাবের ফলে দেশটির আদালত পার্লামেন্টের কার্যক্রমে হস্তক্ষেপ করতে এখন থেকে কোনো রুলিং ইস্যু করতে পারবে না। খবর এএফপির।

পাকিস্তানে গত ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনের পর থেকেই রাষ্ট্র ও সর্বোচ্চ আদালতের মধ্যে উত্তেজনা বেড়েই চলছিল। ওই নির্বাচনে দেশটির জনপ্রিয় রাজনীতিবিদ ইমরান খানের দল ব্যাপক ভোট কারচুপির অভিযোগ জানিয়ে আসছিল। এছাড়া পরে কারাগারে বন্দিও করা হয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খানকে।

গভীর রাতের পার্লামেন্ট সেশনে বিচার বিভাগ সংস্কারে পাস হওয়া প্রস্তাবের আলোকে এখন থেকে পাকিস্তানের প্রধান বিচারপতিকে নির্বাচন করবে একটি পার্লামেন্টারি কমিটি এবং প্রধান বিচারপতি তিন বছরের জন্য নিযুক্ত হবেন। এ ক্ষেত্রে একটি সাংবিধানিক বেঞ্চও গঠন করা হবে।

এ বিষয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ খাজা গত শনিবার বলেছিলেন, এই সংশোধনীর লক্ষ্য হলো পার্লামেন্টের কাজে হস্তক্ষেপ করে বিচার বিভাগের এমন আদেশ প্রদান বন্ধ করা। তিনি বলেন, ‘সবাই এই বিষয়ে একমত হবেন যে পার্লামেন্টের আধিপত্যের বিষয়ে কোনো আপস করা হবে না।’

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ এই প্রস্তাব পাসের জন্য পার্লামেন্টে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পান। আর এই কাজে তাকে সবচেয়ে বেশি সহায়তা করে সাবেক প্রতিদ্বন্দ্বি দল ও বর্তমানে মুসলিম লীগের অংশীদার পাকিস্তান পিপলস পার্টি। এছাড়া ইমরান খানের মিত্র হিসেবে পরিচিতি থাকলেও কয়েকটি ছোট ধর্মভিত্তিক দল সরকারকে সমর্থন দেয়। প্রস্তাব পাসে পার্লামেন্টে ২২৪টি ভোট প্রয়োজন ছিল আর তা পাস হয় ২২৫টি ভোটে।

ইমরান খানের দল এই প্যাকেজ প্রস্তাবটি পাসে অস্বীকৃতি জানায় যদিও সমঝোতার জন্য তাদের প্রস্তাব দেওয়া হয়। জাতীয় পরিষদে বিরোধী দলীয় নেতা ও পিটিআই নেতা ওমর আইয়ুব বলেন, ‘এই সংশোধনী মুক্ত বিচার বিভাগের জন্য কন্ঠরোধকারী। তারা পাকিস্তানের জনগণের প্রতিনিধিত্ব করে না। কারচুপির নির্বাচনে গঠিত সরকার সংবিধান সংশোধন করতে পারে না।’

পার্লামেন্টে সংবিধান সংশোধনী প্রস্তাবটি পাস হলো এমন সময়ে যখন দেশটির প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার অবসরে যেতে বাকী আর মাত্র কয়েকদিন। আগের আইন অনুসারে তিনি অবসরে গেলে সবচেয়ে জ্যেষ্ঠ বিচারকই তার স্থলাভিষিক্ত হতেন। তবে এখন থেকে তা আর হচ্ছে না।

পাকিস্তান পার্লামেন্ট সংবিধান সংশোধন প্রস্তাব
২১ আগস্ট ২০২৬
হাসপাতাল থেকে ফের কারাগারে ইমরান খান
০৮ আগস্ট ২০২৬
পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের আনারস
০৬ আগস্ট ২০২৬
সৌদি আরব যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান
০২ আগস্ট ২০২৬
পাকিস্তানে আত্মঘাতী হামলা, পুলিশসহ নিহত ১৩
০১ আগস্ট ২০২৬
পাকিস্তানে তুষারধস, ৪ পর্বতারোহীর মরদেহ উদ্ধার
৩১ জুলাই ২০২৬
পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৩৪
২৩ জুলাই ২০২৬
ভারতের ককরোচ আন্দোলন নিয়ে মন্তব্যে অনীহা পাকিস্তানের
২২ জুলাই ২০২৬
মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার চায় পাকিস্তান
১৭ জুলাই ২০২৬
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘাত, সুষ্ঠু তদন্ত চায় জাতিসংঘ
০৮ জুলাই ২০২৬
পাকিস্তানে চার দিনে ৩ বড় হামলা, সেনাসহ নিহত ৪২
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়াল
  2. ক্লাসরুমে সবচেয়ে দুষ্টু অস্ট্রেলিয়ার শিক্ষার্থীরা!
  3. ‘অতিমানবীয় ক্ষমতার অধিকারী হয়ে যেতে পারে এআই’
  4. মূল্যস্ফীতির আশঙ্কায় আরও কমলো স্বর্ণের দাম
  5. নাটালিসহ তিন নারী সহকারীকে বিপুল অর্থ উপহার, নিয়ম ভেঙে প্রশ্নের মুখে ট্রাম্প
  6. ট্রাম্পের চেয়ে চারগুণ বেশি বেতন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর, আরও বাড়ানোর সিদ্ধান্ত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x