Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ২৪ জুলাই ২০২৪
আপডেট: ১৩:৩১, ২৪ জুলাই ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ২৪ জুলাই ২০২৪
আপডেট: ১৩:৩১, ২৪ জুলাই ২০২৪
আরও খবর
বাংলাদেশ ও নেপালের পাটপণ্যে ভারতের নতুন শুল্ক
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক ক‌রল দূতাবাস
জলবায়ু পরিবর্তনে বন্যা ‘বিশ্বের জন্য সতর্কবার্তা’, জাতিসংঘে ভাষণে নেপালের প্রধানমন্ত্রী
বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষায় বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা
নেপালে এখনও ধ্বংসের ছাপ, কাদার নিচে চাপা মানুষের স্বপ্ন

নেপালে ১৯ আরোহী নিয়ে উড্ডয়নের সময় উড়োজাহাজ বিধ্বস্ত

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ২৪ জুলাই ২০২৪
আপডেট: ১৩:৩১, ২৪ জুলাই ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ২৪ জুলাই ২০২৪
আপডেট: ১৩:৩১, ২৪ জুলাই ২০২৪
নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার উড্ডয়নের সময় ১৯ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে

নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ১৯ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আজ বুধবার (২৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। খবর এএফপির।

বিমানবন্দরের এক কর্মকর্তার বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট পত্রিকা এ খবর জানিয়েছে। বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুরের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ‘পোখরাগামী উড়োজাহাজটিতে ক্রুসহ ১৯ জন ছিলেন।’

নেপালের পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনায় পাইলট বেঁচে গেলেও প্লেনে থাকা ‘অনেকে’ মারা গেছেন।

নেপালি পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি এএফপিকে জানান, সূর্য এয়ারলাইন্সের পরীক্ষামূলক ফ্লাইটটিতে দুজন ক্রু এবং ওই কোম্পানির ১৭ জন কর্মী ছিলেন।

দান বাহাদুর কারকি আরও বলেন, ‘পাইলটকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। উড়োজাহাজে থাকা অন্য আরোহীদের অবস্থা এখনই নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। অনেকে হয়তো বেঁচে নেই।’

নেপালের সেনাবাহিনীর শেয়ার করা ছবিতে দেখা গেছে, উড়োজাহাজটির কাঠামো বিভক্ত হয়ে মাটিতে পড়ে যায়।

উড়োজাহাজটি স্থানীয় সময় বেলা সোয়া ১১টার দিকে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এক বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার প্রচেষ্টায় সহায়তা প্রদান শুরু করেছে।

নিউজ পোর্টাল খবরহুব জানিয়েছে, উড়োজাহাজটি রানওয়েতে পিছলে যাওয়ার পর এটিতে আগুন ধরে যায়। উড়োজাহাজটির নেপালের কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার কথা ছিল।

উড়োজাহাজ চলাচলের নিরাপত্তার ক্ষেত্রে নেপালের বেদনাদায়ক স্মৃতি রয়েছে। দেশটিতে কয়েক দশক ধরে ছোট উড়োজাহাজ ও হেলিকপ্টার দুর্ঘটনা ঘটতে দেখা যায়। অপর্যাপ্ত প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণের কারণে দুর্বল নিরাপত্তা ব্যবস্থায় জর্জরিত দেশটির উড়োজাহাজ পরিষেবা খাত। নিরাপত্তাজনিত কারণে ইউরোপীয় ইউনিয়ন নেপালে সব ধরনের ফ্লাইট নিষিদ্ধ করেছে।

নেপালের সর্বশেষ বড় বাণিজ্যিক ফ্লাইট দুর্ঘটনাটি ছিল ২০২৩ সালের জানুয়ারিতে একটি ইয়েতি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ পোখারায় অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে ৭২ জন আরোহীর সবাই মারা যায়।

১৯৯২ সালে কাঠমান্ডু বিমানবন্দরের কাছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হলে ১৬৭ জন আরোহী মারা যায়। ওই বছরের শুরুতে একই বিমানবন্দরের কাছে থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়, এতে ১১৩ জন নিহত হয়।

নেপাল প্লেন বিধ্বস্ত বিমান বিধ্বস্ত
২৮ আগস্ট ২০২৬
নেপালের দুর্যোগ মোকাবিলায় ৩ কোটি ১০ লাখ ডলার সহায়তা চাইল রেডক্রস
২৮ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৪০০
২৭ আগস্ট ২০২৬
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯
২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা, আসতে পারে ‘দ্বিতীয়’ ও ‘তৃতীয়’ আঘাত
২৭ আগস্ট ২০২৬
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭০, নিখোঁজ দেড় হাজার
২৭ আগস্ট ২০২৬
কোন কারণে নেপালের ভয়াবহ বন্যা?
২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় স্পিকারের শোক
২৭ আগস্ট ২০২৬
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৩ শতাধিক
২৭ আগস্ট ২০২৬
ভূমিকম্প নয়, নেপালের প্লাবন ছিল পাহাড় ধসের কারণে : ইউএসজিএস
২৭ আগস্ট ২০২৬
‘চোখের সামনে ভেসে গেল পরিবার’ বন্যায় বেঁচে ফেরাদের ভয়াবহ বর্ণনা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চীনের হুমকি মধ্যেই তাইওয়ানে পৌঁছাল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান
  2. কিউবাগামী তেলবাহী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র
  3. সর্বাত্মক যুদ্ধে নামছে সৌদি আরব, প্রস্তুত এক লাখ সেনা
  4. ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
  5. এবার জেন-জিদের ‘চলো দিল্লি’ আন্দোলনের ডাক
  6. মক্কা চুক্তিতে যুক্ত হতে চায় ছয়টির বেশি দেশ : পাকিস্তান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x