Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫০, ০৩ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০৮:৫৩, ০৩ ফেব্রুয়ারি ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫০, ০৩ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০৮:৫৩, ০৩ ফেব্রুয়ারি ২০২৪
আরও খবর
নিউইয়র্কের লা-গার্ডিয়া বিমানবন্দরে বিমান ও গাড়ির সংঘর্ষ
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় খোররামাবাদে শিশু নিহত
ইরানে হামলার বিপক্ষে ৫৯% মার্কিন নাগরিক : জরিপ
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় কত ক্ষতি যুক্তরাষ্ট্রের?
মধ্যপ্রাচ্যে আরও মেরিন সেনা ও রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরাক ও সিরিয়ায় ইরানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫০, ০৩ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০৮:৫৩, ০৩ ফেব্রুয়ারি ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৫০, ০৩ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০৮:৫৩, ০৩ ফেব্রুয়ারি ২০২৪
এএফপির ফাইল ছবি

ইরাক ও সিরিয়ায় অবস্থিত ইরানি সৈন্য এবং তেহরান ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহতের ঘটনার প্রতিশোধ হিসেবে শুক্রবার (২ ফেব্রুয়ারি) এ হামলা চালানো হয়। খবর এএফপির।

গত রোববারের ড্রোন হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত বাহিনীকে দায়ী করে এলেও সরাসরি দেশটির ভূখণ্ডে হামলা চালায়নি। তবে যুক্তরাষ্ট্র বলেছিল, এই ঘটনার প্রতিশোধ নেওয়া হবে।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আজ আমাদের জবাব দেওয়া শুরু হয়েছে। এটা চলবে আমাদের সময় ও পছন্দের হিসাব অনুযায়ী।’

বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্র চায় না মধ্যপ্রাচ্য বা পৃথিবীর যেকোনো জায়গায় সংঘাত ছড়িয়ে পড়ুক। তবে যারা আমাদের আঘাত করবে, তাদের এটা জানা উচিত–যদি আমেরিকার ক্ষতি হয়, তবে আমরা জবাব দেব।’

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানায়, ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের পাশাপাশি তাদের সমর্থনপুষ্ট বিদ্রোহী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে ৮৫টিরও বেশি স্থাপনায় হামলা চালানো হয়। এসব হামলায় অংশ নিতে বোমারু বিমানগুলোকে উড়িয়ে আনা হয় যুক্তরাষ্ট্র থেকে।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানায়, হামলায় ১২৫টিরও বেশি নির্ভুল লক্ষ্যের বোমা ব্যবহার ব্যবহার করা হয়। এসব হামলায় ইরানি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর কমান্ড সেন্টার, গোয়েন্দা কার্যালয় এবং রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে জানান, আধঘণ্টা সময় ধরে এই হামলা চালানো হয়। হামলায় যুক্তরাষ্ট্র থেকে উড়ে গিয়ে দীর্ঘ যাত্রা শেষে মার্কিন বি-১ বোমারু বিমান অংশ নেয়।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, সাতটি আলাদা এলাকায় কয়েক ডজন লক্ষ্যবস্তুতে চালানো এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কর্মকর্তারা। তবে যুক্তরাষ্ট্রের ভাষ্য, এই হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সামনে আরও হামলা চালানো হবে।

এদিকে, ইরাক এই হামলাকে তাদের ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে। বাগদাদে এর আগে যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই ইরাকের প্রধানমন্ত্রী তার দেশ থেকে বিদেশি সৈন্যদের চলে যেতে বলেছেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, হামলার আগে ইরাকি সরকারকে বিষয়টি জানানো হয়েছিল।

যুক্তরাষ্ট্র ইরাক সিরিয়া বিমান হামলা
১৭ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ : যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালকের পদত্যাগ
১৭ মার্চ ২০২৬
মার্কিন বিমানবাহী রণতরীতে আগুন, ৩০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
১৬ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে শান্তি-স্থিতিশীলতার আহ্বান জাপানের
১৫ মার্চ ২০২৬
ইউএফও সংক্রান্ত নথি প্রকাশের প্রস্তুতি, থাকতে পারে ছবি-ভিডিও
১৫ মার্চ ২০২৬
গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকির সমালোচনায় ডেমোক্র্যাটরা
১৫ মার্চ ২০২৬
গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের
১৪ মার্চ ২০২৬
মার্কিন সরকারি সুবিধার অপব্যবহার করলে কঠোর পরিণতি :  দূতাবাস
১৪ মার্চ ২০২৬
ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
১৪ মার্চ ২০২৬
পুতিন হয়তো ইরানকে ‘কিছুটা’ সহায়তা করছেন : ট্রাম্প
১৩ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, গুরুতর আহত দুই
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হবে : ইরান
  2. ইরানি ড্রোন নাকি মার্কিন ক্ষেপণাস্ত্র, বাহরাইনে বিস্ফোরণ কিসে?
  3. ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া জানাল ইরান
  4. মুক্তিযুদ্ধের গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
  5. কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
  6. এক সপ্তাহে দ্বিতীয়বার কিউবাজুড়ে ব্ল্যাকআউট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x