Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪৫, ৩১ জুলাই ২০২৩
আপডেট: ১৫:৫০, ৩১ জুলাই ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪৫, ৩১ জুলাই ২০২৩
আপডেট: ১৫:৫০, ৩১ জুলাই ২০২৩
আরও খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে ইরানে খাদ্যপণ্য রপ্তানির অনুমতি পাকিস্তানের
ইরান যুদ্ধ নিয়ে শাহবাজ-পেজেশকিয়ান ফোনালাপ
তারেক রহমান-শেহবাজ শরীফের ফোনালাপ, ঈদের শুভেচ্ছা বি‌নিময়
ঈদ উপলক্ষে আফগান-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি ঘোষণা

খারে লেগে আছে ছোপ ছোপ রক্তের দাগ, মৃত বেড়ে ৪৪

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪৫, ৩১ জুলাই ২০২৩
আপডেট: ১৫:৫০, ৩১ জুলাই ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪৫, ৩১ জুলাই ২০২৩
আপডেট: ১৫:৫০, ৩১ জুলাই ২০২৩
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় আহতদের চিকিৎসা চলছে। ছবি : এএফপি

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার স্থানটি যেন এক মৃত্যুপুরী। নিরব চারপাশ। সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে জুতা। দেখা যাচ্ছে রক্তমাখা চেয়ার। সেখানে কার্পেটে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে, যেন সাক্ষ্য দিচ্ছে গণহত্যার। এলাকাজুড়ে চলছে তল্লাশি। গতকাল রোববার রাতে এই হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪। ফরাসি সংবাদ সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

গতকাল রোববার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি কট্টর ইসলামপন্থী রাজনৈতিক দলের সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সংবাদ সংস্থা এএফপি তাৎক্ষণিক জানায়, এ ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত ও প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এরপর তারা জানায়, নিহতের সংখ্যা বেড়ে এখন ৩৯। আর আজ সোমবার সেই সংখ্যা গিয়ে ঠেকেছে ৪৪-এ। এ ঘটনায় আহতের সংখ্যা শতাধিক।

খারের বাসিন্দা ও এই ঘটনার প্রত্যক্ষদর্শী ফজল আমান এএফপিকে বলেছেন, ‘ঘটনাস্থলে পৌঁছানোর পর, আমি বিধ্বংসী দৃশ্যের মুখোমুখি হয়েছিলাম। সেই সময় মানুষ সাহায্য চাইছিল, আর চারদিকে পড়েছিল মরদেহ।’

প্রদেশটির পুলিশ বিভাগের পরিদর্শক জেনারেল আখতার হায়াত গতকাল বার্তা সংস্থা এএফপিকে ঘটনার পরপরই বলেন, ‘সমাবেশে ওই রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতার ভাষণ দেওয়ার কথা ছিল। তবে, তিনি সমাবেশস্থলে পৌঁছানোর আগেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।’

আখতার হায়াত আরও জানান, এ বছরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে জমিয়ত উলেমা-ই-ইসলাম নামের ওই রাজনৈতিক দলটির সম্মেলন হচ্ছিল আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ঘেঁষা খার নামের একটি শহরে।

জেলার প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার উল হক এএফপিকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, আজ ঘটনাস্থল পুলিশ পাহারায় রয়েছে এবং তার আশপাশের সড়কগুলোর বিভিন্ন স্থানে তল্লাশি চলছে।

পাকিস্তান

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান

২৯ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে ইরানে খাদ্যপণ্য রপ্তানির অনুমতি পাকিস্তানের
১৯ মার্চ ২০২৬
ঈদ উপলক্ষে আফগান-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি ঘোষণা
১৮ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে মধ্যস্থতায় প্রস্তুত পাকিস্তান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আর্টেমিস-২ চাঁদে পৌঁছাতে কত সময় নেবে, এরপর কী হবে?
  2. প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প
  3. জ্বালানি সংকটে মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা
  4. ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কোথায়? যা জানালেন রুশ রাষ্ট্রদূত
  5. ট্রাম্পের ভাষণ ‘ঘৃণ্য, ভয়ংকর ও অশুভ’
  6. বোমা মেরে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফেরানোর হুমকি ট্রাম্পের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x