তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১০

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১০ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। বিস্ফোরণের ফলে কারখানার ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।তুরস্কের বন্দরনগরী ইজমিরের গভর্নর সুলেমান এলবান জানান, ইজমির থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত 'হাবাস' ইস্পাত কারখানায় স্থানীয় সময়...