কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে ‘সুখবর‘ দিলেন এরদোয়ান

জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’ এ যোগ দিতে ভূমধ্যসাগরীয় শহর এন্টালিয়া সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের ভাষণ দেওয়ার ঠিক আগের দিনই দেশে নতুন দুটি বৃহৎ তেলখনি আবিষ্কারের ঘোষণা দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। খবর এএফপির। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তুর্কি প্রেসিডেন্ট...